Advertisement

Vyatipat Yoga: ১০ জুলাই সূর্য ও চন্দ্রের ব্যতিপত যোগ, মালামাল হয়ে যাবে ৪ রাশি

ব্যতিপাত যোগ তৈরি হচ্ছে ১০ জুলাই। ওই দিন ৪ রাশির সেরা সময় শুরু হবে। টাকার অভাব মিটে যাবে।

ব্যতিপত যোগব্যতিপত যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jun 2026,
  • अपडेटेड 4:40 PM IST
  • ব্যতিপাত যোগ তৈরি হচ্ছে ১০ জুলাই
  • ওই দিন ৪ রাশির সেরা সময় শুরু হবে
  • টাকার অভাব মিটে যাবে

সম্মানের কারক সূর্য। আর মনের কারক চন্দ্র। এই দুই একসঙ্গে আসতে চলেছে ১০ জুলাই ২০২৬। ওই দিন সকাল ৬টা ৫৩ মিনিটে ব্যতিপাত যোগ তৈরি হবে। এই যোগ কিছু ঘণ্টার জন্য তৈরি হতে চলেছে। আর এই যোগ কিছু রাশির জন্য সেরা সময় নিয়ে আসবে। বিশেষত, ৪ রাশির জীবনে হবে উন্নতি। অনেক বাধা বিপত্তি দূরে থাকবে। টাকার অভাব হয়ে যাবে শেষ। মিলবে অনেক টাকা।

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন কোন ৪ রাশির জন্য এই সময়টা দারুণ কাটবে। সেই তালিকায় আপনার রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।

বৃষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও সেরা সময় কাটাবেন সূর্য এবং চন্দ্রের এই যোগে। আপনাদের আটকে থাকা কাজ হয়ে যাবে। কার্যক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। এই সময় ভাগ্যের সঙ্গ মিলবে। মন থাকবে শান্ত। পাশাপাশি সম্মান বাড়বে। বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস। টাকার অভাব মিটে যাবে। ইনকাম বাড়বে। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

সিংহ রাশি
এই রাশির জন্যও সেরার সময় সময় কাটবে। আপনাদের স্বাস্থ্যের হাল ফিরবে। আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। পরিবারের সমস্যা মিটে যাবে। 

এই সময় সমাজে বাড়বে সম্মান। পাশাপাশি চাকরিতে উন্নতির আশাও রয়েছে। টাকার সঙ্কট মিটবে। শুধু তাই নয়, এই যোগ বড় মানুষের সঙ্গ পাবেন। তাঁরা আপনাদের জীবনে অনেকটাই এগিয়ে দেবে। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

তুলা রাশি
ব্যতিপাত যোগ। এর জন্য উন্নতি হবে তুলা রাশির। মানসিক শান্তি ফিরবে। জীবন নয়া দিশা পাবে। এই সময় আর্থিক স্থিতি ফিরে যাবে। হাতে আসবে টাকা। পাশাপাশি চাকরিতে উন্নতিরও আশা রয়েছে। সিনিয়র মানুষের সাহায্য পাবেন। প্রেমের সম্পর্কে ফিরবে ভালোবাসা। একে অপরের সঙ্গে সেরা সময় কাটাতে পারবেন। তবে এই সময় অত্যধিক আত্মবিশ্বাস নিয়ে চলবেন না। 

Advertisement

মকর রাশি
এই রাশির জন্যও গোল্ডেন টাইম আসবে। মকর রাশির জন্য কাটবে ইতিবাচক সময়। আপনাদের আর্থিক হাল ফিরে যাবে। হাতে আসবে টাকা। পাশাপাশি বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স। এছাড়া এই সময় ব্যবসা বৃদ্ধি হবে। আপনাদের নেতৃত্ব দেওয়া ক্ষমতা বৃদ্ধি পাবে। যার জোরে জীবনে এগিয়ে যাবেন। উন্নতির বিরাট সম্ভাবনা রয়েছে। তাই চিন্তার কিছুই নেই। 


বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।   

 

Read more!
Advertisement
Advertisement