
Trigrahi Yoga In Cancer 2026: চলতি জুন মাসে মহাকাশে এক বিরল মহাজাগতিক দৃশ্যের পাশাপাশি তৈরি হতে চলেছে এক অত্যন্ত শক্তিশালী ত্রিগ্রহী যোগ। জ্যোতিষ গণনা বলছে গত ২ জুন দেবগুরু বৃহস্পতি ইতিপূর্বেই কর্কট রাশিতে প্রবেশ করে বসে রয়েছেন। এর ঠিক পরেই আগামী ৮ জুন সোমবার সৌন্দর্য ও সুখের কারক গ্রহ শুক্র পা রাখবে এই একই রাশিতে। আর ঠিক তার কয়েকদিন পর অর্থাৎ আগামী ২২ জুন বুদ্ধির দেবতা বুধও কর্কট রাশিতে নিজের গোচর সম্পন্ন করবেন।
চলতি মাসেই কর্কট রাশির গর্ভে বুধ, বৃহস্পতি এবং শুক্র, এই তিন অত্যন্ত শুভ ও প্রভাবশালী গ্রহের মহা মিলন ঘটতে চলেছে যার হাত ধরে সৃষ্টি হবে এক শক্তিশালী ত্রিগ্রহী যোগ। জ্যোতিষীদের মতে এই তিন প্রধান গ্রহের অভূতপূর্ব যুগলবন্দির সবচেয়ে ইতিবাচক ও শুভ প্রভাব পড়তে চলেছে মূলত চারটি রাশির জাতকদের ওপর। এই তালিকায় রয়েছে বৃষ, কর্কট, কন্যা এবং মীন রাশি। দেখে নেওয়া যাক এই বিরল যোগের প্রভাবে কার ভাগ্যে ঠিক কী ঘটতে চলেছে।
কর্কট রাশি
এই ত্রিগ্রহী যোগের প্রভাবে সবচেয়ে বেশি চমকপ্রদ সাফল্য পেতে চলেছেন কর্কট রাশির জাতকরা কারণ তাদের রাশিতেই এই যোগ তৈরি হচ্ছে। এই সময় জমি, বাড়ি কিংবা সম্পত্তি সংক্রান্ত যে কোনও বড়সড় কাজ থেকে জাতকদের উল্লেখযোগ্য আর্থিক লাভ হতে পারে। কোনো দূরপাল্লার ভ্রমণ যোগ রয়েছে যা থেকে ভালো রকম আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। শুধু তাই নয় কোনো আত্মীয়ের মাধ্যমে কিংবা কোনো সরকারি লাভজনক প্রকল্পের দ্বারা আচমকা অর্থপ্রাপ্তির সুবর্ণ সুযোগ চলে আসতে পারে। বিবাহিত জাতকদের ক্ষেত্রে আবার শ্বশুরবাড়ির পক্ষ থেকে হঠাৎ কোনো সম্পত্তি বা আর্থিক লাভের যোগ স্পষ্ট। পাশাপাশি অতীতে করা যেকোনো বিনিয়োগ থেকেও এই সময় মনের মতো মোটা অঙ্কের মুনাফা ঘরে তুলতে পারবেন কর্কট রাশির জাতকরা।
বৃষ রাশি
অন্যদিকে বৃষ রাশির জাতকদের জন্যও এই ত্রিগ্রহী যোগ অত্যন্ত শুভ ও মঙ্গলময় ফল বয়ে আনবে। এই সময় জাতকদের জ্ঞান ও বুদ্ধির এক অভূতপূর্ব বিকাশ ঘটবে এবং তাদের কথাবার্তার অসামান্য আকর্ষণীয়তা চারপাশের মানুষকে মুগ্ধ করবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক কিছু পরিবর্তন দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের বাজারে আটকে থাকা পুরোনো টাকা অনায়াসেই ফেরত চলে আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া পড়ুয়ারা এই সময় দারুণ ভালো ফল করবেন এবং দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধির পাশাপাশি জীবনসঙ্গীর সঙ্গে চলা পুরোনো সব মতবিরোধ ও মানসিক দূরত্ব নিমেষেই মিটে যাবে।
কন্যা রাশি
এই তালিকায় থাকা কন্যা রাশির জাতক যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত পদোন্নতি বা প্রমোশনের অপেক্ষায় চাতক পাখির মতো বসেছিলেন তারা এবার নিশ্চিতভাবেই কোনো বড় সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের প্রতিদিনের আয়ের গ্রাফ এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জ্ঞান ও কাজের দক্ষতা এই সময় বহুগুণ বাড়বে যা আগামী দিনে তাদের সাফল্যের পথকে আরও অনেক বেশি প্রশস্ত ও মসরিন করে তুলবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন, ভরসা ও গভীর ভালোবাসা মিলবে। সেই সঙ্গে নতুন কোনো লাভজনক ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে আর্থিক উন্নতির এক নতুন দিগন্ত খুলে যেতে পারে।
মীন রাশি
শেষ রাশিটি হলো মীন। মীন রাশির জাতকদের জন্য এই ত্রিগ্রহী যোগ জীবনের বহু ক্ষেত্রে এক নতুন আশার আলো ও শুভ ফল নিয়ে আসবে। জাতকদের দীর্ঘদিনের চলায়মান তীব্র আর্থিক সমস্যা কিংবা ঋণের পাহাড়প্রমাণ চাপ এই সময় অনেকটাই কমে হালকা হয়ে যাবে। নিজের পরিবার কিংবা আত্মীয়স্বজনের কাছ থেকে আকস্মিকভাবে বড় কোনো আর্থিক সহায়তা পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা এই সময় বাজারে নিজেদের ব্যবসায় উল্লেখযোগ্য লাভের মুখ দেখবেন এবং আয়ের একাধিক নতুন নতুন পথ খুলে যাওয়ার কারণে ভবিষ্যতের আর্থিক স্থিতি আরও অনেক বেশি মজবুত ও শক্তিশালী হয়ে উঠবে।