Advertisement

Guruwar Rashifal-Thursday Horoscope Today: সুখবর পাবেন বৃশ্চিক, স্বাস্থ্য বিগড়াবে মেষের, জানুন আজকের রাশিফল

Daily Bengali Horoscope for all Zodiac Signs: Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces- চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন বৃহস্পতিবারের রাশিফল।

বৃহস্পতিবারের রাশিফলবৃহস্পতিবারের রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jul 2026,
  • अपडेटेड 12:30 AM IST
  • আজ আপনাকে কী কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে বা আপনি কী ধরনের সুযোগ পেতে পারেন।

Ajker Rashifal 23 July 2026: আজ আপনাকে কী কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে বা আপনি কী ধরনের সুযোগ পেতে পারেন। আসুন জেনে নেওয়া যাক  বৃহস্পতিবার কেমন যাবে আপনার সারাদিন। 

মেষ (Aries)
মানসিক দুশ্চিন্তার মধ্যেই সামান্য আয় বাড়বে, কর্মক্ষেত্র থাকবে উৎসাহপূর্ণ। অপ্রত্যাশিত কিছু অর্থাগম হবে যা সাময়িক অস্বচ্ছলতা কাটিয়ে দেবে। নতুন দ্রব্য কেনাকাটা হবে। বন্ধুর সান্নিধ্য আনন্দ বৃদ্ধি করবে। সাময়িক শারীরিক আমেজ নষ্ট হবে। মনটা থাকবে অতৃপ্তিপূর্ণ। কোনও বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে বেড়াতে যাবেন। কোনও গুণের জন্য প্রশংসা লাভ এবং দেবালয় ভ্রমণ যোগ। প্রেমিক প্রেমিকাদের মধ্যে ঠুনকো কথা নিয়ে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে।

বৃষ (Taurus)
দিনটা মোটামুটি আনন্দের মধ্যে দিয়েই অতিবাহিত হবে। সামান্য কিছু অযাচিত অর্থাগম হলেও কর্মক্ষেত্র সম্পর্কে একটা দুশ্চিন্তা বা উদ্বেগ বর্তমান থাকবে। শারীরিক আমেজ নষ্ট হবে। মানসিক উত্তেজনা ও কথাবার্তায় সংযত না হলে বচসায় জড়িয়ে পরতে পারেন। কোনও দ্রব্য উপহার হিসাবে পাবেন। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। কোনও বিশেষ গুণের অধিকারী হলে প্রশংসিতও হবেন। দেবালয় ভ্রমণ ও টুকটাক রক্তপাত যোগ। প্রেমিক প্রেমিকাদের অকারণ মনোমালিন্যের সৃষ্টি হলেও পরে আন্তরিকতা বৃদ্ধি পাবে।

মিথুন (Gemini)
মিথুন রাশির জাতকরা আর্থিক সুবিধা পাবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে লাভ হবে। অন্যের অনুভূতি বুঝুন এবং সেই অনুযায়ী আচরণ করুন, এতে আপনার উপকার হবে। অন্যের কথা শুনে আপনি উপকৃত হবেন এবং আপনার পরিকল্পনা সফল হবে। অর্থ ও সম্মানের দিক থেকে এটি লাভের দিন। আপনি অফিসে টিমওয়ার্কের মাধ্যমে কঠিন সমস্যার সমাধান করতে সক্ষম হবেন।

কর্কট (Cancer)
কর্মক্ষেত্রে পূর্বের তুলনায় যোগাযোগ বৃদ্ধি পেলেও মানসিক দিক থেকে অতৃপ্তি বোধ করবেন। সামান্য আয় বৃদ্ধি পাবে। অযাচিত অর্থলাভ হবে। নতুন কোনও দ্রব্য কেনাকাটা। নিকট কারও ব্যাপারে দুর্ভাবনা। কথার দোষে অশান্তি সৃষ্টি। কোনও গুণের জন্য প্রশংসা লাভ। কোনও শুভ সংবাদ লাভ। কোনও মাঙ্গলিক কর্মে অংশগ্রহণ এবং দেবালয় ভ্রমণ যোগ। কোনও গুণী ব্যক্তির সান্নিধ্যে আসবেন। কোনও ব্যাপারে মানসিক উত্তেজনা দেখা দিতে পারে। প্রেমিক প্রেমিকাদের প্রথমে মনোমালিন্যের সৃষ্টি ও পরে প্রীতি বৃদ্ধি পাবে।

Advertisement

সিংহ (Leo) 
সিংহ রাশির জাতকদের জন্য দিনটি লাভজনক হবে। আপনি খুশি বোধ করবেন। কারো সঙ্গে  তর্ক বা বিবাদে জয়ী হতে পারেন। ব্যবসায়িক বিষয়ে কারো পরামর্শ নিতে হতে পারে। প্রতিটি নতুন কাজের আইনি দিকগুলিতে মনোযোগ দিন। অর্থ ও সম্মানের দিক থেকে লাভ হবে এবং আপনার পরিকল্পনা সফল হবে।

