Advertisement

Weekly Career Horoscope: ১৩ থেকে ১৯ এপ্রিল কেমন যাবে আপনার চাকরি ও ব্যবসায়, পড়ুন কেরিয়ার রাশিফল

কারও জন্য এই সময়টি নতুন সুযোগ, কারওর আবার প্রতিটি পদক্ষেপ নিতে হবে খুব ভেবেচিন্তে। বিশেষ করে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে। পড়ে নিন কেরিয়ার রাশিফল।

সাপ্তাহিক কেরিয়ার রাশিফলসাপ্তাহিক কেরিয়ার রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Apr 2026,
  • अपडेटेड 11:59 PM IST
  • এপ্রিলের তৃতীয় সপ্তাহ কেমন কাটবে আপনার?
  • দেখে নিন সাপ্তাহিক কেরিয়ার রাশিফল।

এপ্রিলের তৃতীয় সপ্তাহে গ্রহের অবস্থানে পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনের প্রভাব প্রতিটি রাশির ওপর পড়বে। কারও জন্য এই সময়টি নতুন সুযোগ, কারওর আবার প্রতিটি পদক্ষেপ নিতে হবে খুব ভেবেচিন্তে। বিশেষ করে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে। পড়ে নিন কেরিয়ার রাশিফল।

মেষ রাশি (Aries): এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। আপনার নেতৃত্বের গুণ বিকশিত হবে। উর্ধ্বতন কর্তারা আপনার পাশে থাকবে। নতুন দায়িত্ব পাওয়ার প্রবল যোগ। ব্যবসায় লাভবান হবেন।

বৃষ রাশি (Taurus): সপ্তাহের শুরুতে লক্ষ্য পূরণে কঠোর পরিশ্রম করতে হবে। সপ্তাহের শেষার্ধে ভাগ্যের সহায়তায় আটকে থাকা কাজে গতি। আইনি জটিলতায় কিছুটা দৌড়ঝাঁপ করতে হতে পারে।

মিথুন রাশি (Gemini): আপনার জন্য এই সপ্তাহটি সৌভাগ্যের। কর্মক্ষেত্রে গুরুত্ব পেতে শুরু করবেন। পছন্দের জায়গায় বদলি। কাঙ্ক্ষিত পদোন্নতির সম্ভাবনা। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে।

কর্কট রাশি (Cancer): কেরিয়ারের দিক থেকে সপ্তাহটি মিশ্র। আলস্যের কারণে কাজে ব্যাঘাত। রাগ ও বিরক্তি নিয়ন্ত্রণ না করলে সহকর্মীদের সঙ্গে বিবাদ। ব্যবসায় সাবধান না হলে সমস্যায় পড়তে পারেন।

সিংহ রাশি (Leo): অহংকার এড়িয়ে চলুন। চাকরি বা ব্যবসায় বড় লাভ। তবে ছোটখাটো আপস করতে হলে পিছিয়ে যাবেন না। কাজের প্রয়োজনে দীর্ঘ যাত্রার যোগ। শুরুতে ক্লান্তিকর মনে হলেও পরে সুফল।

কন্যা রাশি (Virgo): কেরিয়ারের জন্য এই সপ্তাহটি কিছুটা চড়াই-উতরাইপূর্ণ। ব্যক্তিগত ব্যস্ততার কারণে অফিসের কাজে ব্যাঘাত ঘটতে পারে। সহকর্মীদের থেকে সাহায্য পাবেন না। বসের মন জয় করতে অতিরিক্ত পরিশ্রম করতে হবে।

তুলা রাশি (Libra): এই সপ্তাহটি আপনার জীবনে নতুন সুযোগের দরজা খুলে দেবে। ব্যবসায়ীরা কোনও বড় চুক্তি সই করতে পারেন। আর্থিক দিক থেকে সপ্তাহটি শক্তিশালী। বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্তগুলি লাভের হবে।

বৃশ্চিক রাশি (Scorpio): চাকরিজীবীদের জন্য অনুকূল সময়। জুনিয়র ও সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবেন। স্থাবর সম্পত্তি থেকে বড় লাভের সম্ভাবনা। ব্যবসাতেও লাভ করবেন।

Advertisement

ধনু রাশি (Sagittarius): অসাবধানতার কারণে কেরিয়ারে বড় ক্ষতি হতে পারে। তাই সাবধান হোন। ব্যবসায়ীদের জন্য সপ্তাহের শুরুটা ভালো হলেও শেষ দিকে কঠিন লড়াই। কোনও সিদ্ধান্তে সাময়িক চিন্তা বাড়তে পারে।

মকর রাশি (Capricorn): চাকরি ও ব্যবসার পুরনো সব সমস্যার সমাধান হবে এই সপ্তাহে। শত্রু ও আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন। চাকরিজীবীরা সিনিয়রদের থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। কোনও বড় সাফল্য বা কৃতিত্বে গর্বিত হওয়ার সুযোগ।

কুম্ভ রাশি (Aquarius): সপ্তাহটি কিছুটা প্রতিকূল। কর্মক্ষেত্রে বিরোধীরা সক্রিয় থাকবে। আপনার কাজে বাধা আসতে পারে। ব্যবসায় লেনদেনে অত্যন্ত সতর্ক হোন। ব্যবসায় তাড়াহুড়ো করে কোনও ঝুঁকি নেবেন না।

মীন রাশি (Pisces): কর্মক্ষেত্রে ছোট ছোট কাজ সম্পন্ন করতেও বেগ পেতে হবে। অনিচ্ছা সত্ত্বেও কোনও কাজ হতে পারে। সাবধান হোন। নিয়ম লঙ্ঘন করবেন না। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা এখনই কারওর সঙ্গে শেয়ার না করবেন না। 

Read more!
Advertisement
Advertisement