
জ্যোতিষ মতে, আগামী মাসেই অবস্থান বদলাবে সূর্য। ১৩ এপ্রিল মেষে প্রবেশ করবে সূর্য। মেষে আগে থেকেই থাকবে বৃহস্পতি। ফলে মেষ রাশিতে সূর্য এবং বৃহস্পতির মিলন হবে। এই মহামিলনে ৩ রাশির জাতকদের জীবনে নাম-যশ হবে। বিরাট উন্নতির যোগ রয়েছে। তা হলে জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের ভাগ্যের চাকা ঘুরবে...
মিথুন রাশি (Gemini):
সূর্য এবং বৃহস্পতির মহামিলনে লাভবান হবেন মিথুন রাশির জাতকরা। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।
কর্কট রাশি (Cancer):
ভাগ্য বদলাবে কর্কট রাশির জাতকদের। ঘরে সুখ-সমৃদ্ধি আসবে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে।
সিংহ রাশি (Leo):
কপাল খুলতে পারে সিংহ রাশির জাতকদের। আচমকা অর্থলাভ হতে পারে। গাড়ি-বাড়ি কিনতে পারেন। আয় বাড়বে। ব্যবসায়ীরা লাভবান হবেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।
অন্য দিকে, শনিবার, ২৩ মার্চ দুপুরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে শুক্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হল বৃহস্পতির। তাই বৃহস্পতির নক্ষত্রে শুক্রের প্রবেশের ফলে কপাল খুলতে পারে ৩ রাশির জাতকদের জীবনে। লাভবান হবেন মেষ,কর্কট, কন্যা রাশির জাতকরা। জ্যোতিষ মতে, শুক্রবার সিংহ রাশিতে গমন করছে চন্দ্র। আবার কুম্ভ রাশিতে শুক্র এবং মঙ্গলের সংমিশ্রণে তৈরি হচ্ছে ধনলক্ষ্মী রাজযোগ। এই যোগের শুভ প্রভাব পড়তে চলেছে ৫ রাশির জাতকদের জীবনে। কোনও রাশির জাতকদের অর্থলাভ হবে। আবার কোনও রাশির জাতকরা চাকরিতে দারুণ সাফল্য পাবেন। লাভবান হবেন মিথুন, তুলা, কন্যা, কুম্ভ, ধনু রাশির জাতকরা।