
Vish Yog 2026: জ্যোতিষশাস্ত্রে শনি ও চন্দ্রের যোগকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ২০২৬ সালে মীন রাশিতে শনি ও চন্দ্রের মিলনে বিষ যোগ তৈরি হয়েছে(Shani Chandra Vish Yog)। সাধারণভাবে এই যোগকে খুব একটা শুভ বলে মনে করা হয় না। তবে জ্যোতিষের মতে, কোনও যোগের ফল সব রাশির জন্য এক রকম হয় না। কোন রাশিতে এবং কোন ঘরে এই যোগ তৈরি হচ্ছে, তার উপর ফলাফল অনেকটাই নির্ভর করে। এবার মীন রাশিতে তৈরি বিষ যোগও সব রাশির জন্য খারাপ ফল বয়ে আনবে না বলে মনে করছেন জ্যোতিষীরা। বরং তিনটি রাশির জাতকদের জন্য এই সময় বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। আত্মবিশ্বাস বাড়া থেকে শুরু করে আটকে থাকা টাকা ফেরত পাওয়া; বিভিন্ন ক্ষেত্রে লাভের সম্ভাবনার কথা বলা হচ্ছে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য এই সময়টি আত্মবিশ্বাস বাড়ানোর হতে পারে। জ্যোতিষ মতে, চন্দ্র কর্কট রাশির অধিপতি। তাই শনি-চন্দ্রের এই যোগ তৈরি হলেও তার প্রভাব সামলানোর ক্ষমতা এই রাশির জাতকদের মধ্যে দেখা যেতে পারে।
কাজের ক্ষেত্রে নিজের উপর বিশ্বাস রাখা জরুরি হবে। আত্মবিশ্বাসের সঙ্গে কোনও দায়িত্ব পালন করলে সাফল্যের সম্ভাবনা বাড়তে পারে। নতুন কাজ শুরু করার ক্ষেত্রেও উৎসাহ দেখা যেতে পারে।
এই সময় মানসিক জোর বাড়তে পারে। কঠিন পরিস্থিতিতেও সহজে ভেঙে না পড়ার ক্ষমতা তৈরি হতে পারে। দানধ্যান বা সমাজসেবামূলক কাজের দিকেও আগ্রহ বাড়তে পারে।
অর্থের দিক থেকেও সময়টা তুলনামূলক ভাল যেতে পারে বলে জ্যোতিষের ব্যাখ্যা। তবে হঠাৎ বড় কোনও আর্থিক সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতি বুঝে এগোনোই ভাল।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের জন্য বিষ যোগের সময়টি গবেষণা, পড়াশোনা এবং নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এই সময় নিজের কাজের দিকে মন দেওয়ার ক্ষমতা বাড়তে পারে।
যাঁরা কোনও কঠিন বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাঁদের জন্য সময়টি কাজে লাগতে পারে। গবেষণামূলক কাজেও মনোযোগ বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এই সময় এড়িয়ে চলাই ভাল।
শান্ত মাথায় কোনও সিদ্ধান্ত নিলে লাভ হতে পারে। নিজের ভুল-ত্রুটি নিয়ে ভাবার সুযোগও আসতে পারে। ফলে ভবিষ্যতে আরও ভাল ভাবে এগোনোর পরিকল্পনা তৈরি করা সম্ভব হবে।
এই সময় ধৈর্য ধরে কাজ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবেগের বশে কোনও সিদ্ধান্ত না নিয়ে ভাল ভাবে পরিস্থিতি বিচার করলে সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জ্যোতিষমতে মনে করা হচ্ছে।
মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য এই যোগের সময়টি বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। কারণ শনি মকর রাশির অধিপতি। তাই শনির অবস্থান এই রাশির জাতকদের ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলতে পারে বলে জ্যোতিষে মনে করা হয়।
এই সময় পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে থাকলে সেটি আবার এগোতে পারে। কোথাও আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সুযোগও তৈরি হতে পারে।
চাকরি বা ব্যবসায় যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, তাঁদের জন্য ধৈর্য ধরে কাজ করে যাওয়াই ভাল। দ্রুত ফল না এলেও চেষ্টা চালিয়ে গেলে পরবর্তী সময়ে তার সুফল মিলতে পারে।
ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও ভাল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হতে পারে। পুরনো কোনও ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সুযোগও আসতে পারে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।