Advertisement

IPL 2026 KKR vs GT: কেমন হতে পারে আজ KKR-এর দল?, গুজরাত ম্যাচে বড় বদল

এবারের আইপিএল-এ একেবারেই ছন্দে নেই কলকাতা নাইট রাইডার্স। আজ গুজরাতের বিরুদ্ধে নামছে লিগ টেবিলের লাস্ট বয়। প্লে অফের আশা জিইয়ে রাখতে এই ম্যাচ জেতা খুব জরুরী কেকেআর-এর জন্য।  আইপিএলের ইতিহাসে এই প্রথম বার প্রথম পাঁচ ম্যাচে জয় পায়নি দল। এই পরিস্থিতিতে শুক্রবার খেলতে নামবে কেকেআর। সেই ম্যাচে দলে চারটি বদল হতে পারে।

সুনীল নারিন, আন্দ্রে রাসেল, আজিঙ্কা রাহানে, কেকেআর বনাম জিটি, জিটি বনাম কেকেআর, কেকেআর খেলছেন xi, জিটি খেলছেন xiসুনীল নারিন, আন্দ্রে রাসেল, আজিঙ্কা রাহানে, কেকেআর বনাম জিটি, জিটি বনাম কেকেআর, কেকেআর খেলছেন xi, জিটি খেলছেন xi
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Apr 2026,
  • अपडेटेड 12:28 PM IST

এবারের আইপিএল-এ একেবারেই ছন্দে নেই কলকাতা নাইট রাইডার্স। আজ গুজরাতের বিরুদ্ধে নামছে লিগ টেবিলের লাস্ট বয়। প্লে অফের আশা জিইয়ে রাখতে এই ম্যাচ জেতা খুব জরুরী কেকেআর-এর জন্য।  আইপিএলের ইতিহাসে এই প্রথম বার প্রথম পাঁচ ম্যাচে জয় পায়নি দল। এই পরিস্থিতিতে শুক্রবার খেলতে নামবে কেকেআর। সেই ম্যাচে দলে চারটি বদল হতে পারে।

কারা বাদ যেতে পারেন?
দলের বেশ কয়েক জন ক্রিকেটার ফর্মে নেই। তাঁদের ক্রমাগত খেলিয়ে দল সমস্যায় পড়ছে। তালিকায় ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশিরাও রয়েছেন। এই পরিস্থিতিতে নাম না দেখে কঠিন সিদ্ধান্ত নিতে হবে কেকেআর ম্যানেজমেন্টকে। নইলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

ওপেনিংয়ে ফিন অ্যালেনের উপর ভরসা দেখিয়েছিল কেকেআর। কিন্তু প্রথম পাঁচ ম্যাচে তিনি ব্যর্থ। ফলে তাঁরই দেশের টিম সেইফার্টকে খেলানো হতে পারে। একই সঙ্গে খেলানো হতে পারে রাচিন রবীন্দ্রকে। আগের ম্যাচেই রাচিনকে খেলানো উচিত ছিল। কিন্তু তা করেননি রাহানেরা। ২৫ কোটি ২০ লক্ষ টাকার ক্যামেরন গ্রিন পর পর ম্যাচে হতাশ করছেন। না করছেন রান, না পাচ্ছেন উইকেট। এ বার তাঁকে বসানোর সময় হয়েছে। আর নাম দেখলে চলবে না কেকেআরকে।

বাদ পড়তে পারেন ফিনিশার রিঙ্কুও
বাদ প্রতে পারেন রিঙ্কু সিংও। দলের সহ-অধিনায়ক করা হয়েছে তাঁকে। কিন্তু ব্যাট হাতে তাঁর হাল খুব খারাপ। মিডল অর্ডার সমস্যায় পড়ছে। তাঁর বদলে অনামী সার্থক রঞ্জনকে খেলাতে পারে কেকেআর। অনুশীলনে ভাল খেলেছেন সার্থক। প্রতিপক্ষের কাছে অচেনা তিনি। তাঁর বিরুদ্ধে বিশেষ পরিকল্পনা করতে পারবে না গুজরাত। বড় শট খেলার ক্ষমতা রয়েছে সার্থকেরা। রভম্যান পাওয়েলের সঙ্গে তাঁর জুটি কাজে লাগতে পারে।

বোলিং-এও বদলের সম্ভাবনা
বৈভব অরোরা প্রতি ম্যাচে প্রচুর রান দিচ্ছেন। তাঁর বদলে দক্ষ কামরাকে খেলানো হতে পারে। অচেনা পেসার কী করতে পারেন, তা কয়েক দিন আগেই দেখিয়েছেন প্রফুল্ল হিঙ্গে ও সাকিব হুসেন। সেই পরিকল্পনা করেই দক্ষকে খেলাতে পারে কেকেআর। আর সেই প্ল্যান সফল হয়ে গেলে নতুন দিশা দেখতে পারেন রাহানেরা। 

Advertisement

গুজরাত ম্যাচে কলকাতার সম্ভাব্য দল- টিম সেইফার্ট, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অঙ্গকৃশ রঘুবংশী, সার্থক রঞ্জন, রভম্যান পাওয়েল, রমনদীপ সিংহ, অনুকূল রায়, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, দক্ষ কামরা, কার্তিক ত্যাগী (ইমপ্যাক্ট প্লেয়ার)।

Read more!
Advertisement
Advertisement