Advertisement

Weekly Horoscope: ৭ থেকে ১৩ সেপ্টেম্বর কোন রাশির হাতে টাকা? কারা সাবধান হবেন? রইল বিস্তারিত

Weekly Rashifal 7 to 13 September: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ শুরু হতে চলেছে। নতুন সপ্তাহে আপনার সময় কেমন কাটবে? চাকরি, ব্যবসা, অর্থ, পরিবার কিংবা পড়াশোনা; কোন ক্ষেত্রে সাফল্য মিলতে পারে? কোন রাশিকে একটু বেশি সতর্ক থাকতে হবে?

কোন ক্ষেত্রে সাফল্য মিলতে পারে? কোন রাশিকে একটু বেশি সতর্ক থাকতে হবে?কোন ক্ষেত্রে সাফল্য মিলতে পারে? কোন রাশিকে একটু বেশি সতর্ক থাকতে হবে?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Sep 2026,
  • अपडेटेड 10:53 PM IST
  • ৭ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহের অবস্থানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে।
  • সপ্তাহের শুরুতে মিথুন রাশিতে একসঙ্গে অবস্থান করবে মঙ্গল ও চন্দ্র।
  • সিংহ রাশিতে তৈরি হবে সূর্য, বুধ ও কেতুর ত্রিগ্রহ যোগ।

Weekly Rashifal 7 to 13 September: জ্যোতিষীদের মতে, ৭ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহের অবস্থানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে। সপ্তাহের শুরুতে মিথুন রাশিতে একসঙ্গে অবস্থান করবে মঙ্গল ও চন্দ্র। সিংহ রাশিতে তৈরি হবে সূর্য, বুধ ও কেতুর ত্রিগ্রহ যোগ। কর্কটে বৃহস্পতি, তুলায় শুক্র, কুম্ভে রাহু এবং মীনে শনির অবস্থান থাকবে।

এই গ্রহগত অবস্থানের প্রভাব ১২টি রাশির জীবনে আলাদা ভাবে পড়তে পারে। জ্যোতিষী প্রবীণ মিশ্রের দেওয়া পূর্বাভাস অনুযায়ী দেখে নেওয়া যাক, নতুন সপ্তাহে আপনার রাশির ভাগ্যে কী রয়েছে।

মেষ
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য সপ্তাহটি মোটের উপর ভাল কাটতে পারে। আটকে থাকা কাজ এগোবে। পরিবারের পুরনো সমস্যাও কিছুটা কমতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে।

চাকরিতে পরিস্থিতি ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় কিছু বাধা এলেও তা সামলাতে পারবেন। পড়ুয়াদের পড়াশোনায় আরও সময় দিতে হবে।

গুরুত্বপূর্ণ দিন: মঙ্গলবার
সতর্কতা: রাগ এবং ঝামেলা এড়িয়ে চলুন।
শুভ রং: গেরুয়া
উপায়: প্রতি দিন হনুমানজির আরতি করুন।

বৃষ
অর্থ এবং কর্মক্ষেত্রের দিক থেকে সপ্তাহটি বৃষের জন্য ইতিবাচক হতে পারে। হঠাৎ কোনও আর্থিক লাভের সুযোগ আসতে পারে। পরিশ্রম করলে পেশাগত ক্ষেত্রেও ভাল ফল মিলবে।

পরিবারে শান্তি বজায় রাখার চেষ্টা সফল হতে পারে। তবে কথা বলার সময় সতর্ক থাকুন। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না।

গুরুত্বপূর্ণ দিন: শুক্রবার
সতর্কতা: খরচ, খাওয়াদাওয়া এবং শরীরের দিকে নজর রাখুন।
শুভ রং: সাদা
উপায়: প্রতি দিন দুর্গাচালিসা পাঠ করুন।

মিথুন
মিথুন রাশির আত্মবিশ্বাস এই সপ্তাহে বাড়তে পারে। বহু দিন ধরে আটকে থাকা কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রেও নতুন সুযোগ আসতে পারে।

চাকরি হোক বা ব্যবসা, চেষ্টা বাড়ালে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের কিছু সমস্যাও মিটে যেতে পারে।

গুরুত্বপূর্ণ দিন: বুধবার
সতর্কতা: কথাবার্তায় সংযত থাকুন। তাড়াহুড়ো করবেন না।
শুভ রং: সাদা ও ক্রিম
উপায়: প্রতি দিন কৃষ্ণের আরতি করুন।

Advertisement

কর্কট
পুরনো কাজ শেষ করার জন্য ভাল সময়। কাজ ফেলে রাখবেন না। চাকরি পরিবর্তনের কথা ভাবলে আপাতত অপেক্ষা করাই ভাল।

ব্যবসায় অতিরিক্ত ধারদেনা থেকে দূরে থাকুন। ভ্রমণ থেকে লাভ হতে পারে। পরিশ্রম বাড়ালে আয় বৃদ্ধির সুযোগও আসতে পারে।

গুরুত্বপূর্ণ দিন: বৃহস্পতিবার
সতর্কতা: খরচ কমান এবং বিবাদ এড়িয়ে চলুন।
শুভ রং: গেরুয়া
উপায়: প্রতি দিন কৃষ্ণের পুজো করুন।

সিংহ
সিংহ রাশির জন্য সপ্তাহটি গুরুত্বপূর্ণ হতে পারে। চলতি সমস্যা ধীরে ধীরে কমবে। মানসিক চাপও কিছুটা কমতে পারে। বন্ধুদের সাহায্যে গুরুত্বপূর্ণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্মক্ষেত্রে সাফল্যের জন্য আরও চেষ্টা করতে হবে। সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সময়টি অনুকূল হতে পারে।

