Advertisement

24 October To 5 December পর্যন্ত ধনদাতা শুক্রের দয়ায় মালামাল 4 রাশি, পড়ুন Venus Money Horoscope

শুক্রের শুভ অবস্থান ব্যক্তির জীবনে সুখ, শিল্পবোধ, সৃজনশীলতা ও আর্থিক সমৃদ্ধি নিয়ে আসে। চিত্রা নক্ষত্রকে সৃজনশীলতা, সৌন্দর্যের সঙ্গে যুক্ত করে দেখা হয়। আর্থিক পরিকল্পনায় উৎসাহিত করবে।

শুক্রের রাশিফলশুক্রের রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Oct 2026,
  • अपडेटेड 6:47 PM IST
  • এই নক্ষত্রে শুক্রের প্রবেশ কর্মক্ষেত্রে নতুন দিশা দেখাবে।
  • চাকরিজীবীরা পেতে পারেন নতুন দায়িত্ব।

জ্যোতিষশাস্ত্রে শুক্র হল ধন, ঐশ্বর্য, সুখ, প্রেম ও আকর্ষণের কারক গ্রহ। তাই শুক্রের অবস্থানের পরিবর্তনের প্রভাব পড়ে চাকরি, ব্যবসা, আর্থিক পরিস্থিতি ও দাম্পত্য জীবনে। পঞ্জিকা অনুযায়ী, ২৪ অক্টোবর ৩টে ১১ মিনিটে চিত্রা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে শুক্র। এই নক্ষত্রের অধিপতি মঙ্গল। ৫ ডিসেম্বর পর্যন্ত এই নক্ষত্রেই অবস্থান করবে গ্রহটি। এই সময়ে শুক্র বক্রী অবস্থায় থাকবে। শুক্রের এই নক্ষত্র পরিবর্তনের ফলে ৪ রাশির জাতক ও জাতিকাদের জীবনে উন্নতি ও আর্থিক লাভের সুযোগ আসছে। কেরিয়ারে এগিয়ে যাওয়ার এবং নতুন পরিকল্পনা নিয়ে কাজ করার সুযোগ পেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক, কারা কারা লাভবান হতে পারেন।

তুলা রাশি: এই রাশির অধিপতি শুক্র। তাই এই নক্ষত্র পরিবর্তন তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ। চাকরিজীবীরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন। নতুন দায়িত্ব সামলানোর সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের পুরনো যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা। আর্থিক বিষয়ে পরিকল্পনা মেনে এগোলে উপকার হতে পারে। কেরিয়ারে উন্নতির যোগ।

কন্যা রাশি: এই সময় আর্থিক পরিকল্পনায় সাফল্য আসবে। বাড়বে আয়। সঞ্চয় বাড়ানোর নতুন পথ খুঁজে পাওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন। ব্যবসায়ীরা নতুন গ্রাহকদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার সুযোগ পাবেন। তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি।

কুম্ভ রাশি: এই জাতক ও জাতিকাদের কেরিয়ার ও ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে ইতিবাচক সুযোগ আসতে পারে। চাকরিতে নতুন দক্ষতা অর্জন। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ পাবেন। সময় আপনার জন্য অনুকূল। সহায় ভাগ্য। চাকরি বদলানোর সুযোগ আসবে। আর্থিক উন্নতির যোগ। তবে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনাচিন্তা করে নিন।

মেষ রাশি: কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন। গুরুত্বপূর্ণ কোনও কাজ করার সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা নিজেদের কৌশলে পরিবর্তন এনে লাভবান হতে পারেন। কেরিয়ারে ভাগ্যের সঙ্গ পাবেন। তবে বিনিয়োগ ও বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভাল।

Advertisement

Read more!
Advertisement
Advertisement