Advertisement

IPL 2026 KKR vs LSG: রিঙ্কুর প্রতিটি ছক্কায় উল্লাসে প্রিয়ার, মিস করছেন KKR তারকার বাবাকে

সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সুপার ওভারে জেতার পর, কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা মাঠে যেমন উল্লাস করছিলেন, তেমনি গ্যালারিতেও ছিল আবেগঘন মুহূর্ত। রিঙ্কু সিংয়ের বাগদত্তা প্রিয়া সরোজের আবেগঘন প্রতিক্রিয়াই এই ম্যাচের সবচেয়ে বড় খবর হয়ে ওঠে। 

রিঙ্কু সিং ও প্রিয়া সরোজরিঙ্কু সিং ও প্রিয়া সরোজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Apr 2026,
  • अपडेटेड 12:12 PM IST

সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সুপার ওভারে জেতার পর, কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা মাঠে যেমন উল্লাস করছিলেন, তেমনি গ্যালারিতেও ছিল আবেগঘন মুহূর্ত। রিঙ্কু সিংয়ের বাগদত্তা প্রিয়া সরোজের আবেগঘন প্রতিক্রিয়াই এই ম্যাচের সবচেয়ে বড় খবর হয়ে ওঠে। 

কেন এই ভিডিও ভাইরাল?
রবিবার লখনউয়ের একানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রিঙ্কুকে উৎসাহ দিতে তাঁর বাগদত্তা প্রিয়া সরোজও উপস্থিত হয়েছিলেন। কেকেআরের শেয়ার করা একটি ভিডিওতে প্রিয়া সরোজকে গ্যালারিতে দলের পতাকা নাড়তে দেখা যায়। তিনি রিঙ্কুর ম্যাচ জয়ী ইনিংসটি তাঁর প্রয়াত শ্বশুরকে উৎসর্গ করেন। স্প্লিট-স্ক্রিন ভিডিওটির একপাশে প্রিয়ার আবেগঘন প্রতিক্রিয়া এবং অন্যপাশে রিঙ্কুর চার-ছক্কা ও বিজয় সেলিব্রেশন দেখানোর মুহূর্ত ছজিল আরও স্পেশাল। 

দারুণ ম্যাচ জিতল কেকেআর
ভিডিওতে প্রিয়া বলেন, 'আমরা খুব খুশি। ও আজ যা করেছে তা আমাদের শ্বশুরমশাইয়ের জন্য। আজ আমরা তাঁকে খুব মিস করছি। আর এটা তাঁর জন্যই।' এই ম্যাচে প্রথমে ব্যাট করে কেকেআর ৯৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ২০ ওভারে ১৫৫/৭ রান তোলে। রিঙ্কু সিং ৫১ বলে অপরাজিত ৮৩ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন, যার মধ্যে শেষ ওভারে টানা চারটি ছক্কাও ছিল।

ক্যামেরন গ্রিন (৩৪) ছিলেন দুই অঙ্কের রান করা অন্য একমাত্র ব্যাটার। এলএসজি-র হয়ে মহসিন খান দুর্দান্ত বল করে ২৩ রানে ৫ উইকেট নেন।
জবাবে, এলএসজি-র ব্যাটিং আবারও হোঁচট খায়, কিন্তু ৯ নম্বরে ব্যাট করতে নেমে মহম্মদ শামি শেষ বলে ছক্কা মেরে ম্যাচটি টাই করেন। কার্তিক ত্যাগী শেষ ওভারে ১৬ রান দেন।

সুপার ওভারে সুনীল নারাইন দুর্দান্ত বোলিং করে মাত্র এক রানে দু'টি উইকেট নেন। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রিন্স যাদবের প্রথম বলেই চার মেরে কেকেআরকে জয় এনে দেন রিঙ্কু সিং। কিন্তু এই জয়ের চেয়েও বেশি আলোচিত হচ্ছে সেই ভিডিওটিতে প্রিয়া সরোজের ভালোবাসা, কষ্ট এবং গর্ব ধরা পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা এটিকে 'কেকেআর-এর হৃদয়' বলে অভিহিত করেছেন এবং রিঙ্কুকে ভবিষ্যতের অধিনায়কও বলেছেন। এই ম্যাচটি প্রমাণ করেছে যে ক্রিকেট শুধু পরিসংখ্যানের খেলা নয়, এটি আবেগেরও খেলা।

Advertisement

Read more!
Advertisement
Advertisement