Advertisement

Weekly Horoscope (24 To 30 August): সাপ্তাহিক রাশিফল ২৪ থেকে ৩০ অগাস্ট: আপনার রাশির কেমন কাটবে?

Weekly Rashifal 24-30 August 2026: অগাস্টের শেষ সপ্তাহ। ২৪ থেকে ৩০ অগাস্ট, এই সাত দিন কারও নতুন নতুন সুযোগ আসতে পারে। কারও আবার দীর্ঘ দিনের আটকে থাকা কাজ মিটতে পারে। কারও টাকাপয়সার দিক থেকে স্বস্তি মিলতে পারে।

এই সাত দিন কারও নতুন নতুন সুযোগ আসতে পারে।এই সাত দিন কারও নতুন নতুন সুযোগ আসতে পারে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Aug 2026,
  • अपडेटेड 8:28 PM IST
  • ২৪ থেকে ৩০ অগাস্ট, এই সাত দিন কারও নতুন নতুন সুযোগ আসতে পারে।
  • কারও আবার দীর্ঘ দিনের আটকে থাকা কাজ মিটতে পারে।
  • এই সপ্তাহটি কোন রাশির কেমন কাটবে?

Weekly Rashifal 24-30 August 2026: অগাস্টের শেষ সপ্তাহ। ২৪ থেকে ৩০ অগাস্ট, এই সাত দিন কারও নতুন নতুন সুযোগ আসতে পারে। কারও আবার দীর্ঘ দিনের আটকে থাকা কাজ মিটতে পারে। কারও টাকাপয়সার দিক থেকে স্বস্তি মিলতে পারে। আবার কারও খরচ বাড়তে পারে। পরিবার, কর্মজীবন, পড়াশোনা এবং সম্পর্ক; সব মিলিয়ে এই সপ্তাহটি কোন রাশির কেমন কাটবে? দেখে নিন সাপ্তাহিক রাশিফল (Weekly Rashifal 24-30 August 2026)।

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য সপ্তাহটি পরিবার সংক্রান্ত পুরনো সমস্যা কমানোর সুযোগ নিয়ে আসতে পারে। মানসিক চাপও কিছুটা কমবে। অর্থনৈতিক পরিস্থিতি ভাল করতে নিজের চেষ্টা বাড়াতে হবে। তবে খরচ যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে দিকে নজর রাখুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মঙ্গলবার ও বুধবার ভাল সময় হতে পারে। কর্মক্ষেত্রে পরিকল্পনা করে এগোনোই বুদ্ধিমানের কাজ। স্বাস্থ্যের বিষয়ে কোনও রকম অবহেলা করবেন না।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য শিক্ষা, সন্তান এবং পেশার দিক থেকে সপ্তাহটি ভাল কাটতে পারে। পড়াশোনায় সাফল্যের যোগ রয়েছে। সন্তানের উন্নতিতে মন ভাল থাকবে। কর্মক্ষেত্রেও এগিয়ে যাওয়ার সুযোগ আসতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য বুধবার ও শুক্রবার অনুকূল। তবে সংক্রমণজনিত অসুস্থতা থেকে সাবধান থাকুন। দৈনন্দিন জীবনযাপন ঠিক রাখুন এবং বাজেটের বাইরে খরচ করবেন না।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের আটকে থাকা কাজ এই সপ্তাহে শেষ হতে পারে। পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরির খোঁজ করছেন যাঁরা, তাঁদের জন্যও সময়টি ভাল। নতুন চাকরির সুযোগ আসতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে বুধবার ও বৃহস্পতিবার ভাল সময়। তবে কথা বলার সময় সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় কথা বা বিতর্ক এড়িয়ে চলুন। যে কাজ শুরু করবেন, তা শেষ করার চেষ্টা করুন।

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের মানসিক চাপ ও উদ্বেগ কমতে পারে। কর্মক্ষেত্রে যে কাজ শুরু করতে চাইছেন, সেটি এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আসবে। সাফল্যের জন্য বাড়তি পরিশ্রম করতে হতে পারে। পরিবার সংক্রান্ত সমস্যাও মিটতে পারে। কাছের মানুষের সঙ্গে সম্পর্ক ভাল করার জন্য সময়টি অনুকূল। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য সোমবার ও বৃহস্পতিবার ভাল।

Advertisement

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়তে পারে। পরিবারে কোনও সমস্যা থাকলে তা মেটানোর চেষ্টা করুন, সাফল্য মিলতে পারে। অর্থ লাভের জন্য পরিশ্রম বাড়াতে হবে। নেতিবাচক চিন্তা মাথায় জায়গা দেবেন না। বুধবার ও বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য ভাল সময়। রাগ নিয়ন্ত্রণে রাখুন। শরীর খারাপ লাগলে অবহেলা করবেন না।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের বিদেশ সংক্রান্ত আটকে থাকা কাজ এগিয়ে যেতে পারে। এই বিষয়ে নিজের চেষ্টা বাড়ান। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। অপ্রয়োজনীয় খরচ কমান। কোনও সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে আলোচনা করুন।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য অগাস্টের শেষ সপ্তাহটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। দূর কোনও জায়গা থেকে নতুন চাকরির অফার আসতে পারে। যাঁরা চাকরির জন্য আবেদন করেছেন বা এখনও চাকরির সন্ধানে রয়েছেন, তাঁদের চেষ্টা আরও বাড়াতে হবে। সাফল্যের সম্ভাবনা রয়েছে। তবে পরিবারে ভুল বোঝাবুঝি বা মতবিরোধ এড়াতে কথা বলার সময় সতর্ক থাকুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য শুক্রবার ভাল দিন। খরচও নিয়ন্ত্রণে রাখুন।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের পারিবারিক সমস্যা কিছুটা কমতে পারে। কর্মক্ষেত্রে আরও বেশি পরিশ্রম করতে হবে। নিজের কাজের দক্ষতা বাড়ানোর দিকে নজর দিন। খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি। নতুন আয়ের রাস্তা তৈরির জন্য নতুন করে ভাবুন। মঙ্গলবার ও বুধবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাল। কথা বলার সময় কটু শব্দ ব্যবহার করবেন না। ঝামেলা বা বিবাদ থেকে দূরে থাকুন।

ধনু রাশি
ধনু রাশির জাতকদের কর্মক্ষেত্রে আরও পরিশ্রম করতে হবে। এই সপ্তাহে কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে, যা ভবিষ্যতে কাজে লাগতে পারে। সন্তান রয়েছে এমন জাতকদের জন্য সময়টি ভাল। সন্তানের পড়াশোনা ও কেরিয়ারে সাফল্য আসতে পারে। সোমবার ও বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাল। নেতিবাচক চিন্তা এড়িয়ে লক্ষ্যে মন দিন। খরচের উপরেও নজর রাখুন।

মকর রাশি
মকর রাশির জাতকদের কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ শেষ করার চেষ্টা করুন। এই সপ্তাহে সেই কাজগুলিতে গতি আসতে পারে। সম্পর্ক ভাল রাখতে এবং কাছের মানুষের সঙ্গে বোঝাপড়া বাড়াতে হবে। কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। চাকরির সন্ধানে থাকা ব্যক্তিদের চেষ্টা বাড়ানো উচিত। চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য বৃহস্পতিবার ও শুক্রবার ভাল।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের এই সপ্তাহে নিয়ম মেনে কাজ করতে হবে। কর্মক্ষেত্রে নিজের কাজের ধরন আরও গোছানো করুন। কথা বলার সময় ভেবেচিন্তে কথা বলুন এবং কোনও ঝামেলায় জড়াবেন না। অর্থনৈতিক পরিস্থিতি ভাল করতে পরিকল্পনা করে এগোতে হবে। চাকরি বদলের কথা ভাবছেন যাঁরা, তাঁরা এই সপ্তাহে সিদ্ধান্ত নিতে পারেন। বৃহস্পতিবার ও শুক্রবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য ভাল। পড়ুয়াদের আরও মন দিয়ে পড়াশোনা করতে হবে।

মীন রাশি
মীন রাশির জাতকদের পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন রাস্তা তৈরি হতে পারে। পরিকল্পনা ঠিক ভাবে বাস্তবায়ন করতে পারলে সাফল্য আসতে পারে। কর্মক্ষেত্রে নিয়মিত চেষ্টা চালিয়ে যান। সন্তানদের উন্নতিতেও ভাল খবর আসতে পারে। পড়াশোনা ও কেরিয়ারে সন্তানেরা ভাল ফল করতে পারে। সোমবার ও বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য অনুকূল। স্বাস্থ্যের দিকে নজর দিন। নিয়মিত ওষুধ খেলে সময় মেনে তা খেতে ভুলবেন না। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Advertisement
Read more!
Advertisement
Advertisement