Advertisement

Surya Shani Labh Drishti Yog: সূর্য শনির লাভ দৃষ্টি যোগে সেরা সময় কাটবে ৫ রাশির, চাকরি ও ব্যবসায় গোল্ডেন টাইম

জ্যোতিষ শাস্ত্র মতে, সূর্য ও শনির চালের বিশেষ মাহাত্ম রয়েছে। এই দুই গ্রহ যখন নিজের চাল বদলে ফেলে, তখন বিশেষ যোগ তৈরি হয়। তার ফলে ১২ রাশির জীবনেই বিরাট প্রভাব পড়ে। আর জ্যোতিষ গণনা অনুযায়ী, ৩ জুন ২০২৬ সূর্য এবং শনি একে অপরের ৬০ ডিগ্রি কোণে থাকবে। আর এই দুই গ্রহের বিশেষ স্থিতির ফলে তৈরি হচ্ছে লাভ দৃষ্টি যোগ। এই বিশেষ যোগে ৫ রাশির জীবন বদলে যাবে। তাদের উন্নতি নিশ্চিত। 

সূর্য শনির লাভ দৃষ্টি যোগসূর্য শনির লাভ দৃষ্টি যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 May 2026,
  • अपडेटेड 6:14 PM IST
  • জ্যোতিষ শাস্ত্র মতে, সূর্য ও শনির চালের বিশেষ মাহাত্ম রয়েছে
  • এই দুই গ্রহ যখন নিজের চাল বদলে ফেলে, তখন বিশেষ যোগ তৈরি হয়
  • ৩ জুন ২০২৬ সূর্য এবং শনি একে অপরের ৬০ ডিগ্রি কোণে থাকবে

জ্যোতিষ শাস্ত্র মতে, সূর্য ও শনির চালের বিশেষ মাহাত্ম রয়েছে। এই দুই গ্রহ যখন নিজের চাল বদলে ফেলে, তখন বিশেষ যোগ তৈরি হয়। তার ফলে ১২ রাশির জীবনেই বিরাট প্রভাব পড়ে। আর জ্যোতিষ গণনা অনুযায়ী, ৩ জুন ২০২৬ সূর্য এবং শনি একে অপরের ৬০ ডিগ্রি কোণে থাকবে। আর এই দুই গ্রহের বিশেষ স্থিতির ফলে তৈরি হচ্ছে লাভ দৃষ্টি যোগ। এই বিশেষ যোগে ৫ রাশির জীবন বদলে যাবে। তাদের উন্নতি নিশ্চিত। 

মীন রাশি
সূর্য এবং শনির লাভ দৃষ্টি যোগে চাকরিতে পদোন্নতি হতে পারে। বাড়বে দায়িত্ব। পাশাপাশি পৈতৃক সম্পত্তি পেতে পারেন। এই সময় ব্যবসাতেও বিরাট উন্নতি হতে পারে। সাহস বাড়ার বিরাট সম্ভাবনা রয়েছে। এই সময় বড় সুখবর মিলতে পারে। তাই মীন রাশির জাতক এবং জাতিকারা এই সময়টা দারুণভাবে কাটানোর জন্য তৈরি হয়ে যান। আপনাদের উন্নতি কেউ আটকাতে পারবে না। 

মিথুন রাশি
সূর্য এবং শনির এই যুতিতে লাভ দৃষ্টি যোগ তৈরি হচ্ছে। আর তাতে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসায় ভাল মুনাফা হতে পারে। এমনকী নতুন বিজনেস খোলার যোগও রয়েছে। এই সময় আগে করা কোনও ইনভেস্টমেন্টে লাভ পাবেন। এছাড়া এই সময় শনিদেবের কৃপায় সমাজে মান সম্মান বাড়বে। দাম্পত্য জীবনে সুখ আসবে। 

সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। অনেক কঠিন নির্ণয় খুব সহজেই নিতে পারবেন। শুধু তাই নয়, এই সময় সরকারি ক্ষেত্রে বিরাট উন্নতি হবে। চাকরিতে বিরাট প্রোমোশনের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বড় মুনাফা হতে পারে। পিতার সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

তুলা রাশি
সূর্য শনির লাভ দৃষ্টি যোগে আমদানি বাড়বে। শুধু তাই নয়, আর্থিক স্থিতি মজবুত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ঘর এবং পরিবারে চলতে থাকা সমস্যা মিটে যাবে। সুখ-শান্তি বাড়বে। ব্যবসায় আর্থিক উন্নতি নিশ্চিত। চাকরিতেও বিরাট প্রোমোশন হতে পারে। এই সময় হুট করে টাকা পেতে পারেন। সুতরাং আর চিন্তা করবেন না। 

Advertisement

ধনু রাশি
এই রাশির জন্য সময়টা দারুণ কাটবে। পড়ুয়ারা ভাল ফল করবেন। সেই সঙ্গে চাকরিতে বিরাট উন্নতি হতে পারে। ব্যবসাতেও লাভ হওয়ার বিরাট সম্ভাবনা। বড় কোনও ডিল হতে পারে। পুরনো ক্লায়েন্টও নতুন কারও কাছে রেকমেন্ড করতে পারেন। তাই চিন্তার কোনও কারণ নেই। বরং সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না। 

 

Read more!
Advertisement
Advertisement