Advertisement

Year Ender 2022 Entertainment: OTT-বড় পর্দা কাঁপালেন, কেউ জড়ালেন প্রেম বিতর্কে, বছরে লাইমলাইটে রইলেন যে বঙ্গসুন্দরীরা

Year Ender 2022 Entertainment: বছরভর সংবাদ শিরোনামে রইলেন এই টলি-বলি বঙ্গ সুন্দরীরা। কেউ ছিলেন প্রেম নিয়ে চর্চায়, কেউ আবার কেরিয়ারে নতুন শিখর ছুঁয়ে ফেললেন। ২০২২-এ বাংলার এই কন্যেরা বছরভর আলোচনায় এসেছেন, মন জয় করেছেন। তাঁদের নিয়ে বিতর্কের ঝড় উঠেছে, কাউকে নিয়ে গর্বিত হয়েছে গোটা দেশ। তাঁরা কারা?

বছরভর সংবাদ শিরোনামে রইলেন এই টলি-বলি বঙ্গ সুন্দরীরাবছরভর সংবাদ শিরোনামে রইলেন এই টলি-বলি বঙ্গ সুন্দরীরা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Dec 2022,
  • अपडेटेड 6:46 PM IST
  • সুস্মিতা সেন আবারও প্রেমে পড়েছেন এমন খবর রটে
  • মৌনি রায় বলিউড VFX ছবি ব্রহ্মাস্ত্রে জুনুন চরিত্রে অভিনয়ের জন্য প্রচুর প্রশংসা কুড়িয়েছেন

Year Ender 2022 Entertainment: বছরভর সংবাদ শিরোনামে রইলেন এই টলি-বলি বঙ্গ সুন্দরীরা। কেউ ছিলেন প্রেম নিয়ে চর্চায়, কেউ আবার কেরিয়ারে নতুন শিখর ছুঁয়ে ফেললেন। ২০২২-এ বাংলার এই কন্যেরা বছরভর আলোচনায় এসেছেন, মন জয় করেছেন। তাঁদের নিয়ে বিতর্কের ঝড় উঠেছে, কাউকে নিয়ে গর্বিত হয়েছে গোটা দেশ। তাঁরা কারা?

সুস্মিতা সেনের (Sushmita Sen) বাগদান
রহমান শলের সঙ্গে সম্পর্ক ছেদের পর বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন আবারও প্রেমে পড়েছেন এমন খবর রটে। সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাঁর এবং সুস্মিতা সেনের ভরপুর রোমান্টিক ছবি ধরা পড়ে। ছবিতে প্রাক্তন মিস ইউনিভার্সকে এনগেজমেন্ট রিং পরা অবস্থায় দেখা যায়। এ নিয়ে জল্পনা রটে গেলেও তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি সুস্মিতা। তবে খবরে ঝড় তুলেছিলেন বটে বিশ্বসুন্দরী!

ব্রহ্মাস্ত্রে 'জুনুন' মৌনী রায় (Mouni Roy)
মৌনি রায় বলিউড VFX ছবি ব্রহ্মাস্ত্রে জুনুন চরিত্রে অভিনয়ের জন্য প্রচুর প্রশংসা কুড়িয়েছেন। ৯ সেপ্টেম্বর, ২০২২-এ মুক্তি পাওয়ার পর থেকে ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৪৫০কোটি টাকা আয় করে৷ ছবিতে রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, এবং নাগার্জুন সহ অন্যান্যরা অভিনয় করেছেন৷ ছবিটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। জুনুনের নেগেটিভ চরিত্রে রীতিমতো ঝোড়ো ব্যাটিং করেন বঙ্গ তনয়া মৌনী। 

OTT-কাঁপালেন স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee)
নেটফ্লিক্সে অন্বিতা দত্ত পরিচালিত 'কালা' সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি, বাবিল খান, স্বস্তিকা মুখার্জি এবং অমিত শিয়াল। পাতাললোকের পর এই ছবি নিয়ে জাতীয় স্তরে আলোচনায় আসেন স্বস্তিকা। এছাড়াও, ক্রিমিনাল জাস্টিস-অধুরা সচ, এস্কেপ লাইভ ওয়েব সিরিজে অভিনয় করেন। ওটিটি ছাড়াও, তাঁর বাংলা ছবি শ্রীমতি এবছরই মুক্তি পায়। একটি মিষ্টি পারিবারিক গল্প 'শ্রীমতি'। এক উচ্চ মধ্যবিত্তের সরল মজাদার প্রেমের গল্প ফুটে ওঠে এই ছবিতে। বলি-টলি মিলিয়ে দাপিয়ে বেড়ালেন এই বঙ্গ সুন্দরী।

Advertisement

কন্যা সন্তানের মা হন বিপাশা বসু (Bipasha Basu)
চলতি বছর মা হন বিপাশা বসু। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন 'বিপস'। গত অগাস্ট মাসে বিপাশা ও করণ প্রথম ঘোষণা করেন যে, তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। এরপর থেকে প্রায়ই বিভিন্ন ফটোশ্যুটের ঝলক সকলের সামনে তুলে ধরেন তিনি। যেখানে স্পষ্টভাবে দেখা যায় তাঁর বেবি বাম্প। তবে বেবি বাম্পের ফটোশুট নিয়ে সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের একাংশ সেই ছবি নিয়ে প্রশ্ন করতে থাকেন।

Read more!
Advertisement
Advertisement