Advertisement

শামিকে এবারও সুযোগ দিলেন না নির্বাচকরা, আফগানিস্তানের বিরুদ্ধে দলে ৪ নয়া মুখ

আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টেস্ট ও একদিনের ম্যাচের সিরিজের জন্য দল বাছতে গিয়ে নির্বাচকরা অভিজ্ঞতা ও তারুণ্যের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করেছেন। ওডিআই ও টেস্ট উভয় দলেরই অধিনায়কত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে।

ছবি : PTI ছবি : PTI
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 19 May 2026,
  • अपडेटेड 5:12 PM IST
  • আইপিএলে ভালো পারফর্ম করছেন মহম্মদ শামি
  • আশা করা হয়েছিল, জাতীয় দলে প্রত্যাবর্তন করবেন তিনি

আইপিএলে ভালো পারফর্ম করছেন মহম্মদ শামি। আশা করা হয়েছিল, জাতীয় দলে প্রত্যাবর্তন করবেন তিনি। IPL-এর শেষ হওয়ার পরই অনুষ্ঠিত হওয়া সেই সিরিজেও দলে সুযোগ দেওয়া হল না তাঁকে। যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। 

আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টেস্ট ও একদিনের ম্যাচের সিরিজের জন্য দল বাছতে গিয়ে নির্বাচকরা অভিজ্ঞতা ও তারুণ্যের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করেছেন। ওডিআই ও টেস্ট উভয় দলেরই অধিনায়কত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে। টেস্ট দলে তরুণ খেলোয়াড়রাও সুযোগ পেয়েছেন। আইপিএলে অসাধারণ পারফর্ম করা খেলোয়াড়সহ টেস্ট ও ওডিআই উভয় স্কোয়াডে মোট চারজন নতুন খেলোয়াড়কে দলে রাখা হয়েছে। 

সেই নতুন নামগুলি হল মানব সুথার, গুরনুর ব্রার এবং হর্ষ দুবে। তাঁরা জায়গা করে নিয়েছেন টেস্টে। অপরদিকে ৫০ ওভারের ম্যাচে প্রিন্স যাদবকে অন্তর্ভুক্ত করেছেন। 

দুই ফর্ম্যাটেই রাখা হয়নি জসপ্রীত বুমরাকে। আবার ঋষভকে সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে সেই জায়গায় আনা হয়েছে কে এল রাহুলকে। অধিনায়ক থাকছেন শুভমন গিলই। 

টেস্ট দল : শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল (সহ-অধিনায়ক), সাই সুদর্শন, ঋষভ পন্ত, দেবদত্ত পাডিক্কল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, মানব সুথার, ব্রার, হর্ষ এবং ধ্রুব জুরেল। 

একদিনের দল : শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রিন্স যাদব, ব্রার এবং হর্ষ দুবে। 
 

Read more!
Advertisement
Advertisement