
বর্তমানে শুক্র কর্কট রাশিতে অবস্থান করছে। আগামী ৪ জুলাই শুক্র সিংহ রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। সেখানে আগে থেকেই কেতুর অবস্থান রয়েছে। ফলে শুক্র ও কেতুর মিলনে গঠিত হবে সমসপ্তক যোগ। পুরাণ অনুযায়ী শুক্রাচার্য দৈত্যদের গুরু এবং রাহু ও কেতু দৈত্যকূলের সদস্য। তাই এই সময় গুরু ও শিষ্যের বিশেষ যোগ তৈরি হবে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়। এই বিশেষ যোগের শুভ প্রভাবে কয়েকটি রাশির জাতক জাতিকারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে লাভের মুখ দেখতে পারেন।
মেষ রাশি
মেষ রাশির ক্ষেত্রে শুক্র ও কেতুর যুতি পঞ্চম ঘরে গঠিত হবে। এর ফলে উচ্চশিক্ষায় উল্লেখযোগ্য সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের কারণে পরিবারে সুখবর আসতে পারে এবং বাবা মা লাভবান হতে পারেন। মানসিক শক্তি বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং কাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ রাশি
বৃষ রাশির চতুর্থ ঘরে গঠিত হবে এই সমসপ্তক যোগ। এর শুভ প্রভাবে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। রিয়েল এস্টেটে বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা থাকবে। নতুন বাড়ি কেনার সুযোগ তৈরি হতে পারে। শুক্রের শুভ প্রভাবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। পাশাপাশি মায়ের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে।
সিংহ রাশি
সিংহ রাশিতেই শুক্র ও কেতুর বিশেষ যুতি গঠিত হবে। এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। নিজের প্রতি যত্ন নেওয়ার সুযোগ পাবেন এবং আনন্দের মধ্যে সময় কাটবে। বুদ্ধি ও দক্ষতার সাহায্যে গুরুত্বপূর্ণ কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন। সমাজে সম্মান, পরিচিতি ও প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি
তুলা রাশির একাদশ ঘরে সমসপ্তক যোগ গঠিত হবে। এর প্রভাবে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে। নতুন বন্ধু তৈরি হবে। কর্মজীবনে উন্নতির সুযোগ আসবে। বড় ভাই বা বোনের কাছ থেকে গুরুত্বপূর্ণ সহযোগিতা মিলতে পারে। পরিবারের পূর্ণ সমর্থন পাবেন। দীর্ঘদিনের কোনও ইচ্ছা এই সময় পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির সপ্তম ঘরে শুক্র ও কেতুর যুতি গঠিত হবে। অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোতে পারে। বিবাহিতদের দাম্পত্য জীবনে সুখ, ভালোবাসা ও রোম্যান্স বৃদ্ধি পাবে। অংশীদারিত্বে ব্যবসা বা কাজ করলে আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। পরিবারে সুখবর আসতে পারে। পাশাপাশি প্রিয়জনের সঙ্গে কোথাও ভ্রমণের সুযোগও তৈরি হতে পারে।