Advertisement

নতুন সপ্তাহে কেরিয়ার ও ব্যক্তিগত জীবনে Lucky 4 রাশি, পড়ুন 14 To 20 September Rashifal

গ্রহের পরিবর্তিত অবস্থানের কারণে একাধিক রাশির জাতক ও জাতিকার কেরিয়ার এবং অর্থের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে। পড়ুন সাপ্তাহিক রাশিফল।

সাপ্তাহিক রাশিফলসাপ্তাহিক রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Sep 2026,
  • अपडेटेड 5:37 PM IST
  • ৪ রাশির জাতক ও জাতিকার নতুন সুযোগ।
  • পড়ে নিন সাপ্তাহিক রাশিফল।

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ শুরু হচ্ছে ১৪ সেপ্টেম্বর থেকে। চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। জ্যোতিষীয় দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সপ্তাহ। গ্রহের অবস্থানে একাধিক পরিবর্তন ঘটবে। ১৭ সেপ্টেম্বর সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে। এর প্রভাব পড়তে পারে বুদ্ধি, কর্মদক্ষতা, স্বাস্থ্য এবং চাকরি সংক্রান্ত বিষয়ে। অন্যদিকে, ১৮ সেপ্টেম্বর কর্কট রাশিতে গোচর করবে মঙ্গল। এর প্রভাব সাহস, শক্তি, পারিবারিক জীবন এবং আর্থিক সিদ্ধান্তের উপর পড়তে পারে। সপ্তাহের শুরুতেই রয়েছে গণেশ চতুর্থী। গ্রহের পরিবর্তিত অবস্থানের কেরিয়ার এবং অর্থের ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন ৪ রাশির জাতক। চলুন জেনে নেওয়া যাক। 

মিথুন রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সপ্তাহটি কিছুটা ব্যস্ততায় কাটতে পারে। তবে আপনার পরিশ্রম এবং চেষ্টা এবার সাফল্য এনে দেবে। কর্মক্ষেত্রে অধস্তন কর্মীদের সাহায্যে সময়মতো লক্ষ্য পূরণ করতে পারবেন। ব্যবসায় অগ্রগতি হবে। আর্থিক দিক থেকে সপ্তাহটি মোটামুটি ভাল কাটবে। এক দিকে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। অর্থলাভের সম্ভাবনা। তবে সুখ-সুবিধার জিনিসপত্র কেনাকাটায় খরচও বাড়বে।

তুলা রাশি: এই রাশির জাতকদের জন্য এই সপ্তাহ সৌভাগ্যের হতে পারে। মনের মতো করে সময়মতো অনেক কাজই সম্পূর্ণ হবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন এবং সহকর্মীরা পাশে থাকবেন। ব্যক্তিগত জীবনেও সঙ্গীর সঙ্গে প্রেম জমে উঠবে। দাম্পত্যে মাধুর্য। চাকরিজীবীদের আয় বাড়ার যোগ। বেকারদের কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। অন্যদিকে কর্মরতদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস তৈরি হবে। বাড়তে পারে সঞ্চয়। বাজারে আটকে থাকা টাকা বা কাউকে ধার দেওয়া অর্থও ফেরত পাওয়ার সম্ভাবনা। পুরো সপ্তাহেই আপনার আত্মবিশ্বাস ও কর্মশক্তি বাড়বে। মন দিয়ে নিজের কাজ করতে পারবেন। সম্পর্কের দিক থেকেও সপ্তাহটি শুভ। 

মকর রাশি: এই রাশির জাতকদের জন্য সপ্তাহটি অত্যন্ত শুভ হতে পারে। গোটা সপ্তাহই ভাগ্য আপনার সহায় থাকবে। মনের মতো করে সময়মতো কাজ শেষ হবে। সপ্তাহের শুরুতেই বহু প্রতীক্ষিত কোনও সুখবর আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ মিটে যাওয়ায় মন ভাল থাকবে। আয় সংক্রান্ত পরিস্থিতিও অনুকূল। চাকরিজীবীদের আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। নতুন ব্যবসায়িক পরিকল্পনায় অর্থ বিনিয়োগ করতে পারেন। সময় আপনার পক্ষে থাকবে।  সুখ-সুবিধা বাড়বে। প্রেম আরও গভীর হবে।

Advertisement

মীন রাশি: এই রাশির জাতকরা এই সপ্তাহে নিজের সময় এবং শক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে পরিকল্পনামাফিক এগোলে প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য ও লাভ পেতে পারেন। গোটা সপ্তাহেই ভাগ্যের সহায়তা পাবেন। কর্মক্ষেত্রে চাকরিজীবীদের কাজের প্রশংসা হতে পারে। সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। আর্থিক দিক থেকে সপ্তাহের মাঝামাঝি সময়টি অত্যন্ত শুভ হতে পারে। আচমকা কোথাও থেকে অর্থলাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় মনের মতো লাভ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা পাওয়ার সম্ভাবনা। সম্পর্কের দিক থেকেও সপ্তাহটি অনুকূল। 

Read more!
Advertisement
Advertisement