
জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে মার্চ মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৬ সালের এই মাসেই গ্রহের রাজা সূর্য এবং সুখ-সুবিধার কারক গ্রহ শুক্র গোচর করছে। আর এই গোচরের সরাসরি প্রভাব পড়তে পারে আপনার কেরিয়ার, চাকরি এবং সম্পর্কের উপর। আসলে ১৪ মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করছে। ২৬ মার্চ শুক্রও মেষ রাশিতে পা রাখবে। গ্রহের এই গোচরের জন্য আপনার রাশিতে কী বদল আসবে, সেটা জেনে নিন।
সূর্য ও শুক্রের গোচর
যখন সূর্য মীন রাশিতে যায়, তখন আধ্যাত্মিক শান্তি এবং সৃষ্টিশীল কাজে মানুষ এগিয়ে যায়। এছাড়া শুক্র মেষ রাশিতে এলে আবার রোম্যান্স, লাক্সারি এবং আর্থিক লাভ হয়। আর সেই কারণে কিছু রাশির জীবনে ভাল সময় আসতে পারে। আসুন সেই সব রাশি সম্পর্কে জেনে নেওয়া যাক।
মেষ রাশি
আপনারা গোল্ডেন টাইমে প্রবেশ করবেন। সূর্য এবং শুক্রের কৃপায় আত্মবিশ্বাস বাড়বে। কেরিয়ারে পদোন্নতি হবে। চাকরি পেতে পারেন। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। পার্টনারের সঙ্গে সম্পর্ক মধুর হবে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হন।
বৃষ রাশি
এই সময় আপনার সুখ এবং সুবিধা বাড়বে। শুক্র মেষ রাশিতে জেতেই হুট করে হাতে পাবেন টাকা। কার্যক্ষেত্রে এগিয়ে যাবেন। ব্যবসাও হতে পারে। সমাজে মান এবং সম্মান বাড়বে। বিনিয়োগে লাভ মিলবে। তাই চিন্তার কোনও কারণ নেই। বরং ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
মিথুন রাশি
অত্যন্ত উপকৃত হবেন আপনারা। সময় ভাল যাবে। যাঁরা চাকরি বদলানোর কথা ভাবছিলেন, তাঁরা নতুন সুযোগ পেতে পারেন। তাই এই সুযোগের সদ্ব্যবহার করুন। চাকরি পেলে নিয়ে নিন। আপনি মানসিক দিক থেকে হালকা অনুভব করবেন।
এছাড়া অন্য রাশিরাও এই সময়টা দারুণ কাটাবেন। টাকা পাবেন। যদিও কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সাবধান হন। বিশেষত, সম্পর্কের সিদ্ধান্ত নিতে চাইলে একটু ভেবে নিন।
কীভাবে শুভ প্রভাব বাড়াবেন?
এই সময় রোজ সকালে উঠে সূর্যদেবকে জল দিন। এর মাধ্যমে সূর্যের ইতিবাচক প্রভাব পাবেন। ঘর পরিষ্কার রাখুন। তাহলেই সময় ভাল কাটবে।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।