
শুরু হতে চলেছে নভেম্বরের প্রথম সপ্তাহ। সপ্তাহটি শুরু ২ নভেম্বর। চলবে ৮ নভেম্বর পর্যন্ত। এর মধ্যেই ৬ নভেম্বর ধনতেরস। ৮ নভেম্বর দীপাবলি ও দেবী লক্ষ্মীর আরাধনার উৎসব। এই সপ্তাহে সিংহ রাশিতে অবস্থান করবেন বৃহস্পতি, তুলা রাশিতে থাকবেন সূর্য এবং কর্কট রাশিতে অবস্থান করবেন মঙ্গল। বুধ ও শনি বক্রী অবস্থায়। গ্রহের অবস্থানের কারণে এই সপ্তাহে ভাগ্যের সঙ্গ পাবে ৪ রাশির জাতক ও জাতিকারা। চলুন দেখে নেওয়া যাক।
মিথুন রাশি:এই সপ্তাহ শুভ ও সাফল্যে ভরা হতে চলেছে আপনার জন্য। এই সপ্তাহে আপনার পরিকল্পিত কাজগুলি সময়মতো শেষ হবে। সপ্তাহের শুরুতেই কোনও সুখবর পেতে পারেন। নিজের বুদ্ধি ও বিচক্ষণতার জেরে প্রতিভার পরিচয় দিতে সক্ষম হবেন। সপ্তাহের শুরুতে আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে। অনুকূল পরিস্থিতি তৈরি হবে। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে নিষ্পত্তি হতে পারে। ব্যবসায়ীদের সুযোগ তৈরি হবে।
জীবনসঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটাবেন।
কর্কট রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহ সুখেশান্তিতে কাটবে। সপ্তাহের শুরুতে কোনও সুখবর পেয়ে মন আনন্দে ভরে উঠবে। ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি অত্যন্ত লাভজনক। অনুকূল পরিস্থিতির পুরোপুরি সুযোগ নিতে পারবেন। প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আটকে থাকা পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। চাকরিজীবীদের জন্যও সপ্তাহটি বেশ ভাল কাটবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। সহকর্মীরাও পাশে থাকবেন। উৎসবের মরসুমে বাড়িতে আনন্দের পরিবেশ। দাম্পত্য জীবনেও মাধুর্য থাকবে। পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। সুখবর পেতে পারেন।
সিংহ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহ অত্যন্ত সুখ ও শান্তির হতে চলেছে। সপ্তাহের শুরু থেকেই পরিকল্পিত কাজগুলি সময়মতো শেষ হবে। আর্থিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি। ব্যবসায়ীদের জন্যও সপ্তাহটি লাভজনক। কোনও লাভজনক প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পারেন। বাড়বে সুখ ও ভোগবিলাস। সপ্তাহের প্রথম ভাগে বহু প্রতীক্ষিত কোনও জিনিস হাতে আসতে পারে। এতে মন আনন্দে ভরে উঠবে। চাকরিজীবীদের ক্ষেত্রে শুভ পরিবর্তন হতে পারে। দীর্ঘদিন ধরে কোনও কাজ শুরু করার চেষ্টা করে থাকলে এই সপ্তাহেই তার সূচনা হতে পারে। সব মিলিয়ে বুদ্ধি ও দক্ষতার জোরে নিজের পরিস্থিতির উন্নতি করতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। প্রেমের সম্পর্ক আরও গভীর হবে।
ধনু রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহ সৌভাগ্য নিয়ে আসতে চলেছে। জীবনে এগিয়ে যাওয়ার একাধিক ভাল সুযোগ পেতে পারেন। সপ্তাহের প্রথমভাগে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি হবে। চাকরি ও ব্যবসায় প্রত্যাশিত উন্নতি এবং সাফল্য। সপ্তাহের শুরুতে বিশেষ কোনও কাজের উদ্দেশ্যে করা যাত্রা আনন্দদায়ক ও সফল হবে। দীর্ঘদিন ধরে জমি, বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা করে থাকলে এই সপ্তাহে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। ব্যবসায়ীদের জন্যও সপ্তাহটি লাভজনক। বাজারের অনুকূল পরিস্থিতির পুরোপুরি সুযোগ নিতে পারবেন। আর্থিক পরিস্থিতি আরও মজবুত হবে। প্রেমের সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া ভাল হবে।