Advertisement

Surya Shani Navpancham Yog 2026: ৭ অগাস্ট সূর্য, শনির নবপঞ্চম দৃষ্টি যোগ, ৪ রাশির চাকরিতে সাফল্য, বাম্পার ইনকাম

৭ অগাস্ট নবপঞ্চম দৃষ্টি যোগ অ্যাক্টিভ হচ্ছে। আর সূর্য, শনির এই যোগে চাকরিতে বিরাট জায়গায় যাবে ৪ রাশি। টাকার অভাব থাকবে না। বাড়বে আয়। বিশদে জানতে পড়ুন।

নবপঞ্চম দৃষ্টি যোগনবপঞ্চম দৃষ্টি যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Aug 2026,
  • अपडेटेड 2:49 PM IST
  • ৭ অগাস্ট নবপঞ্চম দৃষ্টি যোগ অ্যাক্টিভ হচ্ছে
  • সূর্য, শনির এই যোগে চাকরিতে বিরাট জায়গায় যাবে ৪ রাশি
  • কার অভাব থাকবে না

জ্যোতিষ মতে, অগাস্ট মাসে সূর্য এবং শনি একটা শক্তিশালী যোগ তৈরি করতে চলেছে। এই যোগ তৈরি হচ্ছে ৭ অগাস্ট ২০২৬। ওই দিন (শুক্রবার) সকাল ৮টা ১১ মিনিটে সূর্য এবং শনি একে অপরের ১২০ ডিগ্রি কোণে আসছে। যার ফলে তৈরি হচ্ছে নবপঞ্চম দৃষ্টি যোগ। এই যোগের জন্য ৪ রাশি বিশেষভাবে লাভ পাবে। এই সব রাশির জাতক এবং জাতিকাদের উন্নতি নিশ্চিত। কাজের জায়গায় এগিয়ে যাবেন। পাশাপাশি বাড়বে ইনকাম। এছাড়া সম্মানও পাবেন সব জায়গা থেকে। 

আসলে সূর্য হল কর্ম, অনুশাসন ও ধৈর্যের কারক। আর ন্যায়ের কারক হল শনি। এই দুই মিলে তৈরি করছে নবপঞ্চম রাজযোগ। যার ফলে ৪ রাশি লাভ পাবে। আসুন সেই সব রাশি সম্পর্কে জেনে নেওয়া যাক। 

বৃষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা সূর্য আর শনির নবপঞ্চম দৃষ্টি যোগে সুসময়ে প্রবেশ করবেন। এই যোগে কেরিয়ারে বাম্পার উন্নতি হবে। এতদিনে পরিশ্রমের ফল পাবেন। সেই সঙ্গে টাকার অভাব হয়ে যাবে শেষ। এছাড়া ব্যবসাও বড় হবে। এই সময় ঘরের পরিবেশ ভাল থাকবে। মিটে যাবে ঝামেলা-অশান্তি। একসঙ্গে সেরা সময় কাটাবেন। 

সিংহ রাশি
নবপঞ্চম দৃষ্টি যোগে সিংহ রাশির জাতক এবং জাতিকারাও গোল্ডেন টাইম কাটাবেন। আপনাদের আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। টাকার অভাব মিটবে। এক ধাক্কায় অনেকটাই বাড়বে ইনকাম। শুধু তাই নয়, এই সময় নির্ণয় নেওয়ার ক্ষমতাও বাড়বে। মানসিক দিক থেকে শক্ত থাকতে পারবেন। এই সময় কাজের জায়গায় দায়িত্ব বাড়বে। প্রোমোশন হতে পারে। 

তুলা রাশি
সূর্য এবং শনির এই যোগই সফলতা এনে দেবে তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য। আগে করা ভাল কাজে এতদিন লাভ পাবেন। এই সময় ক্রিয়েটিভ কাজে উন্নতি হবে। সেই সঙ্গে পরিবারে সুখের পরিবেশ বজায় থাকবে। এই সময় নতুন স্কিল শিখে নিতে পারবেন। যার ফলে চাকরিতে ধরা ছোঁয়ার বাইরে চলে যাবেন। সম্মান বাড়বে।

Advertisement

মকর রাশি
সূর্য এবং শনির এই যোগ ভাল পরিণাম নিয়ে আসবে মকর রাশির জন্য। এই সময় অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। সরকারি কাজও এগিয়ে যাবে। নবপঞ্চম দৃষ্টি যোগে আয় বাড়বে। পরিবারে সম্মান বৃদ্ধি পাবে। সেই সঙ্গে সমাজেও ভাল জায়গা পাবেন। তাই চিন্তার কোনও কারণ নেই বলেই চলে। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।   

 

Read more!
Advertisement
Advertisement