
মহাদেবের কৃপা পেতে কে না চান। প্রত্যেক মানুষই শিবের আরাধনা করেন এই জন্যই যাতে ভোলেবাবা তাঁদের ওপর প্রসন্ন হয়। তাঁর আশীর্বাদ লাভ করা বিশেষ কঠিন কাজও নয়। মন দিয়ে ডাকলে এবং নিষ্ঠাভরে শিবের উপাসনা করলেই তাঁর আশীর্বাদ লাভ করা যায়। তবে ১২টি রাশির মধ্য়ে ৩টি রাশি এমন রয়েছে, যাঁরা জন্মগতভাবে শিবের প্রিয় হন। এই রাশির জাতকদের ডাক সব সময় মহাদেব শোনেন। আসুন দেখে নিই সেই ৩ রাশির জাতকেরা কারা।
কর্কট রাশি
প্রায় সকলেই জানি যে শিবের মাথায় স্থান পেয়েছে চাঁদ। আর সেই চাঁদেরই রাশি হল কর্কট। তাই এই রাশির জাতক-জাতিকাদের উপর শিবের আশীর্বাদ থাকা অস্বাভাবিক কোনও বিষয় নয়। এই জাতক-জাতিকাদের শিবের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ কাজ করে। মন দিয়ে কোনও সমস্যার কথা যদি এঁরা মহাদেবকে জানান, তা হলে তিনি এঁদের কখনও খালি হাতে ফেরান না। সেই সমস্যার সমাধানের রাস্তা দেখিয়ে দেন।
বৃশ্চিক রাশি
মঙ্গলের রাশি বৃশ্চিক জাতক-জাতিকাদের রাগ অনেকটা মহাদেবের মতন হয়। এমনিতে এঁরা শান্ত, কিন্তু এই রাশির ব্যক্তিদের মনবিরুদ্ধ কোনও কাজ করলে বা এঁদের সঙ্গে খারাপ আচরণ করলেই এঁরা রুদ্রমূর্তি ধারণ করেন। তবে শিব বৃশ্চিক জাতক-জাতিকাদের মন শান্ত রাখার শক্তি দেন। তাঁর কৃপায় এঁদের কর্মদক্ষতাও হয় প্রশংসনীয়। প্রতি সোমবার শিবের মাথায় জল ঢাললে বৃশ্চিক রাশির ব্যক্তিরা খুব ভাল ফল পান।
কুম্ভ রাশি
শনির রাশি কুম্ভ জাতক-জাতিকাদের উপরও শিবের কৃপা থাকে। শিবের কৃপায় এই রাশির ব্যক্তিদের কোনও ইচ্ছা অসম্পূর্ণ থাকে না। তবে সেটি পূরণের জন্য পরিশ্রম এঁদের নিজেদেরই করতে হয়। পর্যাপ্ত পরিশ্রম করলে কুম্ভ রাশির ব্যক্তিদের কখনও হতাশ হতে হয় না। এই রাশির ব্যক্তিরা শান্তিপ্রেমী হন। সব সময় শান্ত পরিবেশ বজায় রাখার চেষ্টা করেন। শিবের কল্যাণে এঁরা জীবনে প্রচুর সফলতা লাভ করতে পারেন।