Advertisement

Yam Nakshatra Parivartan 2026: উত্তরাষাঢ়া নক্ষত্রে এন্ট্রি যমের, ৪ রাশির টাকার অভাব শেষ, ইনকামের নয়া রাস্তা

নক্ষত্র পরিবর্তন করে ফেলেছে যম। তাতে ভাল সময় শুরু হয়েছে ৪ রাশির। এই সব রাশির হাতে আসবে টাকা। আর কী কী লাভ মিলবে?

যমের নক্ষত্র বদলযমের নক্ষত্র বদল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jul 2026,
  • अपडेटेड 2:32 PM IST
  • নক্ষত্র পরিবর্তন করে ফেলেছে যম
  • ভাল সময় শুরু হয়েছে ৪ রাশির
  • এই সব রাশির হাতে আসবে টাকা

বৈদিক জ্যোতিষে নবগ্রহের বিরাট গুরুত্ব রয়েছে। কিন্তু তাতে যম নেই। যদিও কিছু জ্যোতিষ বিশেষজ্ঞ মনে করেন, রহস্য, মৃত্যু, দুর্নীতি, বিনাশ ও পাপের কারক প্লুটো গ্রহই হল যম। এই গ্রহ সাধারণত নেতিবাচক প্রভাব তৈরি করে। কিন্তু কিছু ক্ষেত্রে যমের নক্ষত্র পরিবর্তন জীবনে ভাল সময়ও ডেকে আনে। আর ১৩ জুলাই, সোমবার দুপুর ৩টে ২৮ মিনিটে এটি শ্রাবণ নক্ষত্র থেকে উত্তরাষাঢ়া নক্ষত্রের চতুর্থ পদে প্রবেশ করেছে। আর যমের এই নক্ষত্র পরিবর্তন কিছু রাশির জাতক ও জাতিকাদের কাছে দারুণ সময় নিয়ে আসবে। জীবনে সমস্যা দূর হবে। মিটে যাবে টাকার অভাব। ইনকামের নতুন পথও মিলতে পারে। 

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন এই যমের নক্ষত্র পরিবর্তনে ঠিক কোন কোন রাশির জীবনে সেরা সময় আসবে। 

বৃষ রাশি
উত্তরাষাঢ়া নক্ষত্রে যমের প্রবেশের ফলে শুভ প্রভাব পাবে বৃষ রাশির জন্য। এই রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য ফিরবে। মিলবে টাকা। পাশাপাশি আয়ের নতুন রাস্তা খুলে যাবে। পরিবারের সঙ্গ পাবেন। সকলে সুস্থ থাকবেন। 

এই সময় বাইরে কোথাও যেতে পারেন। দূরে ঘুরতে যাওয়ার যোগও তৈরি হচ্ছে। তাই চিন্তার কিছু নেই। বরং সেরা সময় কাটানোর জন্য তৈরি হন। 

কর্কট রাশি
যমের এহেন নক্ষত্র পরিবর্তন বিশেষ লাভ নিয়ে আসবে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের। এই সময় ব্যবসার বিরাট লাভ হবে। জীবনসঙ্গী সঙ্গ দেবেন। প্রেমের লাইফে আসবে ভাল সময়। এছাড়া চাকরিতে উন্নতি হবে। এই নক্ষত্র পরিবর্তনে টাকার সমস্য়া শেষ হয়ে যাবে। মিটবে বহু জটিলতা। তাই সেরা সময় কাটানোর জন্য তৈরি হন। 

কন্যা রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা বিশেষভাবে ভাল সময় কাটাবেন। ব্যবসায় নতুন ডিল সই করতে পারেন। চাকরিতে আধিকারিকদের সঙ্গ পাবেন। পাশাপাশি সন্তানের কাছ থেকে ভাল খবর শুনবেন। এই সময় মাথা ঠান্ডা রাখতে পারবেন। যার জেরে জীবনে সমস্যা মিটে যাবে। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না। 

Advertisement

বৃশ্চিক রাশি
যমের নক্ষত্র গোচর বৃশ্চিক রাশিদের খেলা ঘোরাবে। আপনাদের ভাগ্য ফিরবে। পাশাপাশি বদলে যাবে আর্থিক স্থিতি। জীবনে অনেক ক্ষেত্রেই সফল হবেন। এই সময় পরিশ্রমের ফল পাবেন। বিবাহিত জীবনে সমস্যা শেষ হয়ে যাবে। 

এছাড়া টাকার অভাব আর থাকবে না। নতুন ইনকাম সোর্স তৈরি হয়ে যাবে। সুতরাং গোল্ডেন টাইম কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement