
অক্টোবর মাস শুরু হতে চলেছে। সেই মাসেই দুর্গাপুজো। আর অক্টোবর মাসের শুরুতেই অত্যন্ত শুভ একটি যোগ তৈরি হচ্ছে। এক্ষেত্রে তিন গ্রহ এক রাশিতে এসে ত্রিগ্রহী যোগ তৈরি করতে চলেছে। এই যোগটি ৪ অক্টোবর ২০২৬ তৈরি হবে। ওই দিন চন্দ্র মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কটে প্রবেশ করবে। আর ওই রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল আগে থেকেই উপস্থিত রয়েছে। এমন পরিস্থিতিতে ৪ অক্টোবর চন্দ্র যেই কর্কট রাশিতে প্রবেশ করবে, তখনই গুরু, মঙ্গল ও চন্দ্রের অত্যন্ত শুভ ত্রিগ্রহী যোগ তৈরি হবে। এই শক্তিশালী যোগ ৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। এই যোগে ৪ রাশির ভাগ্য চমকাবে। চাকরি এবং ব্যবসায় বিরাট উন্নতির সম্ভাবনা রয়েছে। টাকার অভাব মিটবে।
তাই ঝটপট সেই ৪ রাশি সম্পর্কে জেনে নিন, যাদের ভাগ্য এবার বদলে যাবে।
কর্কট রাশি
ত্রিগ্রহী যোগ অ্যাক্টিভ হতে চলেছে। যার দরুন গোল্ডেন টাইম কাটাবে কর্কট রাশির জাতক এবং জাতিকারা। এই সময় আত্মবিশ্বাস একবারে চরমে থাকবে। যার জন্য চাকরি ও ব্যবসায় হবে উন্নতি। এই যোগে অফিসে প্রোমোশনের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ব্যবসা বাড়তে পারে। এছাড়া এই সময় আর্থিক স্থিতিও বদলে যাওয়ার সম্ভাবনা প্রবল। পাশাপাশি ভাগ্য চমকে উঠবে।
তুলা রাশি
এই রাশির জন্যও সময়টা খুবই ভাল কাটবে। এই যোগে কেটে যাবে ঝামেলা ও অশান্তি। পুজোর আগেই ব্যবসায় নতুন বিনিয়োগ আসবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। ভাগ্যকে পাশে পাবেন। যার জন্য অফিসেও উন্নতি হবে। সেই সঙ্গে টাকার সমস্যাও মিটে যাবে।
বৃশ্চিক রাশি
ত্রিগ্রহী যোগে আর্থিক অবস্থা ফিরবে বৃশ্চিক রাশির। ইনকাম বাড়বে। ভাগ্য ভাল থাকায় জীবনে এগিয়ে যাবেন। সেই সঙ্গে কাজের জায়গায় উন্নতি হবে। অনেক টাকা মাইনে বাড়তে পারে। এছাড়া ব্যবসাতে নতুন প্রোজেক্ট আসবে। লাভ এক ধাক্কায় অনেকটাই বাড়বে। নতুন ব্যবসাও শুরু করতে পারেন।
মীন রাশি
এই বিশেষ যোগে ভাগ্য চমকাবে। নতুন চাকরি পেতে পারেন। সেই সঙ্গে পুরনো কাজে মাইনে বাড়ার সম্ভাবনা প্রবল। প্রোমোশন হতে পারে। এছাড়া ব্যবসাও বড় হবে। নতুন বিনিয়োগ আসতে পারেন। নয়া জায়গায় আউটলেট তৈরি করতে পারেন। এই সময় আত্মবিশ্বাস থাকবে চরমে। তাই চিন্তার কিছু নেই বললেই চলে।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।