Advertisement

Vyatipat Yog 2026: ১০ জুলাই সূর্য এবং চন্দ্রের ব্যতিপাত যোগ, ৪ রাশির সম্পত্তি বাড়বে, সমাজে মিলবে সম্মান

১০ জুলাই তৈরি হতে চলেছে ব্যতিপাত যোগ। এই যোগে সেরা সময় কাটাবে ৪ রাশি। তাদের প্রপার্টি বাড়বে। পাশাপাশি সম্মান বৃদ্ধির প্রবল সম্ভাবনা।

ব্যতিপাত যোগব্যতিপাত যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jun 2026,
  • अपडेटेड 5:58 PM IST
  • ১০ জুলাই তৈরি হতে চলেছে ব্যতিপাত যোগ
  • এই যোগে সেরা সময় কাটাবে ৪ রাশি
  • তাদের প্রপার্টি বাড়বে

সম্মানের কারক সূর্য। আর মনের কারক চন্দ্র। এই দুই ১০ জুলাই ২০২৬ শুক্রবার সকাল ৬টা ৫৩ মিনিটে ব্যতিপাত যোগ তৈরি করছে। এই যোগ ১০ জুলাই ২০২৬ দুপুর ১২টা ২৭ পর্যন্ত থাকবে। এর ফলে ভাগ্য ফিরে যাবে ৪ রাশির। সম্পত্তি বাড়ার বিরাট সম্ভাবনা রয়েছে। 


আসলে জ্যোতিষে অনুযায়ী, ব্যতিপাত যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সাধারণত এই যোগকে অশুভ বলে মনে করা হয়। যদিও সব রাশির জন্য খারাপ নয় এই যোগ। এই যোগের জন্য ৪ রাশির জীবনে ভাল সময়ও আসবে। টাকার অভাব মিটে যাবে। সম্পত্তি মিলবে।

বৃষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা ব্যতিপাত যোগে দারুণ সময় কাটাবেন। আটকে থাকা কাজ হয়ে যাবে। প্রচুর টাকা পাবেন। কাজের জায়গায় বিরাট উন্নতি হবে। প্রোমোশনের বিরাট সম্ভাবনা রয়েছে। এই সময় মন শান্ত থাকবে। সম্মান বাড়বে। চরমে উঠবে আত্মবিশ্বাস। পাশাপাশি সম্পত্তি বাড়বে। পৈতৃক প্রপার্টি পাওয়ার একটা যোগও রয়েছে। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

সিংহ রাশি
এই রাশির জন্যও সেরার সেরা সময় নিয়ে আসবে ব্যতিপাত যোগ। এই যোগে অনেকে কাজের জায়গায় এগিয়ে যাবেন। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। স্বাস্থ্যের হাল ফিরবে। পুরনো রোগ থেকে মুক্তি পাবেন। পরিবারে সুখ থাকবে। ঝামেলা ও অশান্তি মিটিয়ে ফেলতে পারবেন। টাকার সমস্যা শেষ হয়ে যাবে। বাড়বে সম্পত্তি। এই সময় বড় মানুষের সাহায্য পাবেন। 

তুলা রাশি
ব্যতিপাত যোগে উন্নতি হবে তুলা রাশির জাতক এবং জাতিকাদের। আর্থিক স্থিতি ফিরবে। কেরিয়ারে হবে উন্নতি। সিনিয়র মানুষজন জীবনে এগিয়ে দেবেন। প্রেমের সম্পর্কে বিবাদ দূর হবে। টাকার অভাবও এবার হয়ে যাবে শেষ। এছাড়া এই সময় ব্যবসাতেও বিরাট উন্নতির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সম্পত্তি বাড়ার সম্ভাবনা রয়েছে।

মকর রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের ব্যতিপাত যোগ নতুন শক্তি এনে দেবে। আপনাদের মধ্যে বাড়বে আত্মবিশ্বাস। আর্থের অভাব কেটে যাবে। চাকরিতে প্রোমোশনের বিরাট সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ব্যবসাতেও এগিয়ে যাবেন। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। পুরনো ঝামেলার অন্ত হবে। প্রপার্টি বাড়বে অনেকটাই। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

 

Read more!
Advertisement
Advertisement