Advertisement

IPL 2026 KKR: শেষ চারে পৌঁছতে মরিয়া KKR চায় বরুণকে, চোট সারাতে দিচ্ছে দিনে চারটে ইঞ্জেকশন

মরসুমের শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্স চোট সমস্যায় ভুগছে। তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। শুরুটা হয়েছিল হর্ষিত রানাকে দিয়ে। তার পরে আকাশ দীপ ছিটকে যান। মাখিশা পাথিরানা প্রথম সাত ম্যাচ খেলতেই পারেননি। ১৮ কোটির ক্রিকেটার দলে যোগ দেওয়ার পরে দ্বাদশ ম্যাচে সুযোগ পান। মাত্র আট বল করেই উঠে যেতে হয়। চোট থেকে রেহাই পাননি বরুণ চক্রবর্তীও। বাঁ পাড়ের হাড়ে চিড় নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে খেলতে হচ্ছে তাঁকে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 May 2026,
  • अपडेटेड 1:36 PM IST

মরসুমের শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্স চোট সমস্যায় ভুগছে। তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। শুরুটা হয়েছিল হর্ষিত রানাকে দিয়ে। তার পরে আকাশ দীপ ছিটকে যান। মাখিশা পাথিরানা প্রথম সাত ম্যাচ খেলতেই পারেননি। ১৮ কোটির ক্রিকেটার দলে যোগ দেওয়ার পরে দ্বাদশ ম্যাচে সুযোগ পান। মাত্র আট বল করেই উঠে যেতে হয়। চোট থেকে রেহাই পাননি বরুণ চক্রবর্তীও। বাঁ পাড়ের হাড়ে চিড় নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে খেলতে হচ্ছে তাঁকে।

কলকাতা নাইট রাইডার্স শিবির সূত্রে জানা যাচ্ছে, প্রত্যেক দিন চারটি ইঞ্জেকশন নিতে হচ্ছে বরুণকে। ব্যথা কমানোর জন্য। কেকেআর সূত্রে আরও খবর, ভারতীয় দলের ফিজিও কমলেশ জৈনের সঙ্গে আলোচন করেই ওষুধপত্র দেওয়া হচ্ছে বরুণকে। বোর্ডের তরফ থেকেও এখনও কোনও বিশেষ নির্দেশ আসেনি। তাঁকে খেলানো নিয়ে প্রশ্নও তোলা হয়নি। 

কেকেআরের এক কর্তা বলেন 'আমাদের মেডিক্যাল দল বরুণের চিকিৎসা করছে। বোর্ডের ফিজিওর সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। ওকে না খেলানোর নির্দেশ এখনও দেওয়া হয়নি। পরের ম্যাচেও ওকে খেলানে চেষ্টা করা হচ্ছে।' মাথিশা পাখিরানাকে নিয়ে যা সংশয় তৈরি হয়েছে। মাত্র আট বল করে উঠে যেতে হয়েছে তাঁকে। আগামী ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে তিনি খেলতে পারবেন কি না রয়েছে প্রশ্ন। দলীয় সূত্রে খবর, এখনও ব্যথা কমেনি শ্রীলঙ্কার তারকা পেসারের। তাঁকেও ব্যাথা কমানোর ওষুধ দেওয়া হয়েছে। পায়ের পেশিতে চোট পেয়েছেন পাখিরানা। মুখই ম্যাচের আগে ফিট হতে পারেন কি না সেটাই দেখার।

রবিবার পঞ্জাব কিংস হারায় সুবিধে হল কেকেআরের। শ্রেয়স আয়াররা শেষ ম্যাচ জিতলেও ১৫ পয়েন্টের বেশি এগোতে পারবেন না। কেআরও শেষ দুটি ম্যাচ জিতলে তারা পৌছবে ১৫ পয়েন্টে। নাইটদের এবার অপেক্ষা করতে হাবে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের হারের। কেকেআর শিবিরেও প্লে অফের স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছে। কোচ অভিষেক নায়ার শেষ ম্যাচ জেতার পরে ড্রেসিংরুমে বলেছেন, 'আমাদের ক্রিকেটারেরা জেতার মরিয়া চেষ্টা করছে। বিশেষ ধন্যবাদ জানান বরুণকে। পায়ে চিড় নিয়েও ও খেলে চলেছে। প্রত্যেক দিন বিভিন্ন ওষুধ খাচ্ছে। ইঞ্জেকশন নিচ্ছে বাথা কমানোর। কিন্তু হার মানছে না। ওর মতো ক্রিকেটারই অনুপ্রেরণা এই দলের।'

Advertisement

গুজরাতের বিরুদ্ধে অর্ধশতরান নরে খুশি ক্যামেরন গ্রিনও। ইনস্টাগ্রামে তিনি বলেছেন, 'আমাদের উপরের সারির ব্যাটসম্যানের। অসাধারণ খেলেছে। মঞ্চ তৈরি করে দিয়েছিল বড় রান করার। আমি একদম ঠিক সময় ব্যাট করতে নেমেছিলাম। আমার উপরে খুব একটা চাপ ছিল না। নিজের খেলাটা খেলতে পেরেছি।'

গ্রিন মনে করেন, এই পিচে ২৪০ অনেকটাই বড় রান। তাঁর কথায়, 'ফিন অ্যালেন যখন ব্যাট করে, কোনন পিচই কঠিন মনে হয় না। ও তো একা দ্রুত রান করার দায়িত্ব নিয়েছিল ওর তৈরি করা মঞ্চে আমরা রান এগিয়ে নিয়ে গিয়েছি। এই ছন্দটা রাখতে হবে।'
 

Read more!
Advertisement
Advertisement