Advertisement

Navpancham Yog: জুন থেকে আনন্দ করবে ৪ রাশি, শুক্র-শনির নবপঞ্চম রাজযোগে মিলবে প্রচুর টাকা

২৫ জুন ২০২৬ শুক্র এবং শনি একে অপরের ১২০ ডিগ্রি কোণে আসছে। এর ফলে তৈরি হতে চলেছে নবপঞ্চম দৃষ্টি যোগ। এই যোগ কিছু ঘণ্টার জন্য সক্রিয় থাকবে। যার ফলে ৪ রাশির লাভ হবে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির সময়টা ভাল কাটবে। সেই লিস্টে আপনার রাশি থাকলে কোনও সমস্যা নেই।  

নবপঞ্চম রাজযোগনবপঞ্চম রাজযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 May 2026,
  • अपडेटेड 11:03 AM IST
  • ২৫ জুন ২০২৬ শুক্র এবং শনি একে অপরের ১২০ ডিগ্রি কোণে আসছে
  • এর ফলে তৈরি হতে চলেছে নবপঞ্চম দৃষ্টি যোগ
  • এই যোগ কিছু ঘণ্টার জন্য সক্রিয় থাকবে

জ্যোতিষ শাস্ত্র মতে, নবপঞ্চম রাজযোগ অত্যন্ত প্রভাবশালী একটি যোগ। এই যোগটি জীবনে ইতিবাচক বদল আনতে পারে। 

জ্যোতিষ অনুসারে, ২৫ জুন ২০২৬ শুক্র এবং শনি একে অপরের ১২০ ডিগ্রি কোণে আসছে। এর ফলে তৈরি হতে চলেছে নবপঞ্চম দৃষ্টি যোগ। এই যোগ কিছু ঘণ্টার জন্য সক্রিয় থাকবে। যার ফলে ৪ রাশির লাভ হবে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির সময়টা ভাল কাটবে। সেই লিস্টে আপনার রাশি থাকলে কোনও সমস্যা নেই।  

মেষ রাশি
শুক্র এবং শনির নবপঞ্চম রাজযোগ মেষ রাশির জন্য শুভ এবং ইতিবাচক প্রভাব নিয়ে আসবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। কেরিয়ার এবং ব্যবসায় উন্নতি হবে। সুখ পাবেন। বাজে খরচ কমবে। ইনকাম বাড়বে। হঠাৎ করে পেতে পারেন টাকা। তাই সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

বৃষ রাশি
এই রাশির জন্যও সেরা সময় আসতে চলেছে। পারিবারিক জীবনে ভালোবাসার পরিবেশ থাকবে। মিটে যাবে সব মন কষাকষি। শুধু তাই নয়, এই সময় পুরনো কাজে শুভ পরিণাম পাবেন। পুরনো পরিশ্রমের ফল পাবেন। নতুন কাজ শুরু করতে পারেন। পাশাপাশি টাকা পাবেন। আর্থিক পরিস্থিতি ফিরে যাবে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

তুলা রাশি
এই রাশির জন্যও নবপঞ্চম রাজযোগ সৌভাগ্য নিয়ে আসবে। চাকরিতে হবে উন্নতি। নতুন কোথাও চাকরির সুযোগও হতে পারে। এই সময় বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন পথ খুলে যাবে। আর্থিক স্থিতি বদলে যাবে। ঘরের মানুষের মন প্রসন্ন থাকবে। পুরনো ঝামেলা থেকে মুক্তি পাবেন। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

কুম্ভ রাশি
এই রাশির জন্যও সময়টা ভাল কাটবে। বিদেশ যাত্রার একটা সুযোগ পেতে পারেন। এই সময় পড়ুয়ারা পরীক্ষায় ভাল ফল করবেন। বড় কোনও পরীক্ষা ক্র্যাক করে ফেলতে পারেন। এছাড়া কার্যক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। জীবনের সব ক্ষেত্রেই প্রগতি হবে। কেরিয়ারেও এগিয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন। পাশাপাশি টাকার সমস্যাও মিটে যাবে। তাই চিন্তার কোনও কারণ নেই। 

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না। 

 

Read more!
Advertisement
Advertisement