
Lucky zodiac signs April 2026: বসন্তের হাওয়ায় এবার শুধু পলাশ নয়, গ্রহরাজ্যেও লেগেছে পরিবর্তনের রঙ। বৈদিক জ্যোতিষ বলছে, ২০২৬ সালের এপ্রিল মাসটি হতে চলেছে 'শুক্র-বিপ্লবের' মাস। প্রেম, বিলাসিতা, সৌন্দর্য আর ঐশ্বর্যের কারক গ্রহ শুক্র এই একটি মাসেই চার-চারবার নিজের স্থান পরিবর্তন করবে। কখনো নক্ষত্র বদল, আবার কখনও নিজের স্বরাশি বৃষতে প্রবেশ, শুক্রের এই অতি-সক্রিয়তা ভাগ্যদেবতাকে সুপ্রসন্ন করছে বিশেষ তিন রাশির জাতকদের জন্য।
৫ এপ্রিল রাত থেকেই শুরু হচ্ছে শুক্রের এই মহোৎসব। ভরণী নক্ষত্র দিয়ে যাত্রা শুরু করে ১৬ এপ্রিল কৃত্তিকায় পা রাখবে এই গ্রহ। তবে সবথেকে বড় ধামাকাটি ঘটবে ১৯ এপ্রিল, যখন শুক্র প্রবেশ করবে নিজের পছন্দের রাশি বৃষতে। মাসের শেষে ২৭ এপ্রিল রোহিনী নক্ষত্রে প্রবেশের মাধ্যমে সমাপ্ত হবে এই রাজকীয় পরিক্রমা। এক মাসের মধ্যে শুক্রের এই ঘনঘন মেজাজ বদল কাদের পকেট ভরাতে চলেছে? দেখে নিন।
বৃষ রাশি
আপনার নিজের রাশিতেই যখন গ্রহাধিপতির আগমন, তখন পোয়াবারো তো হবেই! কর্মক্ষেত্রে পদোন্নতির পাশাপাশি বসের গুডবুকে আপনার নাম সবার উপরে থাকবে। শুধু তাই নয়, পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ মিটে গিয়ে বড় কোনো অর্থলাভ হতে পারে। এই সময় আপনার ব্যক্তিত্বে এক আলাদা চমক থাকবে। লাকি টিপস হিসেবে জ্যোতিষীরা বলছেন, সবসময় ছোট একটি পারফিউমের শিশি সঙ্গে রাখুন, শুক্রের কৃপা ঝরে পড়বে।
তুলা রাশি
ব্যবসায়িক মহলে বড় কোনো 'জ্যাকপট' বা চুক্তি সই করার মোক্ষম সময় এই এপ্রিল। যারা চাকরিজীবী, তাদের জন্য কোনো বড় প্রজেক্টের লিডার হওয়ার সুযোগ আসতে পারে। পুরোনো বিনিয়োগ, যা আপনি প্রায় ভুলেই গিয়েছিলেন, সেখান থেকে হঠাৎ লাভের মুখ দেখবেন। স্বাস্থ্যও আগের চেয়ে অনেক সতেজ থাকবে। শুভ ফলের জন্য যে কোনো সাদা জিনিস (যেমন দুধ বা মিষ্টি) দান করতে পারেন।
কুম্ভ রাশি
আপনার গত কয়েক মাসের হাড়ভাঙা খাটুনির দাম দেওয়ার সময় এবার চলে এসেছে। বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্টের সুখবর পেতে পারেন যে কোনও দিন। যারা ব্যবসা করছেন, তাদের হাতে আসবে বড় কোনো ওয়ার্ক অর্ডার। ঋণের বোঝা ঝেড়ে ফেলে এই মাসেই মানসিক শান্তি পাবেন আপনি। পরিবারের সঙ্গে ছোটখাটো ট্যুর হওয়ার প্রবল যোগ রয়েছে।