Advertisement

Ajker Virgo Rashifal 27 March 2026: আজকের দিন কন্যা রাশি ২৭ মার্চ, ২০২৬ -আজ চাকরি ও ব্যবসায় অগ্রগতির যোগ

প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রেমের বিষয়ে শুভ ইঙ্গিত মিলছে। বন্ধু বা আত্মীয়দের সঙ্গে বিনোদনের সুযোগ আসবে। একে অপরের ওপর বিশ্বাস বাড়বে।

kanya kanya
অরুনেশ কুমার শর্মা
  • কলকাতা ,
  • 27 Mar 2026,
  • अपडेटेड 5:36 AM IST
  • কন্যা রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে?
  • পড়ে নিন দৈনিক রাশিফল।

কন্যা: কাজের ক্ষেত্রে বড়সড় সাফল্যের যোগ। পুরনো পরিকল্পনাগুলো বাস্তবায়িত হবে। আর্থিক লাভের পরিমাণ বাড়বে। কর্মক্ষেত্রে আপনার প্রভাব ও প্রতিপত্তি বজায় থাকবে। প্রতিযোগিতায় সাফল্যের সম্ভাবনা প্রবল। নেতৃত্বের ক্ষমতা বাড়বে। ব্যবসার প্রসারের নতুন সুযোগ আসবে। চারদিকে আনন্দের পরিবেশ বজায় থাকবে। চাকরি ও ব্যবসায় অগ্রগতির যোগ।

পেশা ও ব্যবসা: ব্যবসায় পূর্ণ মনোযোগ দিন। পেশাদারদের সঙ্গে যোগাযোগ বাড়বে। নিয়ম মেনে কাজ করলে ব্যবসায়ীদের আস্থা অর্জন করতে পারবেন। লেনদেনের বিষয়গুলো মিটে যাবে। আর্থিক দিক থেকে দিনটি ইতিবাচক। বকেয়া টাকা ফেরত পেতে পারেন। প্রশাসনিক ও চুক্তিভিত্তিক কাজে গতি আসবে। কোনও কাজই আজ ফেলে রাখবেন না।

প্রেম ও বন্ধুত্ব: প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রেমের বিষয়ে শুভ ইঙ্গিত মিলছে। বন্ধু বা আত্মীয়দের সঙ্গে বিনোদনের সুযোগ আসবে। একে অপরের ওপর বিশ্বাস বাড়বে।

স্বাস্থ্য: ব্যক্তিত্বে জেল্লা আসবে। মনের জোর তুঙ্গে থাকবে। শরীর ও মন চনমনে থাকবে। কথাবার্তায় ভালো থাকবেন।

শুভ রঙ: নীল 
শুভ সংখ্যা: ৪, ৫, ৬ এবং ৯
আজকের প্রতিকার: দেবী সিদ্ধিধাত্রীর আরাধনা করুন। নিজের কর্মদক্ষতা বাড়ানোর দিকে জোর দিন। 

জ্যোতিষী পন্ডিত অরুনেশ কুমার শর্মা তিন দশক ধরে জ্যোতিষচর্চা করছেন। বৈদিক জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র, সমুদ্রবিদ্যার সঙ্গে যুক্ত। হস্তরেখা, হাতের লেখা এবং স্বাক্ষর অধ্যয়নে দক্ষ। যোগিনী ধ্যানকর্তা এবং কার্ড রিডার। তিনি জ্যোতিষশাস্ত্রের জাতীয়-আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছেন এবং সপ্তস্বরে জ্যোতিষশাস্ত্রের প্রতিকার নিয়ে গবেষণা করেছেন। দেশের বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় লেখালেখি করেন। জাতীয় পর্যায়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়াও তিনি টিভির জন্য 'সিতারোঁ কি চাল' অনুষ্ঠান করেছেন।

 

Read more!
Advertisement
Advertisement