Advertisement

Vastu Tips: বাড়ির এই দিকে ভুলেও ঝাঁটা রাখবেন না! বাড়তে পারে অশান্তি ও অর্থক্ষতি

Vastu Tips: ঘর পরিষ্কার রাখার অন্যতম প্রধান উপকরণ ঝাঁটা। কিন্তু জানেন কি, এই সাধারণ গৃহস্থালির জিনিসটিই বাস্তু মতে বিশেষ গুরুত্ব বহন করে? বাস্তু বিশেষজ্ঞদের দাবি, বাড়ির নির্দিষ্ট দিকে ঝাঁটা রাখলে তা নাকি সংসারের অর্থভাগ্য, শান্তি এবং ইতিবাচক শক্তির উপর প্রভাব ফেলতে পারে।

ঝাঁটা নিয়ে বাস্তু টিপস।ঝাঁটা নিয়ে বাস্তু টিপস।
Aajtak Bangla
  • 28 Feb 2026,
  • अपडेटेड 6:22 PM IST
  • ঘর পরিষ্কার রাখার অন্যতম প্রধান উপকরণ ঝাঁটা।
  • এই সাধারণ গৃহস্থালির জিনিসটিই বাস্তু মতে বিশেষ গুরুত্ব বহন করে?
  • নির্দিষ্ট দিকে ঝাঁটা রাখলে তা নাকি সংসারের অর্থভাগ্য, শান্তি এবং ইতিবাচক শক্তির উপর প্রভাব ফেলতে পারে।

Vastu Tips: ঘর পরিষ্কার রাখার অন্যতম প্রধান উপকরণ ঝাঁটা। কিন্তু জানেন কি, এই সাধারণ গৃহস্থালির জিনিসটিই বাস্তু মতে বিশেষ গুরুত্ব বহন করে? বাস্তু বিশেষজ্ঞদের দাবি, বাড়ির নির্দিষ্ট দিকে ঝাঁটা রাখলে তা নাকি সংসারের অর্থভাগ্য, শান্তি এবং ইতিবাচক শক্তির উপর প্রভাব ফেলতে পারে। তাই বাস্তু টিপস মানতে চাইলে ঝাঁটা রাখার দিক নিয়ে সতর্ক থাকা জরুরি।

কোনদিকে ঝাঁটা রাখা অনুচিত?
বাস্তু শাস্ত্র অনুযায়ী, উত্তর-পূর্ব কোণ (ঈশান দিক) অত্যন্ত পবিত্র ও শুভ শক্তির আধার বলে মনে করা হয়। এই দিকে দেবদেবীর আশীর্বাদ ও ইতিবাচক শক্তির প্রবাহ থাকে। ফলে এই দিকটিতে ঝাঁটা রাখা অশুভ বলে বিবেচিত। এতে নাকি বাড়িতে অর্থনৈতিক সমস্যা, অশান্তি বা মানসিক চাপ বাড়তে পারে।

একই ভাবে রান্নাঘরের একেবারে দৃশ্যমান জায়গায় বা বাড়ির মূল দরজার সামনে ঝাঁটা রাখা উচিত নয়। মূল প্রবেশপথকে সৌভাগ্যের প্রবেশদ্বার বলে ধরা হয়। সেখানে ঝাঁটা থাকলে তা নাকি নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায়; এমনটাই মত বাস্তুবিশারদদের।

কোথায় ঝাঁটা রাখবেন?
বাস্তু মতে, বাড়ির দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিকে ঝাঁটা রাখা তুলনামূলক ভাবে শুভ। এছাড়া এমন জায়গায় রাখতে বলা হয়, যেখানে তা বাইরে থেকে চোখে না পড়ে। ঝাঁটা সব সময় শোয়ানো অবস্থায় রাখতে হবে, দাঁড় করিয়ে রাখা উচিত নয়।

মনে রাখবেন

  • ঝাঁটা কখনও পায়ের নীচে চাপা দেবেন না বা লাথি মারবেন না।
  • সূর্যাস্তের পরে বাড়ি ঝাঁট দেওয়া অনুচিত বলে মনে করা হয়, বিশেষত বৃহস্পতিবার ও শুক্রবারে।
  • পুরনো বা ভাঙা ঝাঁটা দীর্ঘদিন বাড়িতে না রাখাই ভাল।
  • অতিথির সামনে ঝাঁটা ব্যবহার না করাই শোভন।

কেন এত গুরুত্ব?
বাস্তু শাস্ত্র মূলত শক্তির সুষম প্রবাহের উপর জোর দেয়। গৃহস্থালির প্রতিটি জিনিসের অবস্থান নাকি মানসিক ও আর্থিক স্থিতির সঙ্গে যুক্ত। যদিও আধুনিক বিজ্ঞান এই বিশ্বাসকে সমর্থন করে না, তবু বহু মানুষ এখনও বাস্তু নিয়ম মেনে চলেন মানসিক শান্তির জন্য।

অতএব, বাড়িতে সুখ-শান্তি ও আর্থিক স্থিতি বজায় রাখতে চাইলে ছোট ছোট বিষয়েও নজর দিন। ঝাঁটার মতো সাধারণ জিনিসও বাস্তু মতে বড় ভূমিকা নিতে পারে; এমনটাই দাবি বিশেষজ্ঞদের। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Advertisement

Read more!
Advertisement
Advertisement