Advertisement

Piggy Bank Place Vastu Tips: টাকা জমানোর ভাঁড় এদিকে রাখলে লাখপতি, ওই দিকে রাখলে কাঙাল; আপনি কোনদিকে রাখেন?

Piggy Bank Place Vastu Tips: বাস্তুশাস্ত্র অনুযায়ী পিগি ব্যাঙ্ক রাখার জন্য সবচেয়ে শুভ দিক হল উত্তর। এই দিককে সম্পদের দেবতা কুবেরের দিক হিসেবে ধরা হয়। তাই উত্তর দিকে লক্ষ্মীর ভাঁড় বা পিগি ব্যাঙ্ক রাখলে ধনসম্পদ বৃদ্ধি এবং নতুন আয়ের পথ খুলে যাওয়ার সম্ভাবনা বাড়ে বলে প্রচলিত বিশ্বাস।

Piggy Bank Place Vastu Tips: টাকা জমানোর ভাঁড় এদিকে রাখলে লাখপতি, ওই দিকে রাখলে কাঙাল; আপনি কোনদিকে রাখেন?Piggy Bank Place Vastu Tips: টাকা জমানোর ভাঁড় এদিকে রাখলে লাখপতি, ওই দিকে রাখলে কাঙাল; আপনি কোনদিকে রাখেন?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 09 Jul 2026,
  • अपडेटेड 10:28 PM IST

Piggy Bank Place Vastu Tips:ছোটবেলা থেকেই সন্তানদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে অনেকেই পিগি ব্যাঙ্ক কিনে দেন। অল্প অল্প করে টাকা জমানোর প্রথম শিক্ষা সেখান থেকেই শুরু হয়। তবে আগে পিগি ব্যাঙ্কের পরিবর্তে মাটির তৈরি লাল রঙের ভাঁড়ে টাকা জমানোর প্রচলন ছিল। এই ভাঁড়কে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার বলেও চিনতেন। বাস্তুশাস্ত্রেও এই মাটির ভাঁড়ের বিশেষ গুরুত্ব রয়েছে। তবে শুধু টাকা জমালেই হবে না, এটি সঠিক জায়গায় রাখাও সমান জরুরি। কারণ বাস্তুমতে মাটির ভাঁড়ের সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদের সম্পর্ক রয়েছে। সঠিক স্থানে রাখলে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে, অপ্রয়োজনীয় খরচ কমে এবং আয় বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হতে পারে বলে বিশ্বাস করা হয়।

বাস্তুশাস্ত্র অনুযায়ী পিগি ব্যাঙ্ক রাখার জন্য সবচেয়ে শুভ দিক হল উত্তর। এই দিককে সম্পদের দেবতা কুবেরের দিক হিসেবে ধরা হয়। তাই উত্তর দিকে লক্ষ্মীর ভাঁড় বা পিগি ব্যাঙ্ক রাখলে ধনসম্পদ বৃদ্ধি এবং নতুন আয়ের পথ খুলে যাওয়ার সম্ভাবনা বাড়ে বলে প্রচলিত বিশ্বাস।

বাড়ির দক্ষিণ পশ্চিম দিকও পিগি ব্যাঙ্ক রাখার জন্য শুভ বলে মনে করা হয়। যাঁরা যথেষ্ট উপার্জন করেও টাকা ধরে রাখতে পারেন না অথবা অতিরিক্ত খরচের কারণে সঞ্চয় করতে সমস্যায় পড়েন, তাঁদের জন্য এই দিক বিশেষ উপকারী বলে বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে। এই দিকে পিগি ব্যাঙ্ক রাখলে আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে সঞ্চয়ের পরিমাণ বাড়তে পারে।

বাস্তু বিশেষজ্ঞদের মতে দক্ষিণ পশ্চিম দিক সম্পদ এবং সঞ্চয়ের সঙ্গে সরাসরি যুক্ত। তাই এই দিকেই মাটির ভাঁড় রাখলে ব্যাঙ্ক ব্যালান্স বৃদ্ধি এবং অর্থভাগ্য শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হয় বলে বিশ্বাস করা হয়।

তবে কয়েকটি জায়গায় কখনও পিগি ব্যাঙ্ক রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাথরুম বা টয়লেটের কাছে টাকা জমানোর ভাঁড় রাখা অশুভ বলে মনে করা হয়। সিঁড়ির নীচেও এটি রাখা উচিত নয়। এছাড়া অন্ধকার জায়গায় পিগি ব্যাঙ্ক রাখলেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে বিশ্বাস করা হয়। তাই সবসময় আলো বাতাসযুক্ত পরিষ্কার স্থানে পিগি ব্যাঙ্ক রাখার পরামর্শ দেওয়া হয়। এর ফলে ঘরে শুভ শক্তির প্রবাহ বজায় থাকে এবং আর্থিক উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পায় বলে বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement