
সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ ৪ রাশির জাতক ও জাতিকাদের জন্য সুখ, সাফল্য এবং সৌভাগ্য নিয়ে আসছে। এই সময়ে মনের ইচ্ছাপূরণের পাশাপাশি কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনেও ইতিবাচক ফল মিলতে পারে। জ্যোতিষীদের মতে, এই সপ্তাহেই বুধ রাশি পরিবর্তন করবে। এর ফলে শুভ যোগ তৈরি হবে। অন্যদিকে, রাশি পরিবর্তন করবে চন্দ্রও। গ্রহ-নক্ষত্রের অনুকূল অবস্থানের কারণে ৭ থেকে ১৩ সেপ্টেম্বর সপ্তাহটি ৪ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। আটকে থাকা কাজে সাফল্য পাওয়ার পাশাপাশি নতুন সুযোগও আসতে পারে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহ হতে চলেছে লাকি।
মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহটি গত সপ্তাহের মতোই অত্যন্ত শুভ হতে চলেছে। কাজে মন বেশি বসবে। কর্মক্ষেত্রে কোনও বিশেষ কাজের জন্য পুরস্কৃত হতে পারেন। আপনার পরিশ্রমের প্রশংসাও হবে।
পরিস্থিতির উন্নতি হতে পারে। আপনার মন ভাল থাকবে। ব্যবসায়ীদের নতুন সুযোগ আসতে পারে।
মিথুন রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহ সৌভাগ্যের। কোনও বড় ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হতে পারে। এর ফলে বাজারে আপনার সুনাম ও মর্যাদা আরও বাড়বে।
কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতাও পেতে পারেন। সপ্তাহের বেশির ভাগ সময় আনন্দে কাটবে। কাজেও মন বেশি বসবে।
কর্কট রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহ অত্যন্ত শুভ হতে চলেছে। ভবিষ্যতে লাভজনক কোনও পরিকল্পনার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন। মনের কথা খোলাখুলি ভাগ করে নিলে সম্পর্ক আরও মজবুত হবে। কোনও সুখবর পেতে পারেন। পরিশ্রমের ভাল ফল মিলবে। আত্মবিশ্বাসও বাড়বে। পরিবারে আনন্দের পরিবেশ। সম্পর্কের ক্ষেত্রে সততা আপনাদের বন্ধন আরও দৃঢ় করবে।
কন্যা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহ শুভ ফলদায়ী। সম্পত্তি থেকে ভাল লাভ। অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে। এই সময়ে ভ্রমণ আনন্দদায়ক। কাজে মনের মতো অগ্রগতি। কর্মক্ষেত্রে আপনার জন্য অনুকূল পরিবেশ। বাড়িতে সুখ। তবে আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে পারেন কেউ কেউ। তাই এই সময়ে ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোই ভাল। চাকরিজীবীরা কোনও ভাল প্রতিষ্ঠানের কাছ থেকে আরও ভাল প্রস্তাব পেতে পারেন।
ব্যবসার দিক থেকে সপ্তাহের প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধ আপনার জন্য বেশি অনুকূল থাকবে। গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনাও বেশি।