গুরুত্বপূর্ণ দিন: বৃহস্পতিবার
সতর্কতা: শরীর ও খাওয়াদাওয়ার দিকে নজর দিন। দীর্ঘ ভ্রমণ এড়ান।
শুভ রং: হালকা লাল
উপায়: প্রতি দিন শিবকে জল অর্পণ করুন।

কন্যা
কন্যার আর্থিক পরিস্থিতি কিছুটা ভাল হতে পারে। কোথাও টাকা আটকে থাকলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্বও আসতে পারে।

চাকরিজীবীদের মন দিয়ে কাজ করতে হবে। ব্যবসায় প্রয়োজনের তুলনায় বেশি পণ্য মজুত না করাই ভাল।

গুরুত্বপূর্ণ দিন: বুধবার
সতর্কতা: অপরিচিত কাউকে অন্ধ ভাবে বিশ্বাস করবেন না। বাজেট মেনে চলুন।
শুভ রং: সবুজ
উপায়: প্রতি দিন কৃষ্ণের আরতি করুন।

তুলা
তুলা রাশির জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য বাড়তে পারে। পরিশ্রমের ফল মিলবে। কর্মক্ষেত্রেও সাফল্যের যোগ রয়েছে।

অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগও আসতে পারে। তবে আর্থিক বিষয়ে অতিরিক্ত খরচ করবেন না।

গুরুত্বপূর্ণ দিন: শুক্রবার
সতর্কতা: আর্থিক সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন।
শুভ রং: ক্রিম
উপায়: কৃষ্ণের পুজো করে মিশ্রি ও মেওয়া ভোগ দিন।

বৃশ্চিক
এই সপ্তাহে বৃশ্চিককে পরিশ্রম করতে হবে। তাহলেই কাজের ক্ষেত্রে ভাল ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। হঠাৎ খরচ বাড়তে পারে। তাই আগে থেকেই বাজেট তৈরি করে রাখুন।

পড়ুয়াদের মন অন্য দিকে চলে গেলে চলবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের জন্য পরিশ্রমের ভাল ফল আসতে পারে।

গুরুত্বপূর্ণ দিন: বুধবার
সতর্কতা: স্বাস্থ্য এবং খরচের দিকে নজর দিন।
শুভ রং: গেরুয়া
উপায়: কৃষ্ণের পুজো করে মেওয়া ভোগ দিন।

ধনু
ধনু রাশির জাতক-জাতিকারা সপ্তাহে ভাল খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। চাকরিতে নতুন দায়িত্ব আসার সম্ভাবনা রয়েছে।

ব্যবসায় নতুন কিছু শুরু করার কথা ভাবতে পারেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। মানসিক চিন্তাও কিছুটা কমতে পারে।

গুরুত্বপূর্ণ দিন: বৃহস্পতিবার
সতর্কতা: আলস্যের কারণে কাজ ফেলে রাখবেন না। স্বাস্থ্যের খেয়াল রাখুন।
শুভ রং: হলুদ
উপায়: প্রতি দিন বিষ্ণুর আরতি করুন।

মকর
মকর রাশির জন্য আর্থিক লাভের নতুন দরজা খুলতে পারে। চাকরি বা ব্যবসায় উন্নতির জন্য আরও বেশি চেষ্টা করতে হবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের জন্য সময়টি আশাব্যঞ্জক হতে পারে।

হঠাৎ অর্থলাভের সুযোগও আসতে পারে। তবে কথা বলার সময় সংযত থাকা জরুরি।

গুরুত্বপূর্ণ দিন: বৃহস্পতিবার
সতর্কতা: দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন এবং কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন।
শুভ রং: ক্রিম
উপায়: প্রতি দিন কৃষ্ণের আরতি করুন।

কুম্ভ
কুম্ভ রাশির জন্য এই সপ্তাহে সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য। বার বার সিদ্ধান্ত বদলালে সমস্যা বাড়তে পারে। চাকরির ক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল করে ভাবুন।

ব্যবসায় অতিরিক্ত ধারদেনা করা ঠিক হবে না। সম্পত্তি নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে হলে পরিবারের সঙ্গে আলোচনা করুন। খরচ নিয়ন্ত্রণে রাখাও জরুরি।

গুরুত্বপূর্ণ দিন: শুক্রবার
সতর্কতা: বিরোধীদের হালকা ভাবে নেবেন না। অযথা খরচ করবেন না।
শুভ রং: আকাশি
উপায়: প্রতি দিন কৃষ্ণকে মিশ্রি ভোগ দিন।

মীন
মীন রাশির কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়তে পারে। আটকে থাকা কাজ দ্রুত শেষ করার চেষ্টা করুন। চাকরিতে উন্নতির জন্য নতুন পরিকল্পনা করা প্রয়োজন।

নতুন প্রযুক্তি কাজে লাগালে পেশাগত ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ মিলতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনাও রয়েছে। কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে।

Advertisement

গুরুত্বপূর্ণ দিন: বৃহস্পতিবার
সতর্কতা: স্বাস্থ্য ও খরচের দিকে নজর রাখুন। আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না।
শুভ রং: হলুদ
উপায়: প্রতি দিন কৃষ্ণের আরতি করুন।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement