
জুলাই মাসে সূর্য এবং বুধের যুতি দৃষ্টি যোগ তৈরি হচ্ছে। এর ফলে ভাগ্য ফিরবে ৪ রাশির। তাঁদের হাতে আসবে প্রচুর টাকা।
আসলে ১৩ জুলাই ২০২৬ সোমবার সকাল ৬টা ৫৩ মিনিটে সূর্য এবং বুধ একে অপরের ০ ডিগ্রি কোণে আসছে। এর ফলে তৈরি হচ্ছে যুতি দৃষ্টি যোগ। এই যোগ কিছু ঘণ্টার জন্য সক্রিয় হচ্ছে। যার ফলে বাম্পার উন্নতি হবে ৪ রাশির। সমাজে সম্মান বাড়বে। ব্যবসায় হবে উন্নতি। পাশাপাশি টাকার অভাব হয়ে যাবে শেষ। আসুন জেনে নেওয়া যাক কোন ৪ রাশির সেরা সময় কাটবে।
মিথুন রাশি
সূর্য ও বুধের যুতি দৃষ্টি যোগ। এই যোগের জন্য মিথুন রাশির জাতক এবং জাতিকারা সেরা সময় কাটাতে পারবেন। এই সময় সব কাজে পরিবারের সাহায্য পাবেন। বন্ধুরাও পাশে থাকবেন। সমাজে পরিচিতি বাড়বে। শুধু তাই নয়, ব্যবসায় বিরাট ডিল হতে পারে। নতুন প্রোজেক্ট পাওয়ার সম্ভাবনা। কেরিয়ারেও বিরাট উন্নতি হতে পারে। এই সময় টাকার অভাব মিটে যাবে। ইনকাম বাড়বে।
সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা সূর্য এবং বুধের যুতি দৃষ্টি যোগে অতি শুভ সময় কাটাতে পারবেন। আপনাদের ব্যবসা বাড়বে। ধন লাভ হবে। আয় বাড়বে। আটকে থাকা কাজ হয়ে যাবে। জীবনে সফল হবেন। এই সময় জাতক এবং জাতিকাদের সম্পর্ক ভাল হবে। প্রেম ফিরবে। তাই চিন্তার কোনও কারণ নেই।
কন্যা রাশি
সূর্য এবং বুধের যুতি দৃষ্টি যোগ কন্যা রাশির জন্যও সেরার সেরা। চাকরিতে বিরাট উন্নতির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাড়বে ব্যবসা। এই সময় পার্টনারশিপ ব্যবসাতেও বাম্পার লাভ হবে। এছাড়া চাকরিতেও হবে উন্নতি। প্রোমোশনের সম্ভাবনা রয়েছে। এই সময় অনেকেরই সাহায্য পাবেন। পরিবারও পাশে থাকবে।
তুলা রাশি
এই রাশির জাতক এবং জাতিকাও সেরা সময় কাটাবেন। জুলাই মাস থেকেই টাকার অভাব মিটে যাবে। আটকে থাকা কাজ হয়ে যাবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। হুট করে পাবেন টাকা। নতুন চাকরি পেতে পারেন। পুরনো ব্যবসাও বড় হবে। নতুন প্রোজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অহেতুক স্ট্রেস নিয়ে ব্লাড প্রেশার বাড়াবেন না।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।