
এবারের আইপিএল-এ কলকাতা তাদের খাতা খুলেছিল ১ পয়েন্ট দিয়ে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে সেই ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। পরপর হারের পর, এক পয়েন্ট পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন নাইট সমর্থকরা। আর শনিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচের আগে কেকেআর-এর সামনে বিরাট সমস্যা সেই বৃষ্টি। ম্যাচ ভেস্তে গেলে ছিটকে যাবে কলকাতা।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
কলকাতায় সকালের আবহাওয়া তুলনামূলকভাবে আরামদায়ক থাকলেও আকাশ থাকবে আংশিক মেঘলা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলানোর সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেল বা সন্ধের দিকে শহরের আকাশে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এর ফলে কলকাতার বিভিন্ন এলাকায় হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। এতে শহরের কিছু অংশে যান চলাচল ও দৈনন্দিন জীবনে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
শুধু কলকাতা নয়, বৃষ্টি হবে কলকাতার অন্যত্রও
শুধু কলকাতা নয়, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও আবহাওয়া থাকবে অস্থির। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও এক-দু'টি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
এই ম্যাচ জিততেই হবে কলকাতাকে
তাই শনিবার কেকেআরের প্রধান লক্ষ্য হবে দ্রুত প্রতিপক্ষের প্রথম তিন ব্যাটার সাই সুদর্শন, শুভমন এবং জস বাটলারকে ফিরিয়ে দেওয়া। ম্যাচের আগে কেকেআরের তরুণ পেসার কার্তিক ত্যাগীও একই কথা জানিয়ে গেলেন। অন্যদিকে কেকেআরের তরফ থেকে জানানো হয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে একটিও ম্যাচ না খেলেই দেশে পাড়ি দিয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। পাশাপাশি নাইট সমর্থকদের জন্য সুখবর হল নেটে বল করা শুরু করেছেন বরুণ চক্রবর্তী।
কীভাবে প্লে অফে যেতে পারে কলকাতা?
পরপর ম্যাচ জিতলেও কেকআর-এর পক্ষে প্লে অফে যাওয়া বেশ চাপ। কঠিন এই পরিস্থিতিতে অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে কেকেআর-কো সেদিক থেকে দেখতে গেলে আশা বাঁচিয়ে রাখতে জয় খুব জরুরী নাইটদের জন্য। আর সেটা না হলে গতবারের মতো এবারেও প্লে অফের আশা শেষ হয়ে যাবে কলকাতার। সেক্ষেত্রে আরও জোরাল হবে অজিঙ্কা রাহানেদের পদত্যাগের দাবি।