Advertisement

Shukra Gochar In Punarvasu Nakshatra Rashifal: মে-র শেষে শুক্রের কৃপা, কপাল খুলছে এই ৪ রাশির

আগামী ৩১ মে, রবিবার ঠিক ভোর ৫টা ৫২ মিনিটে পুনর্বসু নক্ষত্রে পা রাখছে শুক্র। ১১ জুন পর্যন্ত সেখানেই আস্তানা গাড়বেন ভৃগুনন্দন। আর এই অল্প কদিনেই চার রাশির জাতকদের জীবনে আসতে চলেছে সোনা ফলানো দিন। দেখে নিন আপনার রাশি তালিকায় আছে কি না।

shukra gochar 2026: শুক্র রাশিফলshukra gochar 2026: শুক্র রাশিফল
Aajtak Bangla
  • 02 May 2026,
  • अपडेटेड 8:01 PM IST

Shukra Gochar In Punarvasu Nakshatra: কথায় বলে, গ্রহের ফেরে রাজা হয় ফকির, আর ফকির হয় রাজা। বিশেষ করে গ্রহমন্ডলীর 'রাজপুত্র' শুক্র যখন নিজের অবস্থান বদলায়, তখন তার প্রভাব পড়ে মানুষের প্রেম, অর্থ আর বিলাসিতার ওপর। জ্যোতিষশাস্ত্রের গণনায় এবার বড়সড় ইঙ্গিত। আগামী ৩১ মে, রবিবার ঠিক ভোর ৫টা ৫২ মিনিটে পুনর্বসু নক্ষত্রে পা রাখছে শুক্র। ১১ জুন পর্যন্ত সেখানেই আস্তানা গাড়বেন ভৃগুনন্দন। আর এই অল্প কদিনেই চার রাশির জাতকদের জীবনে আসতে চলেছে সোনা ফলানো দিন। দেখে নিন আপনার রাশি তালিকায় আছে কি না।

মিথুন রাশি
আপনার জন্য সময়টা যেন মেঘ না চাইতেই জল। প্রেমের সম্পর্কে যে খিটখিটানি চলছিল, তা মিটে গিয়ে বাড়বে মাধুর্য। দাম্পত্য জীবনে ফিরবে সুখ। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যেতে পারে। আয় বৃদ্ধির পাশাপাশি মানসিক শান্তি আপনাকে নতুন উদ্যম জোগাবে।

কর্কট রাশি
ভাগ্যের চাকা এবার ঘুরতে শুরু করবে। যারা নতুন চাকরির খোঁজ করছেন বা ব্যবসা বাড়াতে চাইছেন, তাঁদের জন্য সময়টা মোক্ষম। অর্থ উপার্জনের নতুন নতুন পথ খুলবে। পুরনো অশান্তি মিটে গিয়ে প্রেমে আসবে স্থিতি। সব মিলিয়ে গ্রহের কৃপায় দিন কাটবে রাজার হালে।

তুলা রাশি
আপনার রাশির অধিপতিই হলো শুক্র। ফলে পুনর্বসুতে তার প্রবেশ আপনার আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেবে। ব্যক্তিত্বের জাদুতে অন্যদের মুগ্ধ করবেন আপনি। সমাজে সম্মান বাড়ার পাশাপাশি আর্থিক শ্রীবৃদ্ধিও হবে চোখে পড়ার মতো। তুলা রাশির জাতকদের জন্য এই সময়টা যেন হাতে চাঁদ পাওয়া।

ধনু রাশি
ব্যবসায়ীরা এবার লাভের মুখ দেখবেন দ্রুত। নতুন কোনো বড় পরিকল্পনা থাকলে তা শুরু করার জন্য ১১ জুন পর্যন্ত সময়টি অত্যন্ত প্রশস্ত। কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসতে পারে। আর প্রেমের ক্ষেত্রে? কাছের মানুষের সঙ্গে বন্ধন হবে আরও নিবিড়।

 

Read more!
Advertisement
Advertisement