Advertisement

IPL 2026 KKR vs SRH: SRH-কে হেলায় হারাল KKR, টানা ৩ ম্যাচে জিতে প্লে-অফের আশা জাগাচ্ছেন বরুণরা

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দারুণ বোলিং কলকাতা নাইট রাইডার্সের। শুরুটা পরিচিত ঢঙে করলেও, একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হায়দরাবাদ। মাত্র ১৫ রান করে কার্তিক ত্যাগীর বলে ক্যামেরন গ্লিনের হাতে ক্যাচ দিয়ে আউট হন অভিষেক শর্মা।

অঙ্গকৃষ রঘুবংশীঅঙ্গকৃষ রঘুবংশী
Aajtak Bangla
  • হায়দরাবাদ,
  • 03 May 2026,
  • अपडेटेड 7:14 PM IST

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। পরপর তিন ম্যাচ জিতে প্লে অফের আশা টিকে থাকল কলকাতার।শুরু থেকেই ছন্দে ছিল কলকাতা।  SRH শুরুটা পরিচিত ঢঙে করলেও, একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তাদের রান ১৬৫তেই আটকে যায়। জবাবে ব্যাট করতে নেমে ১০ বল বাকি থাকতেই সাত উইকেটে জিতে যায় কলকাতা।

রান তাড়া করতে নেমে ফিন অ্যালেন কলকাতা নাইটরাইডার্সকে এক ঝোড়ো সূচনা এনে দেন। অ্যালেন মাত্র ১৩বলে তিনটি চার ও দুটি ছক্কা মেরে ২৯ রান করেন। প্রতিপক্ষ অধিনায়ক প্যাট কামিলের বলে তিনি আউট হন। অ্যালেনের আউট হওয়ার পর অধিনায়ক অজিঙ্ক রাহানে ও আংক্রিশ রঘুবংশী দ্বিতীয় উইকেটে ৮৪ রান যোগ করেন। অজিঙ্ক রাহানে চারটি চার ও একটি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৪৩ রান করেন। রাহানের উইকেটটি নেন সাকিব হোসেন।

মাত্র ১৫ রান করে কার্তিক ত্যাগীর বলে ক্যামেরন গ্লিনের হাতে ক্যাচ দিয়ে আউট হন অভিষেক শর্মা। এরপর ট্র্যাভিস হেড ও ইশান কিষাণ দ্বিতীয় উইকেটে ৬১ রান যোগ করেন। হেড ২৮ বলে নয়টি চার ও তিনটি ছক্কাসহ ৬১ রান করেন। বরুণ চক্রবর্তী নিজের স্পিনে হেডকে ফাঁদে ফেলেন।

হেনরিখ ক্লাসেন (১১ রান), স্মরান রবিচন্দ্রন (৪ রান), অনিকেত ভার্মা (৬ রান) এবং সলিল অরোরা (২ রান) ব্যাট হাতে হতাশ করেছেন। ঈশান কিষান ক্রিজে থিতু হলেও দীর্ঘ ইনিংস খেলতে পারেননি। ঈশান ২৯ বলে চারটি চার ও দুটি ছক্কা মেরে ৪২ রান করেন। অধিনায়ক প্যাট কামিন্স মাত্র ১০ রান করে আউট হন। আট উইকেট হারায় SRH। 

এ মরসুমে দারুণ ছন্দে হায়দরাবাদ। এসআরএইচ নয়টি ম্যাচের মধ্যে ছয়টিতেই জয়লাভ করেছে। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স আটটি মধ্যে মাত্র দুটিতে জিতেছে এবং বর্তমানে পাঁচ পয়েন্টে রয়েছে। 

কলকাতা নাইট রাইডার্সের প্লেয়িং 11: অজিঙ্কা রাহানে (অধিনায়ক), আংক্রিশ রঘুবংশী (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, রোভম্যান পাওয়েল, মনীশ পান্ডে, রিংকু সিং, অনুকুল রায়, সুনীল নারিন, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী এবং বরুণ চক্রবর্তী।

Advertisement

সানরাইজার্স হায়দ্রাবাদ প্লেয়িং 11: অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ইশান কিশান, হেনরিক ক্লাসেন, সলিল অরোরা (উইকেটরক্ষক), অনিকেত ভার্মা, স্মরণ রবিচন্দ্রন, প্যাট কামিন্স (অধিনায়ক), শিবাং কুমার, হর্ষাল প্যাটেল এবং ইশান মালিঙ্গা।

Read more!
Advertisement
Advertisement