Advertisement

IPL 2026: প্লে অফের আশা টিকিয়ে রাখতে জিততেই হবে, GT-র বিরুদ্ধে KKR-এর দল কেমন?

রাজ্যে ভোট পর্ব মিটে যাওয়ার পর শনিবার ইডেন গার্ডেন্সে নামছে কলকাতা নাইট রাইডার্স। সেখানে তাদের প্রতিপক্ষ অনবদ্য ফর্মে থাকা গুজরাত টাইটান্স। আর এই ম্যাচ অজিঙ্কা রাহানের দলের কাছে মরণ-বাঁচন ম্যাচ হতে চলেছে। কারণ এই ম্যাচ হারলেই প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে তিনবারের চ্যাম্পিয়ন কেকেআর। 

আরসিবি-র বিপক্ষে ম্যাচে কেকেআর খেলোয়াড়রা। (বিসিসিআই/আইপিএল)আরসিবি-র বিপক্ষে ম্যাচে কেকেআর খেলোয়াড়রা। (বিসিসিআই/আইপিএল)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 May 2026,
  • अपडेटेड 11:11 AM IST

রাজ্যে ভোট পর্ব মিটে যাওয়ার পর শনিবার ইডেন গার্ডেন্সে নামছে কলকাতা নাইট রাইডার্স। সেখানে তাদের প্রতিপক্ষ অনবদ্য ফর্মে থাকা গুজরাত টাইটান্স। আর এই ম্যাচ অজিঙ্কা রাহানের দলের কাছে মরণ-বাঁচন ম্যাচ হতে চলেছে। কারণ এই ম্যাচ হারলেই প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে তিনবারের চ্যাম্পিয়ন কেকেআর। 

তাই শনিবার কেকেআরের প্রধান লক্ষ্য হবে দ্রুত প্রতিপক্ষের প্রথম তিন ব্যাটার সাই সুদর্শন, শুভমন এবং জস বাটলারকে ফিরিয়ে দেওয়া। ম্যাচের আগে কেকেআরের তরুণ পেসার কার্তিক ত্যাগীও একই কথা জানিয়ে গেলেন। অন্যদিকে কেকেআরের তরফ থেকে জানানো হয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে একটিও ম্যাচ না খেলেই দেশে পাড়ি দিয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। পাশাপাশি নাইট সমর্থকদের জন্য সুখবর হল নেটে বল করা শুরু করেছেন বরুণ চক্রবর্তী।

ম্যাচের আগে শুক্রবার প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে কার্তিক বলেন, 'চলতি আইপিএলে পাওয়ার-প্লে'তে আমরা তেমন উইকেট নিতে পারিনি। তাই বোলাররা শুরুতে উইকেট নিলে দলের কিছুটা হলেও সুবিধা হয়। মাঝে স্পিনাররা ভাল বল করলে, শেষ দিকে ডেথ ওভারে আমাদের অনেকটা সুবিধা হয়। তাই গুজরাত ম্যাচে আমাদের লক্ষ্য হবে ওদের দুই ওপেনারকে দ্রুত ফিরিয়ে দেওয়া।' অন্যদিকে বরুণ চক্রবর্তী নিয়ে কার্তিক বলছেন, 'আমি এই ব্যাপারে তেমন কিছু বলতে পারব না। এ কথা সকলেরই জানা যে ওর পায়ে চোট লেগেছে। বরুণ খেলবে কিনা সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ম্যানেজমেন্ট নেবে। তবে যে কোন মূল্যে শনিবারের ম্যাচটা আমাদের জিততে হবে।'

পরপর ম্যাচ জিতলেও কেকআর-এর পক্ষে প্লে অফে যাওয়া বেশ চাপ। কঠিন এই পরিস্থিতিতে অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে কেকেআর-কে। সেদিক থেকে দেখতে গেলে আশা বাঁচিয়ে রাখতে জয় খুব জরুরী নাইটদের জন্য। আর সেটা না হলে গতবারের মতো এবারেও প্লে অফের আশা শেষ হয়ে যাবে কলকাতার। সেক্ষেত্রে আরও জোরাল হবে অজিঙ্কা রাহানেদের পদত্যাগের দাবি।

Advertisement
Read more!
Advertisement
Advertisement