Advertisement

IPL 2026 KKR Playoff Chances: ২ ম্যাচ জিতে ৮ নম্বরে KKR, প্লে অফে যেতে পারবে? বুঝে নিন অঙ্ক

এবারের আইপিএল-এ শুরুটা খারাপ হলেও ঘুরে দাঁড়ানোর পথে কলকাতা নাইট রাইডার্স। পরপর দুই ম্যাচ জিতে প্লে অফে যাওয়ার আশায় নাইটরা। এখনও সে আশা টিকে রয়েছে্ল বর্তমানে সবথেকে শক্তিশালী জায়গায় দাঁড়িয়ে রয়েছে পঞ্জাব কিংস। ৭ ম্য়াচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে তারা তালিকায় শীর্ষস্থানে রাজত্ব করছে।

অজিঙ্কা রাহানেঅজিঙ্কা রাহানে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Apr 2026,
  • अपडेटेड 11:29 AM IST

এবারের আইপিএল-এ শুরুটা খারাপ হলেও ঘুরে দাঁড়ানোর পথে কলকাতা নাইট রাইডার্স। পরপর দুই ম্যাচ জিতে প্লে অফে যাওয়ার আশায় নাইটরা। এখনও সে আশা টিকে রয়েছে্ল বর্তমানে সবথেকে শক্তিশালী জায়গায় দাঁড়িয়ে রয়েছে পঞ্জাব কিংস। ৭ ম্য়াচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে তারা তালিকায় শীর্ষস্থানে রাজত্ব করছে। তাদের নেট রান রেট (+১.৩৩৩) এই লিগে সবচেয়ে ভাল জায়গায় রয়েছে। পাওয়ার প্লে'তে দুর্দান্ত বোলিং এবং টপ অর্ডারের আক্রমণাত্মক ব্যাটিং তাদের অজেয় করে তুলেছে।

হাড্ডাহাড্ডি লড়াই প্লে অফে ওঠার। কতটা সম্ভাবনা KKR-এর?
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালস আপাতত ১০ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছেন। যদিও রান রেট তুলনামূলক ভাল হওয়ার কারণে দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে, শনিবার (২৫ এপ্রিল) এই টুর্নামেন্টের ৩৬ নম্বর ম্য়াচে রাজস্থানকে হারিয়ে এক ধাপ উপরে উঠে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ। বর্তমানে তারা ৩ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে, রাজস্থান রয়্যালস আবার এক ধাপ হড়কে গিয়ে চতুর্থ স্থানে রয়েছে। এর ঠিক নীচেই ৬ পয়েন্ট নিয়ে বেশ কয়েকটা দল লড়াই করছে। পাঁচ নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। তারা মুম্বই ইন্ডিয়ান্সকে ১০৩ রানের বিশাল ব্যবধানে পরাস্ত করে নিজেদের নেট রান রেট শুধরে নিয়েছে। চেন্নাইয়ের ঝুলিতে রয়েছে ৬ পয়েন্ট। দিল্লি ক্যাপিটালস এবং গুজরাত টাইটান্সও ৬-৬ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। তারাও এখনও পর্যন্ত প্লে-অফের লড়াইয়ে টিকে রয়েছে।

আট নম্বরে কলকাতা
পয়েন্ট টেবিলের একেবারে নীচের দিকে বেশ কয়েকটি বড় দল রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়েন্ট ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তারা যথাক্রমে ৮ এবং ৯ নম্বরে দাঁড়িয়ে রয়েছেন। মুম্বইয়ের ব্যাটিং এবং ডেথ ওভার বোলিং নিয়ে এই মরসুমে যথেষ্ট প্রশ্ন উঠেছে। আর পয়েন্ট তালিকায় ৬ নম্বরে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তাদের খাতায় মাত্র ৮ পয়েন্ট জমা হয়েছে। এই পরিস্থিতি থেকে কেকেআর ব্রিগেডেকে প্লে-অফে নিয়ে যেতে পরপর ম্যাচ জিততে হবে। 

Advertisement

ডু অর ডাই পরিস্থিতির সামনে কেকেআর
মুম্বই ইন্ডিয়ান্স, লখনউ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্সের সামনে 'ডু অর ডাই' পরিস্থিতি তৈরি হয়েছে। যদি এই তিনটে দলকে প্লে অফের যোগ্যতা অর্জন করতে হয়, তাহলে বাকি প্রত্যেকটা ম্য়াচই তাদের জিততে হবে। এই টুর্নামেন্ট যত শেষ সপ্তাহের দিকে এগোতে শুরু করবে, নেট রান রেটের বিচারে প্লে-অফের ছবিটা ততই স্পষ্ট হয়ে যাবে।

 

 

Read more!
Advertisement
Advertisement