Advertisement

CSK vs MI 2026 Highlights Ruturaj Gaikwad: মুম্বইকে ৮ উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস, ম্যাচের সেরা ঋতুরাজ

CSK vs MI 2026 Highlights Ruturaj Gaikwad: শনিবার আইপিএলের মেগা ম্যাচে মুম্বইকে ৮ উইকেটে কার্যত উড়িয়ে দিল চেন্নাই সুপার কিংস। এই জয়ের ফলে চলতি মরসুমে দু’বারের সাক্ষাতেই হার্দিক পাণ্ডিয়াদের মাটি ধরিয়ে দিল ঋতুরাজ গায়কোয়াড়ের দল।

মুম্বইকে হারাল চেন্নাইমুম্বইকে হারাল চেন্নাই
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 03 May 2026,
  • अपडेटेड 12:56 AM IST

CSK vs MI 2026 Highlights Ruturaj Gaikwad: ২৩ এপ্রিলের ক্ষত এখনও টাটকা ছিল। ১০৩ রানে হারের সেই দুঃস্বপ্ন মুছে ঘরের মাঠে বদলা নিতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু ফল সেই একই। শনিবার আইপিএলের মেগা ম্যাচে মুম্বইকে ৮ উইকেটে কার্যত উড়িয়ে দিল চেন্নাই সুপার কিংস। এই জয়ের ফলে চলতি মরসুমে দু’বারের সাক্ষাতেই হার্দিক পাণ্ডিয়াদের মাটি ধরিয়ে দিল ঋতুরাজ গায়কোয়াড়ের দল।

মুম্বইয়ের মন্থর ব্যাটিং
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই। কিন্তু চেন্নাইয়ের বোলিং আক্রমণের মুখে শুরু থেকেই দিশেহারা দেখায় নীল জার্সিধারীদের। নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় বড় কোনো পার্টনারশিপ দানা বাঁধেনি। গত ম্যাচে বিধ্বংসী মেজাজে থাকা রিকল্টন এদিন ৩৭ রান করলেও ইনিংস বড় করতে ব্যর্থ। দলের হাল ধরেন নমন ধীর। তাঁর ৩৭ বলে ৫৭ রানের লড়াকু ইনিংসের সৌজন্যে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান তুলতে সক্ষম হয় মুম্বই।

চেন্নাইয়ের বোলারদের দাপট
সিএসকে-র বোলারদের মধ্যে সবচেয়ে সফল অনশুল কম্বোজ। তিনি একাই তুলে নেন ৩টি উইকেট। এছাড়া আফগান স্পিনার নুর আহমদ ২ উইকেট নিয়ে মুম্বইয়ের মিডল অর্ডার ধসিয়ে দেন। ১টি করে উইকেট ভাগ করে নেন রামকৃষ্ণ ঘোষ ও জেমি ওভারটন।

ঋতুরাজ-কার্তিকের ব্যাটে সহজ জয়
১৬০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে চেন্নাইয়ের শুরুটা খুব একটা ভালো হয়নি। সঞ্জু স্যামসন মাত্র ১১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে এরপরই শুরু হয় ঋতুরাজ গায়কোয়াড় ও কার্তিক শর্মার তাণ্ডব। অধিনায়ক ঋতুরাজ ৪৮ বলে অপরাজিত ৬৭ রানের ‘ক্যাপ্টেনস নক’ খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। যোগ্য সঙ্গত দেন কার্তিক শর্মা, যাঁর ব্যাট থেকে আসে ৪০ বলে ৫৪ রানের ঝকঝকে ইনিংস। উরভিল প্যাটেলও করেন ২৪ রান। মুম্বইয়ের হয়ে বুমরাহ ও গাজানফর ১টি করে উইকেট পেলেও ৬ বোলার ব্যবহার করেও চেন্নাইয়ের রানের গতি রুখতে পারেননি হার্দিক। মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষে পৌঁছে যায় সিএসকে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement