Advertisement

IPL ফাইনালের স্টেডিয়াম বদল, বেঙ্গালুরু থেকে সরছে প্লে অফের ম্যাচও

IPL-এর ফাইনাল ম্যাচ নিয়ে নাটকীয় পরিবর্তন। বেঙ্গালুরু থেকে সরে গেল আইপিএল ২০২৬-এর ফাইনাল। এই মহাম্যাচ এবার আয়োজিত হতে চলেছে আহমেদাবাদে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে এবারের ফাইনাল ম্যাচ। সূত্রের দাবি, বেঙ্গালুরুতে টিকিট বিক্রি নিয়ে জটিলতা ও রাজনৈতিক শোরগোলের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

IPL ফাইনালের জায়গা বদলIPL ফাইনালের জায়গা বদল
Aajtak Bangla
  • আহমেদাবাদ,
  • 06 May 2026,
  • अपडेटेड 1:32 PM IST
  • IPL-এর ফাইনাল ম্যাচ নিয়ে নাটকীয় পরিবর্তন।
  • বেঙ্গালুরু থেকে সরে গেল আইপিএল ২০২৬-এর ফাইনাল।
  • মহাম্যাচ এবার আয়োজিত হতে চলেছে আহমেদাবাদে।

IPL-এর ফাইনাল ম্যাচ নিয়ে নাটকীয় পরিবর্তন। বেঙ্গালুরু থেকে সরে গেল আইপিএল ২০২৬-এর ফাইনাল। এই মহাম্যাচ এবার আয়োজিত হতে চলেছে আহমেদাবাদে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে এবারের ফাইনাল ম্যাচ। সূত্রের দাবি, বেঙ্গালুরুতে টিকিট বিক্রি নিয়ে জটিলতা ও রাজনৈতিক শোরগোলের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

BCCI-এর তরফে আনুষ্ঠানিকভাবে প্লে-অফ একাধিক ভেন্যুতে সরিয়ে নিয়ে যাওয়ার কারণ হিসেবে 'অপারেশনাল ও লজিস্টিক' কারণ দেখানো হয়েছে। তবে সূত্র মারফত জানা গিয়েছে, কর্ণাটকের বিধায়কদের বিনামূল্যে আইপিএল টিকিট দেওয়ার একটি বিতর্কিত ভিডিও প্রকাশ্যে আসতেই এই সিদ্ধান্ত সামনে এসেছে। যেখানে সাধারণ মানুষের জন্য টিকিটের দাম আকাশছোঁয়া, সেখানে বিধায়কদের এই বিনামূল্যে টিকিট দেওয়া নিয়ে কড়া সমালোচনা করেন সকলে

BCCI-এর এই সিদ্ধান্তের ফলে বেঙ্গালুরু শুধু ফাইনালই নয়, প্লে-অফের কোনও ম্যাচই আয়োজন করতে পারবে না। যদিও IPL-এর রীতি অনুযায়ী, ফাইনাল ম্যাচ সাধারণত শেষবারের চ্যাম্পিয়ন টিমই আয়োজন করে। কিন্তু এবার তার ব্যতিক্রম হতে চলেছে।

মঙ্গলবার BCCI-এর তরফে জানানো হয়েছে, IPL-এর কোয়ালিফায়ার ১ খেলা হবে ধরমশালাতে এবং কোয়ালিফায়ার ২ ও এলিমেন্টর খেলা হবে নিউ চণ্ডীগড়ে। আহমেদাবাদে হবে ফাইনাল ম্যাচ।  

কেন বেঙ্গালুরু IPL ফাইনাল মিস করছে?

চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে আরসিবি-র শিরোপা জয়ের সেলিব্রেশনের সময় ভিড় সামলানোয় বিশৃঙ্খলার কারণে বহু মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় ব্যাপক ভাবে সমালোচিত হয়েছিল বেঙ্গালুরু ম্যানেজমেন্ট। তার এক বছরের মধ্যেই ফের একবার খবরের শিরোনামে উঠে আসল বেঙ্গালুরু।

 

 

Read more!
Advertisement
Advertisement