Advertisement

IPL 2026 KKR Playoff Chances: টানা ৪ ম্যাচ জিতে প্লে অফের লড়াইয়ে KKR, কোন অঙ্কে হতে পারে বাজিমাত?

এবারের আইপিএল-এর শুরুটা একেবারেই ভাল হয়নি কলকাতা নাইট রাইডার্সের। পরপর ম্যাচ হেরে প্লে অফের আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু পরপর চার ম্যাচ জিতে সেই আশা ফের বাঁচিয়ে তুলেছে অজিঙ্কা রাহানের দল। শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জেতার পর সেই আশা আরও বেড়ে গিয়েছে। কীভাবে শাহরুখ খানের দল শেষ চারে পৌঁছে যেতে পারে। 

বরুণ চক্রবর্তী, কেকেআর বনাম আরআর, আইপিএল ২০২৬বরুণ চক্রবর্তী, কেকেআর বনাম আরআর, আইপিএল ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 May 2026,
  • अपडेटेड 10:31 AM IST

এবারের আইপিএল-এর শুরুটা একেবারেই ভাল হয়নি কলকাতা নাইট রাইডার্সের। পরপর ম্যাচ হেরে প্লে অফের আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু পরপর চার ম্যাচ জিতে সেই আশা ফের বাঁচিয়ে তুলেছে অজিঙ্কা রাহানের দল। শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জেতার পর সেই আশা আরও বেড়ে গিয়েছে। কীভাবে শাহরুখ খানের দল শেষ চারে পৌঁছে যেতে পারে। 

সাত নম্বরে উঠে এসেছে কলকাতা। ১০ ম্যাচে ৯ পয়েন্ট পেয়েছে তারা। চার নম্বরে থাকা রাজস্থান রয়্যালস ১০ ম্যাচে ১২ পয়েন্টে রয়েছে। ফলে ব্যবধান অনেকটাই কমে গিয়েছে। অসাধ্য সাধন সম্ভব হবে বলে মনে করছেন রাহানেরা। পরপর ম্যাচ জিততে পারলেই রাস্তা খুলে যাবে তাঁদের সামনে। 

দারুণ ক্রিকেট কলকাতার
চলতি আইপিএলের শুরুতেই ধাক্কা খেয়েছিল অজিঙ্ক রাহানেরা। প্রথম ছয় ম্যাচে জয়ের স্বাদ পায়নি। তারপর পরপর চার জয়। আইপিএলে প্রথম অর্ধশতরান করেন ফিন অ্যালেনের। কঠিন পিচে জ্বলে ওঠেন। ৩২ বলে পৌঁছে যান ৫০ রানে। তারপর তোলেন ঝড়। আইপিএলের প্রথমদিকের ম্যাচেও সুযোগ পেয়েছিলেন ফিন। কিন্তু টানা তিন-চারটে ম্যাচে ব্যর্থ হওয়ায়, তাঁরই সতীর্থ টিম সেইফার্টকে সুযোগ দেওয়া হয়। কিন্তু উল্লেখযোগ্য কিছু করতে পারেননি নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটার। টি-২০ বিশ্বকাপে দুর্ধর্ষ ফর্মে ছিলেন কিউয়িদের ওপেনিং জুটি। আইপিএলের প্রথমদিকে কয়েকটি ইনিংসে ব্যর্থ হলেও, ফর্ম ফিরে পেলেন অ্যালেন। দেখা গেল বিশ্বকাপের সেই ঝলক। বেগুনি জার্সিতে এই প্রথম পাওয়ার প্লের গণ্ডি পার করেন। জ্বলে উঠতে একটু দেরী হলেও, টুর্নামেন্টের আসল সময় স্বমহিমায় ফিন। ৪৭ বলে ১০০ রানে অপরাজিত থাকেন। দুর্দান্ত ইনিংস। মারকুটে ইনিংসে ছিল ১০টি ছয়, ৫টি চার। স্ট্রাইক রেট ২১২.৭৬। অন্যপ্রান্তে ২৭ বলে ৩৩ রানে অপরাজিত ক্যামেরুন গ্রিন। 

রাহুলদের আশা ক্রমে কমছে
শেষ ছয় ম্যাচে পাঁচটিতে হার। প্লে অফের আশা ক্রমশ কমছে রাহুলদের। এদিন জোড়া উইকেট নেন অনুকূল রায় এবং কার্তিক ত্যাগী। সুনীল নারিন নেন একটি। কোনও উইকেট পাননি বরুণ চক্রবর্তী। তবে রহস্য স্পিনারের চোট কিছুটা হলেও চিন্তার রাখবে নাইট শিবিরকে। কেকেআরের পরের ম্যাচ বিরাট কোহলিদের বিরুদ্ধে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement