
বৈশাখ মাস শুরু হয়ে গিয়েছে। আর এই মাসে অনেকেই জন্মেছেন। জ্যোতিষ শাস্ত্র মতে, জাতক বা জাতিকার জন্মমাস তাঁর ব্যক্তিত্ব বা ভাগ্য নির্ধারণে সহায়তা করে। একইভাবে কোনও ব্যক্তির আচরণ এবং তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে সেই ব্যক্তির জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর। জাতকের ভাগ্য সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব তাঁর জন্ম, জন্মবার এবং জন্মমাস থেকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৈশাখ মাসে জন্ম হলে, জেনে নিন সেই জাতক বা জাতিকার ব্যক্তিত্ব সম্পর্কে।
উদার মানসিকতা
যাঁদের জন্ম বৈশাখ মাসে এঁদের মানসিকতা খুব উদার হয়ে থাকে। এঁরা জনসাধারণের মধ্য়ে থেকে কাজ করা পছন্দ করে। এঁদের জীবনের প্রথম ভাগ কাটে খুব কষ্টের মধ্যে। জন্মছকে গ্রহের দোষ থাকলে বিলাসীতার কারণে প্রচুর অর্থ অপচয় করে।
ভাবনা-চিন্তা করে কাজ
যে কোনও কাজ করার আগে প্রচুর চিন্তা-ভাবনা করে তারপরেই সিদ্ধান্ত নেয়। বৈশাখ মাসে জন্ম হলে সেই জাতকরা বন্ধুত্ব করতে খুব পছন্দ করেন। জীবনের মধ্যভাগ থেকেই এঁরা পরিস্থিতি সামলে নিয়ে উন্নতি লাভ করেন। জনসাধারণ থেকে অপমানিতও হন এঁরা।
পরিমিত কথা বলেন
শুধু তাই নয়, এই মাসে যাঁদের জন্ম তাঁরা সব সময় বিচার বিবেচনা করে তবে কথা বলে থাকেন সবার সঙ্গে। এঁরা কোনও অবস্থাতেই অমর্যাদাপূর্ণ কাজ করেন না। যে কোনও ক্ষেত্রেই পরিচালনা করার ক্ষমতা এদের থাকে। এঁরা শিল্প রুচিসম্পন্ন, আলাপী, ভদ্র, বিনয়ী স্বভাবের হয়ে থাকে।
অল্প বয়সে বিয়ের যোগ
বিবাহিত জীবনে মানসিক অশান্তির যোগ থাকে এঁদের। এঁরা খুব কম বয়সে বিয়ে করেন। এঁরা নিজেদের চেয়ে কম সামাজিক মর্যাদা সম্পন্ন মানুষদের সঙ্গে মেলামেশা করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। জীবনে প্রতিষ্ঠিত হতে হাড় ভাঙা খাটুনি খাটতে হয়। এঁরা খুবই ভদ্র স্বভাবের হয়ে থাকে।