
জ্যোতিষ শাস্ত্রে গ্রহের রাজা সূর্যের নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর চলতি মাসে এমনই একটা ঘটনা ঘটতে চলেছে। জ্যোতিষ মতে, ২২ জুন ২০২৬ সোমবার দুপুর ১২টা ৩১ মিনিটে সূর্যদেব মৃগশিরা নক্ষত্র থেকে বেরিয়ে রাহুর নক্ষত্র আর্দ্রায় প্রবেশ করতে চলেছে।
মাথায় রাখতে হবে, সূর্যের আর্দ্রা নক্ষত্র প্রবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এর জন্য ১২ রাশির জীবনেই বিরাট প্রভাব পড়বে। তবে ৪ রাশির ভাগ্যের হাল ফিরবে। তাদের কেরিয়ারে হবে উন্নতি। পাশাপাশি আর্থিক স্থিতি বদলে যাবে। তাই দ্রুত এমন সব রাশি সম্পর্কে জেনে নিন।
মেষ রাশি
এই রাশির জাতকদের জন্য সূর্যের এই গোচর অত্যন্ত শুভ। এই সময় আপনাদের সাহস বাড়বে। সব কাজ খুব সহজেই করতে পারবেন। এছাড়া এই সময় বাড়বে লিডারশিপ কোয়ালিটি। সিনিয়র আধিকারিকদের পূর্ণ সহযোগিতা পাবেন। সূর্যের এই নক্ষত্র গোচরে আটকে থাকা কাজ হয়ে যাবে। প্রচুর টাকা পাবেন। বিনিয়োগের জন্য এটা সেরা সময়। তবে চোখকান খোলা রেখে ইনভেস্ট করুন। নইলে ফেঁসে যাবেন।
মিথুন রাশি
সূর্যের নক্ষত্র পরিবর্তন এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও সেরার সেরা। এই সময় আপনাদের ব্যক্তিত্ব উজ্জ্বল হবে। এছাড়া সমাজে মান সম্মান বাড়বে। আপনাদের কথা শুনবেন অনেকে। বহুদিন ধরে যেই কাজ আটকে রয়েছে, সেটা এবার গতি নেবে। সহজেই জীবনে এগিয়ে যাবেন। ব্যবসায় বিরাট সাফল্য আসবে।
সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা সূর্যের নক্ষত্র পরিবর্তনে বিরাট লাভ এনে দেবে। আপনাদের আমদানি বাড়বে। অর্থের সমস্যা হয়ে যাবে শেষ। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। নতুন করে ইনকামের রাস্তা পাবেন। পুরনো ধারদেনা মিটে যাবে। এছাড়া চাকরিতে বিরাট উন্নতির আশা রয়েছে। পাশাপাশি সরকারি কাজে এগিয়ে যাবেন।
ধনু রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও সময়টা দারুণ কাটবে। সূর্যের আর্দ্রা নক্ষত্রে প্রবেশ ভাগ্যের দ্বার খুলে দেবে। ব্যবসায় এগিয়ে যাবেন। পার্টনার সঙ্গ দেবেন। বড় প্রোজেক্ট পেতে পারেন। এই সময় ভাগ্য ফিরবে। পাশাপাশি টাকার অভাব হয়ে যাবে শেষ। সুতরাং চিন্তার কোনও কারণ নেই। বরং সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।