
Trigrahi Yog 2026: জুনেই তৈরি হতে চলেছে বিরল ত্রিগ্রহী যোগ। ২২ জুন কর্কট রাশিতে প্রবেশ করবে বুধ। সেখানে আগে থেকেই বৃহস্পতি এবং শুক্র অবস্থান করছে। এই তিন গ্রহের যুগপৎ অবস্থানে ত্রিগ্রহী যুতি গঠিত হবে। জ্যোতিষ মতে, বুধ, বৃহস্পতি এবং শুক্রের এই সংযোগে ৪ রাশির জাতক-জাতিকাদের জীবনে বড়, ইতিবাচক পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে কর্কট রাশিতে এই তিন গ্রহের মিলন ঘটছে। এর ফলে তৈরি হবে সরস্বতী যোগও। ফলে শিক্ষা, অর্থ, কর্মজীবন এবং সম্মানের ক্ষেত্রে বিশেষ সুফল মিলতে পারে বলে মত জ্যোতিষীদের।
২২ জুন ত্রিগ্রহী যোগ
জ্যোতিষ গণনা অনুযায়ী, ২২ জুন বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশিতে বর্তমানে বৃহস্পতি ও শুক্র অবস্থান করছে। ফলে বুদ্ধির কারক বুধ, জ্ঞান ও ভাগ্যের কারক বৃহস্পতি এবং ধন-ঐশ্বর্যের কারক শুক্র একত্রিত হয়ে বিশেষ ত্রিগ্রহী যোগ গঠন করবে।
এই বিরল গ্রহসংযোগের প্রভাব সব রাশির উপর সমান হবে না। তবে চারটি রাশি সবচেয়ে বেশি লাভবান হতে পারে বলে মনে করা হচ্ছে।
বৃষ রাশি
ত্রিগ্রহী যোগের প্রভাবে বৃষ রাশির জাতক-জাতিকাদের সাহস এবং আত্মবিশ্বাস বাড়তে পারে। কর্মক্ষেত্রে যোগাযোগ দক্ষতা নজর কাড়তে পারে। তার ফলে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।
মার্কেটিং, মিডিয়া, লেখালিখি, শিল্পকলা বা ডিজিটাল কনটেন্ট তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ লাভ পেতে পারেন। ছোট ভাইবোনদের সহযোগিতাও মিলতে পারে। বড় কোনও চুক্তি বা উল্লেখযোগ্য সাফল্যের সুযোগ তৈরি হতে পারে।
কর্কট রাশি
এই ত্রিগ্রহী যুতির কেন্দ্রেই রয়েছে কর্কট রাশি। ফলে এই রাশির জাতকদের উপর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে।
বুধের প্রভাবে কথাবার্তায় আকর্ষণ বাড়তে পারে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও উন্নত হতে পারে। বৃহস্পতি এবং শুক্রের প্রভাবে সামাজিক সম্মান, আত্মবিশ্বাস এবং জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এগিয়ে যেতে পারে। অংশীদারিত্বের ব্যবসা বা যৌথ প্রকল্পে সাফল্যের সম্ভাবনাও উজ্জ্বল।
কন্যা রাশি
অর্থভাগ্যের ক্ষেত্রে কন্যা রাশির জন্য এই সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন আয়ের উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাঙ্ক ব্যালান্স বৃদ্ধির সুযোগও তৈরি হতে পারে।
আগে করা কোনও বিনিয়োগ থেকে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বড় ভাইবোন বা উচ্চপদস্থ কর্তৃপক্ষের সহযোগিতা মিলতে পারে। কর্মজীবনে নতুন সুযোগ বা উন্নতির রাস্তা খুলতে পারে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।