Advertisement

Navpancham Yog: জুনেই শুক্র-শনির নবপঞ্চম যোগ, চাকরিতে ইনক্রিমেন্ট হবে ৪ রাশির, পরিবারে সুসময়

জ্যোতিষ শাস্ত্র মতে, নবপঞ্চম যোগ অত্যন্ত শুভ এবং প্রভাবশালী। এই যোগ তৈরি হলে কিছু রাশির জাতক এবং জাতিকাদের জীবন বদলে দিতে পারে। আর জ্যোতিষের হিসেব জানাচ্ছে, ২৫ জুন ২০২৬ শুক্র এবং শনি একে অপরের ১২০ ডিগ্রি কোণে এসে নবপঞ্চম যোগ তৈরি করতে চলেছে। এই যোগ কিছু ঘণ্টার জন্য সক্রিয় থাকবে। এর ফলে ৪ রাশির বিরাট লাভ হবে। চাকরিতে হবে উন্নতি। তাই ঝটপট সেই সব রাশি সম্পর্কে জেনে নিন। আর সেই তালিকায় নিজের রাশির নাম দেখলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

নবপঞ্চম রাজযোগনবপঞ্চম রাজযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 May 2026,
  • अपडेटेड 9:57 AM IST
  • নবপঞ্চম যোগ অত্যন্ত শুভ এবং প্রভাবশালী
  • এই যোগ তৈরি হলে কিছু রাশির জাতক এবং জাতিকাদের জীবন বদলে দিতে পারে
  • ২৫ জুন ২০২৬ শুক্র এবং শনি একে অপরের ১২০ ডিগ্রি কোণে এসে নবপঞ্চম যোগ তৈরি করতে চলেছে

জ্যোতিষ শাস্ত্র মতে, নবপঞ্চম যোগ অত্যন্ত শুভ এবং প্রভাবশালী। এই যোগ তৈরি হলে কিছু রাশির জাতক এবং জাতিকাদের জীবন বদলে দিতে পারে। আর জ্যোতিষের হিসেব জানাচ্ছে, ২৫ জুন ২০২৬ শুক্র এবং শনি একে অপরের ১২০ ডিগ্রি কোণে এসে নবপঞ্চম যোগ তৈরি করতে চলেছে। এই যোগ কিছু ঘণ্টার জন্য সক্রিয় থাকবে। এর ফলে ৪ রাশির বিরাট লাভ হবে। চাকরিতে হবে উন্নতি। তাই ঝটপট সেই সব রাশি সম্পর্কে জেনে নিন। আর সেই তালিকায় নিজের রাশির নাম দেখলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মেষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও শুভ সময় কাটাতে পারবেন। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। কেরিয়ার এবং ব্যবসায় এগিয়ে যাবেন। অনেক দিন ধরে চলা কোনও মামলা থেকে মুক্তি পাবেন। জীবনে সমস্যা কেটে যাবে। সুখের মাঝে সময় কাটাবেন। পরিবারের সকলে আপনার প্রশংসা করবেন। অবশ্য এই সময় বাড়তি খরচ বন্ধ করতে হবে। নইলে বিপদ বাড়বে বই কমবে না। 

বৃষ রাশি
নবপঞ্চম রাজযোগে বৃষ রাশিরও গোল্ডেন টাইম শুরু হয়ে যাবে। আপনাদের পারিবারিক জীবনে প্রেম বাড়বে। লাভ লাইফে সমস্যা কাটবে। জীবনে জটিলতা কেটে যাবে। পরিশ্রমের ফল পাবেন। নতুন পরিকল্পনার উপর কাজ শুরু করতে পারবেন।

এই সময় টাকার অভাব কেটে যাবে। চাকরিতে প্রোমোশনের যোগ রয়েছে। হবে ইনক্রিমেন্ট। পাশাপাশি ব্যবসাতেও বাম্পার উন্নতি হতে পারে। 

তুলা রাশি
তুলা রাশির জন্যও সৌভাগ্য নিয়ে আসবে নবপঞ্চম রাজযোগ। নয়া চাকরি হতে পারে। বেতন বাড়ার বিরাট সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন পথ খুলে যাবে। আর্থিক দিক থেকে বড় নির্ণয় নিতে পারেন। এই সময় ঘরের মানুষজনের মন প্রসন্ন থাকবে। পুরনো ঝামেলা থেকে মুক্তি পাবেন। সংসারে ইতিবাচক পরিবর্তন আসবে। তাই চিন্তার কোনও কারণ নেই। বরং সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

কুম্ভ রাশি
এই যোগে জুন মাস থেকেই আপনাদের সেরা সময় আসবে। শুক্র এবং শনি মিলে আপনাদের জীবনের যাত্রাপথকে মসৃণ করে তুলবে। এই সময় কর্মস্থলে এগিয়ে যাবেন। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। চাকরি পাবেন। প্রোমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।
 
Read more!
Advertisement
Advertisement