Advertisement

22 November থেকে অর্থযোগ 4 রাশির, সহায় ধনদাতা শুক্র, পড়ুন Venus Money Luck

মালব্য মহাপুরুষ রাজযোগ খুব শুভ। শুক্রের সঙ্গে সম্পর্কিত এটি। ধনদাতা গ্রহ প্রবেশ করবে তুলা রাশিতে। একাধিক রাশির জীবনে উন্নতি।

শুক্রের রাশিফলশুক্রের রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Oct 2026,
  • अपडेटेड 7:59 PM IST
  • মালব্য মহাপুরুষ রাজযোগ খুব শুভ।
  • ৪ রাশির জীবনে উন্নতির যোগ।

দীপাবলির পর শুক্রের অবস্থান পরিবর্তন। পঞ্জিকা অনুযায়ী, ২২ নভেম্বর তুলা রাশিতে প্রবেশ করছে শুক্র। তৈরি হতে চলেছে মালব্য রাজযোগ। বৈদিক জ্যোতিষে শুক্র হল ধনসম্পদ, সুখ, প্রেম, ঐশ্বর্য এবং বিলাসিতার গ্রহ। অন্যদিকে মালব্য রাজযোগ হল পঞ্চ মহাপুরুষ যোগের অন্যতম। এই যোগের ফলে ব্যক্তির জীবনে আসে সমৃদ্ধি। জ্যোতিষ মতে, শুক্র যখন নিজের রাশি বৃষ, তুলা বা  মীনে অবস্থান করে তখন তৈরি হয় মালব্য মহাপুরুষ রাজযোগ। এই রাজযোগের ফলে লাভবান হবেন ৪ রাশির জাতক। শুরু হবে ধনযোগ।

তুলা রাশি: শুক্রের নিজের রাশি তুলায় প্রবেশের ফলে আর্থিক ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আপনার। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীরা নতুন গ্রাহকদের সঙ্গে যোগাযোগ সুযোগ। খরচের উপর নিয়ন্ত্রণ রাখা লাভজনক হবে। অতিরিক্ত আয়। কেরিয়ারেও ভাল ফল পাবেন।

মকর রাশি: কেরিয়ার ও আয় সংক্রান্ত বিষয়ে ইতিবাচক পরিবর্তন। কর্মক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি পাবেন। ব্যবসায় নতুন পরিকল্পনা। পুরনো যোগাযোগের মাধ্যমে লাভবান হওয়ার সুযোগ। আর্থিকভাবে আপনি লাভবান হবেন।

কন্যা রাশি: আর্থিক পরিকল্পনায় সাফল্য। আয় বাড়ানোর সুযোগ আসতে পারে। আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা। নতুন চাকরির সুযোগ। অতিরিক্ত আয়ের পথ খুঁজে পাবেন। নতুন সম্ভাবনা তৈরি হবে আপনার জীবনে।

মেষ রাশি: শুক্রের এই গোচর ব্যবসা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ব্যবসায় নতুন চুক্তি বা কাজের নতুন সুযোগ। আর্থিক সিদ্ধান্তে সাফল্য। কেরিয়ারে উন্নতির যোগ। চাকরিতে নতুন দায়িত্ব পাবেন।
 

Read more!
Advertisement
Advertisement