কন্যা (Virgo)
দিনটা মানসিক দিক থেকে সাময়িক অস্থিরতা বৃদ্ধি করলেও মোটামুটি আনন্দের মধ্যেই সময়াতিপাত করবেন। অর্থভাগ্য সুপ্রসন্ন তবে ব্যয়চাপ কমবে না। কর্মক্ষেত্র সম্পর্কে কমবেশি দুশ্চিন্তা বর্তমান থাকবে। প্রিয়জনের জন্য দুশ্চিন্তা। কোনও বয়স্কের সাথে মনোমালিন্য। কৃতকর্মের জন্য প্রশংসালাভ। অপ্রত্যাশিত ভাবে অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। কোনও ঘটনায় মন আহত হতে পারে। প্রেমিক প্রেমিকাদের মনোমালিন্য জনিত সাময়িক অশান্তি ভোগ করতে হবে।

তুলা (Libra)
কর্মক্ষেত্র সম্পর্কে মানসিক দুশ্চিন্তা বর্তমান থাকবে। নতুন কোনও উৎসাহবর্দ্ধক যোগাযোগ আসতে পারে। দুশ্চিন্তার মধ্যে দিয়ে অর্থ আসবে। কোনও ঘটনা কিংবা অবাঞ্ছিত কথায় মানসিক প্রফুল্লতা নষ্ট হতে পারে। স্বাস্থ্য মোটামুটি চলনসই। পূর্বের কোনও সমস্যার সমাধান। কোনও নতুন বিষয় আলোকপাত করতে পারে। বস্তু কিংবা দ্রব্যলাভ। বন্ধুসঙ্গে আনন্দ বৃদ্ধি। কোনও কাজের জন্য প্রশংসা পাবেন। প্রণয়ক্ষেত্র কিছুটা আনন্দ ও উৎসাহ বৃদ্ধি করবে।

বৃশ্চিক (Scorpio)
কর্মক্ষেত্র সম্পর্কে মানসিক অতৃপ্তি থাকবে। পূর্বের তুলনায় যোগাযোগ ও আয় বৃদ্ধি পাবে। কোনও সুসংবাদে উৎসাহিত। অযাচিত যোগাযোগে অর্থলাভ। সম্মান বৃদ্ধি। কোথাও নিমন্ত্রণ কিংবা কথা রক্ষা। কোনও দেবালয় ভ্রমণ। বিশিষ্ট কোনও ব্যক্তির সান্নিধ্যে আসবেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে সাময়িক মতবিরোধ ও অশান্তি দেখা দিলেও প্রেম জমজমাট হয়ে উঠবে।

ধনু (Sagittarius)
ধনু রাশির জাতকদের জন্য দিনটি শুভ হবে। অফিসে কিছু নতুন অধিকার পেতে পারেন। কোনও সৃজনশীল কাজে আপনার আগ্রহ বাড়বে। সন্ধ্যায় প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করবেন। বাড়ির বড়দের সঙ্গে তর্ক করা এড়িয়ে চলুন, তাদের মতামত শুনুন। পারিবারিক বিষয়ে কোনও বড় সিদ্ধান্ত নিতে হতে পারে।

মকর (Capricorn)
দিনটা সর্বাঙ্গীণ আনন্দদায়ক তবে প্রথমভাগে মানসিক অস্থিরতা বর্তমান থাকবে। বন্ধু সঙ্গ প্রীতি বৃদ্ধি ও কোথাও বেড়াতে যাবেন। অপ্রত্যাশিত অর্থ কিংবা দ্রব্যলাভ হবে। কর্মক্ষেত্রে সাময়িক উদ্বেগ দেখা দিলেও যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। কোনও ব্যাপারে অভিযোগ করতে হতে পারে। অকারণ অর্থ ব্যয় ও দেবালয় ভ্রমণ যোগ। গৃহে নতুন অতিথির আগমন ও আপনজনের উৎকণ্ঠা দেখা দেবে। টুকটাক রক্তপাত যোগ। শরীর মধ্যম। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক অশান্তির মধ্যেও আনন্দ পাবেন।

কুম্ভ (Aquarius)
দিনটা বেশ আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। পূর্বের তুলনায় আয় বৃদ্ধি ও অযাচিত যোগাযোগে অর্থলাভ হবে। বয়স্কের সাথে কোনও পরামর্শ কিংবা ধর্মালোচনায় কিছুক্ষণ সময় কাটবে। বন্ধু সান্নিধ্য আনন্দ ও প্রীতি বৃদ্ধি পাবে। সাময়িক শারীরিক অসুস্থতা। মানসিক উদ্বেগেও চঞ্চলতা দেখা দেবে। কোনও দেবালয় ভ্রমণ হবে। নিজ গুণে সম্মানিত ও পুরনো বন্ধুর সাথে হঠাৎ যোগাযোগ হবে। প্রেমিক প্রেমিকাদের আন্তরিকতা ও প্রীতিবৃদ্ধি পাবে।

মীন (Pisces)
আপনার বিরুদ্ধে কোনও সমালোচনা মনের উপর চাপ বৃদ্ধি করবে। কোনও আঘাতমূলক কথা শুনতে হবে। গুরুজন কর্তৃক তিরস্কৃত হবেন। কর্মক্ষেত্রে প্রসার লাভ ও সামান্য আর্থিক দুশ্চিন্তা মুক্ত হবেন। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ ও বয়স্ক গুণী ব্যক্তির সাহচর্য পাবেন। কোনও বিশিষ্ট গুণ থাকলে প্রশংসিত হবেন। কর্ম ও আয়ের ক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। কোনও শুভ প্রচেষ্টা ব্যর্থতা আনতে পারে। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তির অবসান ও প্রীতি বৃদ্ধি পাবে। অপ্রত্যাশিত অর্থলাভ। কোনও কর্মপ্রচেষ্টাতে এগোতে পারেন। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement