Advertisement

7 To 13 September কোন কোন রাশির শুভ, কাদের অশুভ, পড়ুন Weekly Horoscope

জ্যোতিষ শাস্ত্রের বিচারে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। জেনে নেওয়া যাক ৭ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ১২ রাশির সাপ্তাহিক রাশিফল।

সাপ্তাহিক রাশিফলসাপ্তাহিক রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Sep 2026,
  • अपडेटेड 10:09 PM IST
  • ৭ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ১২ রাশির কেমন ভাগ্য।
  • পড়ুন সাপ্তাহিক রাশিফল।

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ ৭ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ। জ্যোতিষ মতে, কন্যায় বুধ শক্তিশালী অবস্থানে থাকে। ফলে বুদ্ধি, যুক্তি, ব্যবসা, শিক্ষা এবং কেরিয়ার সংক্রান্ত বিষয়ে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত। অন্যদিকে, ১১ সেপ্টেম্বর অমাবস্যার প্রভাবও থাকবে। এর ফলে বেশ কয়েকটি রাশির ক্ষেত্রে লাভজনক হবে। আর কয়েকটি রাশিকে থাকবে হবে সাবধানে। দেখে নেওয়া যাক, ৭ থেকে ১৩ সেপ্টেম্বর কোন রাশির কেমন কাটতে চলেছে।

মেষ রাশি: এই রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ, লাভজনক এবং উন্নতির সম্ভাবনা। ভাগ্যের সহায়তা মিলবে। ফলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে মনের মতো সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ বজায় থাকবে। আধিকারিকরা আপনার কাজকর্মে সন্তুষ্ট থাকবেন। সহকর্মীদের কাছ থেকেও পূর্ণ সহযোগিতা পাবেন। সপ্তাহের মাঝামাঝি কোনও বিশেষ কাজের জন্য পুরস্কৃত হতে পারেন। 
ব্যবসার ক্ষেত্রে সপ্তাহের প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধ বেশি শুভ ও লাভজনক হবে। ব্যবসায়িক ক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে। আর্থিক অবস্থাও শক্তিশালী হবে। চাকরিজীবীদের আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রেও সময়টি অনুকূল। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতা এবং পারস্পরিক বিশ্বাস বাড়বে। দাম্পত্য জীবনও সুখের হবে।

বৃষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের এই সপ্তাহে আলস্য, অহঙ্কার এবং রাগ থেকে দূরে থাকতে হবে। সকলের সঙ্গে নম্র ব্যবহার করলেই পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা বাড়বে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে সহকর্মী ও অন্যান্যদের সঙ্গে ভাল সমন্বয় রেখে চলতে হবে। সপ্তাহের মাঝামাঝি পরিস্থিতি আপনার অনুকূলে আসতে পারে। বেশ কিছু দিন ধরে চলা সমস্যাগুলি কমার সম্ভাবনা রয়েছে। ব্যবসার কাজে করা সফর প্রত্যাশা অনুযায়ী সফল ও লাভজনক হতে পারে। তবে আয়ের তুলনায় খরচ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সপ্তাহের দ্বিতীয়ার্ধ স্বাস্থ্য ও সম্পর্কের দিক থেকে তুলনামূলক ভাল যাবে। কোনও শারীরিক সমস্যায় ভুগলে এই সময় স্বস্তি পেতে পারেন। তবে আলস্য় ও ঘুমের প্রবণতা বাড়তে পারে। কাজ পিছিয়ে রাখার অভ্যাসের কারণে লক্ষ্যে পৌঁছতে দেরি হতে পারে। সম্পর্ক ভাল রাখতে বিশেষ উদ্যোগ নিতে হবে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গেও বোঝাপড়ায় কিছুটা সমস্যা দেখা দিতে পারে।

Advertisement


মিথুন রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহ সৌভাগ্য বয়ে আনতে পারে। চাকরির ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। সপ্তাহের প্রথমার্ধ শুভ। আর্থিক দিক থেকেও সময়টি অনুকূল থাকবে। হঠাৎ কোনও জায়গা থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসার কাজে ভ্রমণ সুখকর ও লাভজনক হতে পারে। বড় কোনও ব্যবসায়িক চুক্তি করলে বাজারে আপনার সুনাম বাড়তে পারে। অতীতে করা বিনিয়োগ থেকেও লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের জন্যও সময়টি শুভ। এই সপ্তাহে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে বড় কোনও দায়িত্ব দিতে পারেন। আধিকারিক ও সহকর্মীদের সহযোগিতা সারা সপ্তাহই পাবেন। গৃহবধূদের ধর্মীয় কাজে আগ্রহ বাড়তে পারে। সপ্তাহের দ্বিতীয়ার্ধে কোনও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আসবে। হঠাৎ তীর্থভ্রমণের পরিকল্পনাও হতে পারে। দ্বিতীয়ার্ধে বিভিন্ন দিক থেকে আয় বাড়লেও খরচও বাড়বে। সুখ-সুবিধার জিনিসপত্র কেনার পিছনে বড় অঙ্কের অর্থ ব্যয় হতে পারে। প্রেমের সম্পর্ক আরও গভীর হবে। প্রেমিক বা জীবনসঙ্গী আপনার অনুভূতিকে সম্মান করবেন।


কর্কট রাশি: এই রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ হতে চলেছে। কোনও কাজ নিয়ে বেশ কিছু দিন ধরে বাধার সম্মুখীন হলে এই সপ্তাহে বন্ধু, শুভাকাঙ্ক্ষী বা কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্যে সেই সমস্যা দূর হতে পারে। আপনার কাজও মনেরমতো ভাবে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য সপ্তাহের শুরুটা ভাল যাবে। ব্যবসায় প্রত্যাশিত অগ্রগতি হতে পারে। আয় যেমন বাড়বে, তেমনই খরচও হবে। তাঁদের সাহায্যে ভবিষ্যতে লাভজনক কোনও পরিকল্পনার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ আসতে পারে। এই সপ্তাহে কোনও সুখবর পেতে পারেন। কেরিয়ার, ব্যবসা অথবা উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা ভাল কোনও প্রতিষ্ঠানের কাছ চাকরির প্রস্তাব পেতে পারেন। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নেওয়া ভাল। সম্পর্কের দিক থেকেও সপ্তাহটি শুভ। সম্পর্ক আরও মজবুত হবে। বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে বেশিরভাগ সময় কাটবে। প্রেমের সম্পর্কও আরও গভীর হবে।

সিংহ রাশি: এই রাশির জাতকদের জন্য এই সপ্তাহ অত্যন্ত শুভ ও লাভজনক হতে চলেছে। সপ্তাহের শুরুতেই বহু প্রতীক্ষিত কোনও সুখবর আসতে পারে। এর ফলে পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হবে। দীর্ঘদিনের পারিবারিক কোনও সমস্যার সমাধানের পথও খুঁজে পেতে পারেন। সপ্তাহের প্রথমার্ধে কোনও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আসবে। দীর্ঘ দিন পর প্রিয়জনদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা। স্বাস্থ্য ও সম্পর্ক, দুই দিক থেকেই সপ্তাহটি আপনার অনুকূলে থাকবে। চাকরিজীবীদের জন্য সময়টি অত্যন্ত ভাল। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। আপনার পরিশ্রম ও চেষ্টার স্বীকৃতি পাওয়ার পাশাপাশি পুরস্কৃতও হতে পারেন। ব্যবসায় প্রত্যাশিত লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাধা দূর হতে পারে। মের ক্ষেত্রেও সময়টি শুভ। সিঙ্গলদের জীবনে মনের মতো মানুষের প্রবেশ হতে পারে। যাঁরা ইতিমধ্যেই সম্পর্কে রয়েছেন, তাঁদের সম্পর্ক আরও মজবুত হবে।

কন্যা রাশি: এই রাশির জাতকদের জন্য এই সপ্তাহ মিশ্র ফলদায়ক হতে চলেছে। কাজকর্ম সংক্রান্ত কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন। পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন হতে দেরি হবে এবং কিছু ক্ষেত্রে বাধারও সম্মুখীন হতে পারেন।
চাকরিজীবীদের কর্মক্ষেত্রে গোপন শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে। সপ্তাহের প্রথমার্ধে জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়তে পারে। নিজের কাজ মনের মতো করে সম্পন্ন করতে গিয়ে কৌশলের আশ্রয় নিতে হতে পারে। কর্মক্ষেত্র হোক বা পরিবার, কাজ এবং সিদ্ধান্ত নিয়ে অন্যরা প্রশ্ন তুলতে পারেন। কাগজপত্র সংক্রান্ত কাজ সময়মতো শেষ করার চেষ্টা করতে হবে। তা না হলে অযথা সমস্যায় পড়তে পারেন। নিজের জিনিসপত্র এবং স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। অন্যথায় শারীরিক কষ্টের পাশাপাশি আর্থিক ক্ষতির মুখেও পড়তে হতে পারে। সম্পর্ক ভাল রাখতে কিছু বিষয়ে আপস করতে হতে পারে। সকলের সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকুন। 

Advertisement

তুলা রাশি: এই রাশির জাতকদের জন্য এই সপ্তাহ অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটতে পারে। সপ্তাহের শুরু থেকেই ছোটখাটো কাজ সম্পন্ন করতেও বেশি পরিশ্রম করতে হতে পারে।
দীর্ঘ দিন ধরে কেরিয়ার বা ব্যবসায় পরিবর্তনের কথা ভাবলে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা একেবারেই ঠিক হবে না। একসঙ্গে সব কিছু পাওয়ার আশায় যা রয়েছে, সেটিও যেন হাতছাড়া না হয়। সপ্তাহের মাঝামাঝি কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। কাজের পথে থাকা বাধা দূর হবে। ব্যবসায় যুক্ত থাকলে আর্থিক লেনদেনের সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। কোনও কাজের জন্য ঋণ নিয়ে থাকলে সময়মতো তা পরিশোধ করুন।
প্রেমের সম্পর্কে দেখনদারি ও অতিরিক্ত তাড়াহুড়ো এড়িয়ে চলুন।


বৃশ্চিক রাশি: এই রাশির জাতকদের জন্য এই সপ্তাহ জীবনে নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে। চাকরি ও ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার বড় সুযোগ আসবে। কোনও শুভাকাঙ্ক্ষী বা প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা ও সমর্থন পেলে ব্যবসায় প্রত্যাশিত লাভ এবং উল্লেখযোগ্য উন্নতি হতে পারে। সপ্তাহের মাঝামাঝি দূরপাল্লার সফর করতে হতে পারে। সেই সফর সুখকর এবং কাঙ্ক্ষিত অগ্রগতি এনে দিতে পারে। দৈনিক আয় বাড়বে। চাকরিজীবীদের অতিরিক্ত আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। সঞ্চিত অর্থ বাড়ায় আর্থিক অবস্থাও শক্তিশালী হবে। চাকরিজীবীদের জন্য গোটা সপ্তাহই অনুকূল। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা ও সমর্থন পাবেন। সম্পর্কে মাধুর্য বজায় থাকবে। পরিবারের সকলের কাছ থেকে সহযোগিতা মিলবে। বিপরীত লিঙ্গের কোনও ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব প্রেমের সম্পর্কে পরিণত হতে পারে। দাম্পত্য জীবন সুখের হবে।

ধনু রাশি: এই রাশির জাতকদের জন্য এই সপ্তাহ বেশ ব্যস্ততার মধ্যে কাটবে। আর্থিক দিক থেকে সপ্তাহটি ওঠানামায় ভরা থাকবে। সপ্তাহের শুরুতে প্রয়োজন অনুযায়ী আয় না হওয়া এবং তার তুলনায় বেশি খরচ হওয়ায় সমস্যায় পড়তে পারেন। কঠিন সময়ে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। সপ্তাহের মাঝামাঝি স্বাস্থ্য ও সম্পর্ক, দুই দিকেই বিশেষ নজর দিতে হবে। কাছের কোনও মানুষের কটু কথা আপনাকে মানসিকভাবে আঘাত করতে পারে। ব্যবসার ক্ষেত্রে সপ্তাহের প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধ বেশি অনুকূল। নিয়ম-কানুন সংক্রান্ত কোনও জটিলতায় কাজ আটকে থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্যে কর্মক্ষেত্রের সমস্যাও দূর হতে পারে। ঋণের বোঝা কমতে পারে। চাকরিজীবীরা কঠোর পরিশ্রম ও চেষ্টার মাধ্যমে কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতার প্রমাণ দিতে সক্ষম হবেন। প্রেমের সম্পর্কে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দূর হবে। 

মকর রাশি: এই রাশির জাতকদের এই সপ্তাহে জীবনের বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে। সপ্তাহের শুরুতে কোনও প্রবীণের অসুস্থতা বা পরিবারের কোনও সদস্যকে ঘিরে সমস্যা আপনার চিন্তার বড় কারণ হয়ে উঠতে পারে। সপ্তাহের প্রথমার্ধে খরচ বাড়বে। কিন্তু সেই অনুপাতে আয় না হওয়ায় আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন। চাকরিজীবী হোন বা ব্যবসায়ী, কাজের প্রয়োজনে সকলের সঙ্গে ভাল তালমিল রেখে চলতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন। কথা ও আচরণে নম্রতা বজায় রাখুন। কর্মক্ষেত্রে অন্যের ছোটখাটো কথাকে গুরুত্ব দিয়ে বিতর্কে জড়াবেন না। সপ্তাহের মাঝামাঝি পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কাজ সামান্য বাধার পরেই সম্পন্ন হবে। স্বাস্থ্য ও সম্পর্কের দিক থেকে সপ্তাহের দ্বিতীয়ার্ধে সতর্ক থাকতে হবে। প্রেমের সম্পর্ক ভাল রাখতে জীবনসঙ্গী বা প্রেমিক-প্রেমিকার অনুভূতিকে গুরুত্ব দিন।

কুম্ভ রাশি: এই রাশির জাতকদের এই সপ্তাহে সাবধানের মার নেই। কারণ সামান্য ভুলও বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে। চাকরি ও ব্যবসায় কাজ ফেলে রাখা বা একসঙ্গে অনেক কাজ করার চেষ্টা, দুই-ই এড়িয়ে চলুন। তা না হলে তৈরি হয়ে যাওয়া কাজও ভেস্তে যেতে পারে। সপ্তাহের প্রথমার্ধে জমি-বাড়ি সংক্রান্ত বিষয়ও উদ্বেগের কারণ হতে পারে। কোনও পরিকল্পনা বা ব্যবসায় বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করার কথা ভাবলে আগে শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিন। স্বাস্থ্য ও সম্পর্কের দিক থেকেই গোটা সপ্তাহ কিছুটা সংবেদনশীল থাকবে। সপ্তাহের মাঝামাঝি চাকরি বা ব্যবসার কাজে হঠাৎ ছোট বা বড় কোনও সফর হতে পারে। দ্বিতীয়ার্ধে আপনার পরিশ্রম ও প্রচেষ্টার সুফল সামনে আসবে। এতে উৎসাহ ও আত্মবিশ্বাস বাড়বে। তবে এই সময় কথাবার্তায় সংযম রাখতে হবে। 

Advertisement


মীন রাশি: এই রাশির জাতকদের জন্য এই সপ্তাহ মিশ্র ফল হতে চলেছে। একসঙ্গে অনেক কাজ করার চেষ্টা করবেন না। একাধিক কাজ একসঙ্গে করার পরিবর্তে একে একে প্রতিটি কাজ ভালভাবে শেষ করার চেষ্টা করুন। একইভাবে অন্যদের সঙ্গে ভাল তালমিল রেখে চললেই কাজ সহজে সম্পন্ন হবে। চাকরিজীবীদের বদলির সম্ভাবনা রয়েছে। হঠাৎ দায়িত্ব বা কাজের ধরনেও পরিবর্তন আসতে পারে। ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে কোনও বিষয় নিয়ে সম্পর্কের অবনতি হওয়ার আশঙ্কাও রয়েছে। সপ্তাহের প্রথমার্ধ স্বাস্থ্য ও সম্পর্কের দিক থেকে কিছুটা প্রতিকূল হতে পারে। দীর্ঘ দিন ধরে কোনও অসুস্থতায় ভুগলে চিকিৎসার ক্ষেত্রে গাফিলতি করবেন না। তা হলে শারীরিক ও মানসিক কষ্ট বাড়তে পারে। সপ্তাহের দ্বিতীয়ার্ধ প্রথমার্ধের তুলনায় কিছুটা স্বস্তিদায়ক হবে। বেশ কিছু দিন ধরে যে সমস্যাগুলি নিয়ে চিন্তায় ছিলেন, সেগুলির সমাধানের পথ বেরোতে পারে। এর ফলে রাগ ও বিরক্তিও কমবে। ব্যবসার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়া বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন।
 

Read more!
Advertisement
Advertisement