
নতুন বছর ২০২৬ সালের প্রথম সপ্তাহ ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। শেষ হবে ১১ জানুয়ারি। এই সপ্তাহটি মাঘ মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয়ার্ধে শুরু হবে। এই সপ্তাহের শুরুতে চন্দ্র কর্কট রাশিতে এবং পুষ্য নক্ষত্রে থাকবে। অন্যদিকে, ধনু রাশিতে থাকবে সূর্য। শুক্র, মঙ্গল এবং বুধও ধনু রাশিতে থাকবে। এই সপ্তাহে রাহু মীন, কুম্ভ এবং কেতু থাকবে সিংহ রাশিতে। বৃহস্পতির অবস্থান মিথুন রাশিতে। চলুন জেনে নেওয়া যাক, চাকরি ও ব্যবসার দিক থেকে কেমন যাবে এই সপ্তাহ
মেষ রাশি: এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত শুভ। আপনার শান্তিতে দিন কাটবে। এটা লাভজনক সপ্তাহ। কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য পাবেন। ব্যবসায় পাবেন কাঙ্ক্ষিত লাভ।
বৃষ রাশি: ব্যস্ততায় কাটবে আপনার এই সপ্তাহ। প্রচণ্ড দৌড়াদৌড়ি হতে পারে। আপনার আর্থিক লাভ হতে পারে। কোনও জায়গায় বিনিয়োগে সতর্ক হোন। ভেবেচিন্তে বড় সিদ্ধান্ত নিন।
মিথুন রাশি: চাকরি ও ব্যবসায় অগ্রগতি করবেন এই সপ্তাহে। আপনার কোনও ইচ্ছাপূরণ হতে পারে। কারও সঙ্গে চলতে থাকা মতবিরোধের সমাধান হবে। জমি বা বাড়ি কেনার যোগ রয়েছে এই সপ্তাহে।
কর্কট রাশি: এই সপ্তাহে সময়ের কাজ সময়ে সারুন। টাকা সাবধানে খরচ করুন। বাধাবিঘ্ন আসতে পারে কাজে। এ সপ্তাহে বাড়তে পারে খরচ। বিলাসবহুল জিনিস কিনতে পারে। মানসিক উদ্বেগ।
সিংহ রাশি: এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত শুভ। চাকরি ও ব্যবসায় অনুকূল ফল পাবেন। এই সপ্তাহে মানসিক সুখ। কেরিয়ারে লাভ ও অগ্রগতি। কঠোর পরিশ্রম হতে পারে। ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ পাবেন।
কন্যা রাশি: অত্যন্ত শুভ সপ্তাহ। পুরনো কাজের শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি। পরিকল্পিত কাজ সময়মতো সেরে ফেলুন। নইলে সমস্যায় পড়বেন।
তুলা রাশি: এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। তবে আলস্য কাটান। অন্যথায় হাতছাড়া হবে বড় সুযোগ। কর্মক্ষেত্রে ধৈর্য ধরুন। তাড়াহুড়ো করবেন না। বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন।
বৃশ্চিক রাশি: চাকরি ও ব্যবসায় লাভের যোগ এই সপ্তাহে। আপনার মানসিক দ্বিধা কমবে। চাকরি ও ব্যবসায় বড় বদল হতে পারে। রাগ বা তাড়াহুড়ো করে বড় সিদ্ধান্ত নেবেন না।
ধনু রাশি: সপ্তাহটি শুভ কাটবে। কাজে উৎসাহ পাবেন। নতুন আয়ের উৎস। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। বাড়তে পারে আয়। সুসংবাদ পাবেন। কেরিয়ারে বদল আসতে পারে।
মকর রাশি: সপ্তাহটি মিশ্র কাটবে। কথাবার্তায় সংযমী না হলে পরিস্থিতি খারাপ হয়ে উঠবে। অতিরিক্ত তর্কে জড়াবেন না। ব্যস্ততা বাড়বে। হঠাৎ অতিরিক্ত কাজ আসতে পারে।
কুম্ভ রাশি: কঠোর পরিশ্রম। ব্যস্ততা তুঙ্গে থাকবে এই সপ্তাহে। কর্মক্ষেত্রে বাধাবিঘ্ন আসতে পারে। মানসিক কষ্ট হতে পারে। বিভিন্ন সমস্যা হতে পারে আপনার।
মীন রাশি: অত্যন্ত শুভ সপ্তাহ। আয়ের নতুন উৎস তৈরি হবে। চাকরি ও ব্যবসায় অনুকূল পরিবেশ থাকবে। বিনিয়োগে লাভ পাবেন। তবে বড় সমস্যার মুখে পড়তে পারেন। কোনও কাজে বা বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না।