বিশ্ব যখন একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই–এর অভূতপূর্ব অগ্রগতির সাক্ষী হচ্ছে, অন্যদিকে তখন যুদ্ধ এবং বৈশ্বিক শৃঙ্খলার ভাঙনের সঙ্গেও লড়াই করছে, এই বৈপরীত্যই বর্তমান সময়কে সংজ্ঞায়িত করছে। আজ অর্থাত্ শুক্রবার India Today Conclave 2026-এর উদ্বোধনী ভাষণে বললেন ইন্ডিয়া টুডে গোষ্ঠীর চেয়ারম্যান ও এডিটর-ইন-চিফ। Breakthroughs and Breakdowns থিমে অনুষ্ঠিত এই কনক্লেভের সূচনা করে তিনি বলেন, 'মানবসভ্যতা একদিকে ইতিহাসের অন্যতম বড় প্রযুক্তিগত বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে, আবার একই সঙ্গে সভ্যতার সবচেয়ে পুরনো ভাঙন, যুদ্ধ, আবার সামনে এসে দাঁড়িয়েছে। তিনি বলেন, 'বৈজ্ঞানিক আবিষ্কার, প্রযুক্তিগত সক্ষমতা এবং অর্থনৈতিক শক্তি অভূতপূর্ব গতিতে এগোচ্ছে। কিন্তু একই সময়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলি দুর্বল হয়ে পড়ছে, প্রতিষ্ঠিত নিয়মকানুন ভেঙে যাচ্ছে এবং বৈশ্বিক শৃঙ্খলাও নড়বড়ে হয়ে উঠছে। এটাই আমাদের সময়ের বড় বৈপরীত্য।' পুরীর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রকে বদলে দিলেও মানুষের প্রবৃত্তি এখনও পুরনো সংঘাতের ধাঁচেই রয়ে গিয়েছে। তিনি বলেন, 'আমাদের বুদ্ধিমত্তা হয় তো কৃত্রিম হয়ে উঠেছে, কিন্তু আমাদের প্রবৃত্তি এখনও অনেক সময় আদিম। এখন এমন এক সময়ে আমরা দাঁড়িয়ে আছি, যখন অগ্রগতি এবং অস্থিরতা একসঙ্গে ঘটছে।'