Advertisement

IPL 2026 KKR Coach: ব্যর্থতার জেরে কোচ বদল KKR-এর? বড় দাবি করে বসলেন পিটারসন

পরপর ম্যাচে ব্যর্থ কলকাতা নাইট রাইডার্স। ক্যাপ্টেন হিসেবে ব্যর্থ অজিঙ্কা রাহানের পাশাপাশি কাঠগড়ায় তোলা হচ্ছে কোচ অভিষেক নায়ারকেও। ব্যাটিং হোক বা বোলিং, সব বিভাগেই এ বার মুখ থুবড়ে পড়ছেন নাইটরা। গত মরসুমেও ব্যর্থ হওয়ায়, চন্দ্রকান্ত পন্ডিতকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই ব্যর্থতার মধ্যেই বড় আপডেট দিয়ে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা কেভিন পিটারসন। 

Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Apr 2026,
  • अपडेटेड 12:48 PM IST

পরপর ম্যাচে ব্যর্থ কলকাতা নাইট রাইডার্স। ক্যাপ্টেন হিসেবে ব্যর্থ অজিঙ্কা রাহানের পাশাপাশি কাঠগড়ায় তোলা হচ্ছে কোচ অভিষেক নায়ারকেও। ব্যাটিং হোক বা বোলিং, সব বিভাগেই এ বার মুখ থুবড়ে পড়ছেন নাইটরা। গত মরসুমেও ব্যর্থ হওয়ায়, চন্দ্রকান্ত পন্ডিতকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই ব্যর্থতার মধ্যেই বড় আপডেট দিয়ে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা কেভিন পিটারসন।

KKR-এর নতুন কোচ কে?
শুক্রবার ম্যাচের শেষে মাঠে দাঁড়িয়েই কথা বলতে দেখা যায় অজিঙ্কা রাহানে ও অভিষেক নায়ারকে। অভিষেকের চোখমুখে বিরক্তির ছাপ ছিল স্পষ্ট। এর মাঝেই অভিষেক নায়ারের চাকরি যাওয়ার সম্ভাবনা উস্কে দিলেন কেভিন পিটারসেন। শুক্রবার ম্যাচ চলাকালীনই তিনি নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন এই নিয়ে। সেখানে লেখেন, ‘বাজ় (ব্রেন্ডন) ম্যাকালামই আগামী মরশুমে KKR-এর কোচ হবেন। এই ট্যুইটটা বুকমার্ক করে রাখুন।’   

প্লেয়ারের পর কোচ হিসেবেও KKR-এর সঙ্গে কাজ করেছেন ম্যাকালাম
২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত খেলেছিলেন এই দলের হয়েই। গড়েছিলেন একাধিক নজির। এর পরে আবার ২০১২ ও ২০১৩ সালে ফেরেন টিমে। শুধু প্লেয়ার নয়, কোচ হিসেবেও KKR-কে সাফল্য এনে দেওয়ার নজির রয়েছে তাঁর। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত কোচিং করান নাইটদের। তাঁর কোচিংয়েই ২০২১ সালে ট্রফি জেতে নাইট রাইডার্স।

বর্তমানে ইংল্যান্ড দলের কোচ ম্যাকালাম
এখন ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের হেড কোচের পদে রয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম। ২০২৭ সালের ODI বিশ্বকাপ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের। তবে অ্যাশেজ এবং বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ব্যর্থ হওয়ায় ম্যাকালামকে সরানোর দাবি উঠছিল। তাই পরের মরসুমে নাইটদের কোচ হিসেবে এই প্রাক্তনীকে দেখলে অবাক হওয়ার কিছু নেই। যদিও, কোচ হিসেবে তাঁর রেকর্ড যে খুব ভাল তা বলা যাবে না। ফলে কলকাতা তাঁকে ফের কোচ করবে নাকি অন্য কারুর সঙ্গে যোগাযোগ করবে সেটাই দেখার।

Advertisement
Read more!
Advertisement
Advertisement