Advertisement

Varun Vakri 2026: ৭ জুলাই থেকে ১৫৯ দিন বক্রী বরুণ, ৪ রাশির ইনকাম বাড়বে, সঙ্গে থাকবে ভাগ্য

৭ জুলাই বক্রী হচ্ছে বরুণ। এই গ্রহ বক্রী হলে ৪ রাশির ভাগ্য ফিরে যাবে। বিরাট ইনকামের সুযোগ রয়েছে।

বক্রী হচ্ছে বরুণবক্রী হচ্ছে বরুণ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jun 2026,
  • अपडेटेड 1:29 PM IST
  • ৭ জুলাই বক্রী হচ্ছে বরুণ
  • এই গ্রহ বক্রী হলে ৪ রাশির ভাগ্য ফিরে যাবে
  • বিরাট ইনকামের সুযোগ রয়েছে

বৈদিক জ্যোতিষ অনুযায়ী, বরুণ গ্রহ রহস্য ও আধ্যাত্মের কারক। আর চলতি বছরে ১৫৯ দিন পর্যন্ত বক্রী হবে এই গ্রহ। যার ফলে ১২ রাশির জীবনে শুভ এবং অশুভ সময় আসবে। তবে বিশেষভাবে ইতিবাচক ফল পাবে ৪ রাশি। তাদের ইনকাম বাড়বে। পাশাপাশি মিটে যাবে জীবনের জটিলতা। ভাগ্যের সঙ্গও পাওয়া যাবে।

আসলে চলতি বছরের ৭ জুলাই বক্রী হচ্ছে বরুণ। ওই দিন বিকেল ৪টে ২২ মিনিটে বক্রী হবে এই গ্রহ। ১৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এই রাশিতেই থাকবে। আর সেই কারণেই ৪ রাশির ভাগ্য ফিরে যাবে। আপনাদের টাকার অভাব হয়ে যাবে শেষ। বিরাট উন্নতির সম্ভাবনা রয়েছে। 

মেষ রাশি
বরুণের বক্রী হওয়ার সুফল মিলবে মেষ রাশির। এই সময় টাকার অভাব মিটে যাবে। জীবনে জটিলতা দূর হবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। পৈতৃক সম্পত্তি পাবেন। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। 

এছাড়া মামলা থেকে এবার বেরিয়ে আসতে পারবেন। অনেকেই সম্মান করবেন। পরামর্শ চেয়ে নিতে পারেন। সুতরাং ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

কর্কট রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও সেরা সময় আসতে চলেছে। আধ্যাত্মিক কাজকর্মের দিকে মন যাবে। মানসিক সমস্যা মিটে যাবে। ধন লাভ হবে। ইনকাম বাড়বে। কেরিয়ারে হবে উন্নতি। এবার ঝামেলা এবং অশান্তি থেকে মুক্তি পাবেন। অফিসে আসবে ভাল সময়। সকলেই কথা শুনে চলবেন। 

বৃশ্চির রাশি
বরুণ রাশি বক্রী হওয়ার দরুন গোল্ডেন টাইম আসছে বৃশ্চিক রাশির। আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। নতুন আয়ের জায়গা তৈরি হতে পারে। এই সময় ব্যবসাতেও নতুন প্রোজেক্ট পেতে পারেন। বড় সফলতা মিলতে পারে। শুধু তাই নয়, পুরনো ধারদেনা থেকে মুক্তি পেতে পারেন। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার যোগও রয়েছে। তাই চিন্তার কিছুই নেই। 

মীন রাশি
এই রাশির জন্যও সময়টা সেরার সেরা। আপনারা বড় কোনও যাত্রায় যেতে পারেন। অফিসের কাজে বিদেশে যাওয়ার যোগও রয়েছে। পাশাপাশি এই সময় টাকার অভাব মিটিয়ে ফেলতে পারবেন। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। নতুন সিদ্ধান্ত নিতে পারবেন। তাই সেরার সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement