Advertisement

PSL-এ বড় ধাক্কা, পাকিস্তান সুপার লিগ থেকে মুস্তাফিজুরকে সরিয়ে নিল বাংলাদেশ

মুস্তাফিজুর রহমানকে প্রথমে ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল এবং এরপর ২৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত PSL-এ খেলার ছাড়ুত্র দেওয়া হয়েছিল। তখন তাঁকে শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে খেলার অনুমতি দেওয়া হলেও টি-টোয়েন্টির জন্য ছাড়পত্র দেওয়া হয়নি।

মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান
Aajtak Bangla
  • বাংলাদেশ ,
  • 24 Apr 2026,
  • अपडेटेड 5:33 PM IST
  • PSL-এর বাকি ম্যাচগুলির জন্য মুস্তাফিজুর রহমানকে ছাড়পত্র দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড
  • স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ওই তারকা পেসারকে পাকিস্তানের ক্রিকেট লিগ থেকে তুলে নিতে চায় বাংলাদেশ

PSL-এর বাকি ম্যাচগুলির জন্য মুস্তাফিজুর রহমানকে ছাড়পত্র দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ওই তারকা পেসারকে পাকিস্তানের ক্রিকেট লিগ থেকে তুলে নিতে চায় বাংলাদেশ। মুস্তাফিজুর লাহোর কালান্দার্সের হয়ে খেলছিলেন। তাঁর না থাকা সেই দলের জন্য বড় ধাক্কা হতে চলেছে। 

মুস্তাফিজুর রহমানকে প্রথমে ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল এবং এরপর ২৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত PSL-এ খেলার ছাড়ুত্র দেওয়া হয়েছিল। তখন তাঁকে শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে খেলার অনুমতি দেওয়া হলেও টি-টোয়েন্টির জন্য ছাড়পত্র দেওয়া হয়নি। তবে, চোটের কারণে প্রথম দুটি ৫০ ওভারের ম্যাচ তিনি খেলতে পারেননি। কিন্তু তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচে ফিরে এসে পাঁচটি উইকেট নেন। এই ম্যাচের পর বাংলাদেশ ক্রিকেট টিমের মেডিকেল টিম তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে। 

আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, 'তৃতীয় একদিনের ম্যাচের পর দলের মেডিকেল স্টাফ মুস্তাফিজুর রহমানের শারীরিক অবস্থা মূল্যায়ন করেছেন। আরও পরীক্ষার জন্য অবিলম্বে তাঁর স্ক্যান করা হবে।' 

বোর্ড আরও স্পষ্ট করেছে যে, মুস্তাফিজুর ২০২৬-এর বাকি ম্যাচগুলোতে আর অংশ নেবেন না। বিসিবি তরুণ ফাস্ট বোলার নাহিদ রানাকেও পিএসএল-এর জন্য ছাড়েনি। বোর্ড জানিয়েছে যে, আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য রানাকে প্রস্তুতির পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন। 

IPL-এ ২০২৬-এর জন্য কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে দলে নিলেও, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। এই ঘটনার পর বাংলাদেশ এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় এবং সেখানে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করে।

Read more!
Advertisement
Advertisement